তারিখ লোড হচ্ছে...

সাংবাদিক শফিকের মুক্তি না দেয়ার প্রতিবাদে সাধারণ সাংবাদিকদের মানববন্ধন গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা, নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ আসামিকে আটক কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর ৭ বছরের শিশু অপহরণ অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান এসআই করুন বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, ঘুষ নিয়ে আটকে ছেড়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ  রাঙ্গুনিয়ায় ২টি দেশীয় বন্দুক ও কার্তুজসহ তিনজনকে আটক সাংস্কৃতিক আগ্রাসন রোধে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডার কে এক লাখ টাকা জরিমানা ঢাকা প্রতিদিনের, সাংবাদিক শফিকরে গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ কালো টাকা’র কাজী ইমদাদ হচ্ছেন দুদক চেয়ারম্যান ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল

মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে এমপি রুবেল
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, যে কোনো মূল্যে মাদক, জুয়া, চোরাচালান এবং অবৈধভাবে বালু-পাথর লুটপাট বন্ধ করতে হবে। এসব অপকর্মের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার (২১ জুলাই) ঝিনাইগাতী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি রুবেল আরও বলেন, তাঁর নির্বাচনী এলাকায় কোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ আন্তরিকতা ও কঠোরতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি নবনিযুক্ত থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে উদ্দেশ করে বলেন, মাদক, জুয়া, চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত পাচারকারী, অর্থের যোগানদাতা ও গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি), সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস. কে. সাত্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলমসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া

মাহিদুল ইসলাম ফরহাদঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন বিএনপির আয়োজনে সোমবার (০৫ জানুয়ারী) বিকেলে মহিপুর কলেজ মাঠে এই দোয়া মাহফিল হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতৃবৃন্দ ও আলেম-ওলামারা। এসময় তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশপ্রেমিক ও দেশের স্বার্থে এক আপসহীন নেত্রী। তার মৃত্যুতে অপূরনীয় ক্ষতি হয়েছে দেশের। চলমান এমন অস্থিতিশীল পরিস্থিতিতে তার মতো দেশপ্রেমিকের প্রয়োজন। বক্তারা তার জীবনী নিয়ে আলোচনা ও তার জন্য সকলের দোয়া প্রার্থনা করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি হারুনুর রশীদ, জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা কৃষক দলের

আরও পড়ুন
language Change