তারিখ লোড হচ্ছে...

Humanity-মানবতার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত  দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল মুন্সিগঞ্জে কাজ শেষ না করেই ৪৬ লাখ টাকার বিল উপ সহকারী প্রকৌশলীর সহযোগিতায় উত্তোলনের অভিযোগ কেরানীগঞ্জে কিশোরী তানজিলা হত্যা: ২৪ ঘণ্টায় ঘাতক গ্রেফতার  প্রধান শিক্ষক মনিরা বেগমের অবসরকালীন বিদায় সংবর্ধনা গোপালগঞ্জ নার্সিং কলেজে আসবাব সরবরাহের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে সারোয়ার আরিফ উদ্দিন মামলা ও ফের বিয়ে করা নিয়ে মুখ খুললেন পরীমনি সাত অঞ্চলের ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ইউএনও আল-আমীনের উদ্যোগে ঝিনাইগাতীতে দুই প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকটের ফের সতর্কতা পোলাও চালের বাজারে অস্থিরতা, নেপথ্যে কী? হবিগঞ্জ পৌর এলাকায় থেকে ১৪৪ ধারা প্রত্যাহার জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ আত্মসমর্পণের আগেই গ্রেফতার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি  টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ যশোর বিএডিসি কার্যালয়ে চরম অনিয়ম, একই স্থানে ৭ বছর এক কর্মকর্তা শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ২৮ সদস্যের কমিটি অনুমোদন মাতুয়াইলের পেট কাটা শামীম ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার ৯জনের নাম বাদ দেয়ার সংবাদ সম্মেলন উন্নয়ন ও সুশাসনের ধারা অব্যাহত রাখতে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন, মিলবে একাধিক নতুন সুবিধা ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খুব শিগগিরই দেশে ফিরতে চান সাকিব শিক্ষার্থীদের সুখবর: গণিত ও বিজ্ঞানের ভীতি কমাতে চালু হচ্ছে নতুন পদ্ধতি অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে গ্রেফতার গেজিল ওয়াল এবার দেশের সয়াবিন তেলে মিললো ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক ব্রাজিলের প্রেসিডেন্টকে চোর বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন অনশনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল সাংবাদিকের পরিবার কেশবপুরে ইয়াবাসহ যুবক আটক সাতক্ষীরা দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আল-আমীনের উদ্যোগে প্রতিবন্ধী হুইলচেয়ার,পেয়ে আনন্দ মুখে ফিরল হাসি স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক নাটোর রাজবাড়ী পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায়দের মাঝে সাতক্ষীরা  বিজিবি'র ত্রাণ সহায়তা প্রদান কক্সবাজার উপকর কমিশনার নুরুর ইসলামের কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর রাঙামাটিতে পিসিএনপির প্রতিবেদন: অপহরণ, হত্যা ও চাঁদাবাজি নিয়ে উদ্বেগ খুলনায় চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় ভূয়া সাংবাদিক আটক জুলাই নিয়ে আপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে: যোগাযোগ মন্ত্রী চাঁদপুরে বিদ্যালয় কতৃপক্ষের দায়িত্ব অবহেলা শিক্ষার্থীর মৃত্যু চাঁদপুর নদী বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার  এমপির ফেরদৌসী আহমেদ 

দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

নিউজ ব্যুরো অব বাংলাদেশ (এনবিবি) ও মতিঝিল প্রেস ক্লাবের উদ্যোগে দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) মতিঝিল প্রেস ক্লাব মিলনায়তনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে স্মৃতিচারণ করেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ, ঢাকা প্রেস ক্লাবের সহ-সভাপতি শাহ আলম সুরমা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, দেশপত্রের প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, দেশ অর্থনীতির প্রধান সম্পাদক তুহিন ভূঁইয়া, এনবিবির সম্পাদক নিয়ামুল হাসান নিয়াজ, কাল প্রকাশের সম্পাদক আজিজুল ইসলাম যুবরাজ, জনকথার সম্পাদক ও মতিঝিল প্রেস ক্লাবের সভাপতি আহসান উল্লাহ হাসান, দৈনিক দেশ বার্তার সিনিয়র সাংবাদিক ও মতিঝিল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম (সবুজ), প্রতিদিনের বাংলাদেশের রাহাত হুসাইন, এনবিবির বিশেষ প্রতিনিধি সৈয়দা রিমি কবিতা, কাল প্রকাশের মোজো রিপোর্টার আশিকুর রহমান আজিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

স্মৃতিচারণকালে বক্তারা বলেন, দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন দৈনিকে চার সহস্রাধিক লিড ও ব্যাক লিড প্রকাশের অনন্য নজির একমাত্র রিমনেরই রয়েছে। তাছাড়া সকল বিষয়ে রিপোর্টিং করার রেকর্ডও একমাত্র তারই দখলে। সুপ্রাচীন অতীত কিংবা সুদূর আগামীতেও এ রেকর্ড কেউ ছুঁয়ে দেখবেন—এমনটা কল্পনা করাও অবাস্তব।

জাতীয় পর্যায়ের প্রথম শ্রেণির সকল গণমাধ্যমে রিপোর্টাররা সাধারণত বিটভিত্তিক রিপোর্ট করে থাকেন। কেউ রাজনৈতিক, কেউ কূটনৈতিক, কেউ অর্থনৈতিক, আবার কেউ খেলাধুলা কিংবা বিনোদন বিটে কাজ করেন। কালেভদ্রে কোনো রিপোর্টারকে একাধিক বিটে কাজ করতে দেখা যায়। কিন্তু সাঈদুর রহমান রিমনের ক্ষেত্রেই অর্থনীতি, রাজনীতি, শেয়ারবাজার, অপরাধ, বিনোদন, নাগরিক সেবা, যোগাযোগ ব্যবস্থা, সংসদ, কূটনীতি, দুদক, নির্বাচন কমিশন, আইসিটি, চিকিৎসা, প্রতিরক্ষা, কৃষি, শিক্ষাসহ প্রায় সব বিটে অসংখ্য প্রতিবেদন তৈরির নজির রয়েছে।

এমনকি আইন বিষয়ে বিস্তৃত ধারণা ছাড়া আইন-আদালতসংক্রান্ত স্পর্শকাতর বিষয়ে রিপোর্ট করার ক্ষেত্রে অধিকাংশ গণমাধ্যমেই অলিখিত বিধিনিষেধ রয়েছে। প্রতিটি ক্ষেত্রেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে তিনি অর্জন করেছেন ঈর্ষণীয় সাফল্য। বাংলাদেশের গণমাধ্যমের বাস্তবতায় একমাত্র মেশিনম্যান রিমনের পক্ষেই এমনটি সম্ভব হয়েছে। অথচ বিনয়ী রিমনের কণ্ঠে সবসময়ই শোনা যেত, এখনও ভালো মানের রিপোর্টার হতে পারিনি—এই আক্ষেপ। যেন তিনি কখনোই ক্লান্ত হননি, মেটেনি তার লেখার সাধ। তাই বলা যায়, সাঈদুর রহমান রিমনের জন্মই হয়েছিল রিপোর্ট করার জন্য।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে এনবিবির সম্পাদক নিয়ামুল হাসান নিয়াজ দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের কবর জিয়ারতের ঘোষণা দেন। তিনি বলেন, আগস্ট মাসে একটি আলোচনা সভার মাধ্যমে আমরা মরহুমের কবর জিয়ারতে যাব।

সাঈদুর রহমান রিমনের সংক্ষিপ্ত জীবনী

সাঈদুর রহমান রিমন ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জাবরা পীরবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা ইউনুস উদ্দিন আহমেদ ছিলেন বিশিষ্ট সাহিত্যিক। ষাটের দশকে তিনি তৎকালীন দৈনিক পাকিস্তান (পরবর্তীতে দৈনিক বাংলা)-এর সঙ্গে যুক্ত ছিলেন। মা সাহারা আহমেদ ছিলেন একজন গৃহিণী। চার ভাই ও দুই বোনের মধ্যে সাঈদুর রহমান রিমন ছিলেন সর্বকনিষ্ঠ। তিনি ১৯৮৪ সালে এসএসসি, ১৯৮৬ সালে এইচএসসি এবং ১৯৯০ সালে বাংলায় অনার্স পাস করেন।

সাভার কলেজে অধ্যয়নরত অবস্থায় ১৯৮৫ সালে তৎকালীন বহুল সমাদৃত সাপ্তাহিক মুক্তিবাণী পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতায় হাতেখড়ি। ১৯৮৬ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত টানা আট বছর তিনি দৈনিক ইত্তেফাকের সাভার সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। দৈনিক ইত্তেফাকে ধামরাইয়ের মুক্তিপণ আদায়কারী চোখবাঁধা পার্টির নির্মমতা, মানুষের কঙ্কাল, হাড়, রক্ত, কিডনিসহ অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির রোমহর্ষক কাহিনি এবং শিশু খাদ্যের গুঁড়ো দুধে বিপজ্জনক তেজস্ক্রিয়তা শীর্ষক আলোচিত প্রতিবেদন প্রকাশ করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

১৯৯৪ সালে তিনি দৈনিক আল-আমীন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে এবং ১৯৯৭ সালে দৈনিক বাংলাবাজার পত্রিকায় স্টাফ রিপোর্টার (ক্রাইম) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ সালের এপ্রিল মাসে তিনি দৈনিক মুক্তকণ্ঠ পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে যোগ দেন। ২০০২ সাল থেকে ২০০৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি দৈনিক মানবজমিনে এবং ২০০৪ সালের মে মাস থেকে দেশের অন্যতম প্রাচীন পত্রিকা দৈনিক সংবাদে দায়িত্ব পালন করেন।

২০০৯ সালে বসুন্ধরা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এ ক্রাইম ইনচার্জ হিসেবে এবং ২০১১ সাল থেকে বাংলাদেশ প্রতিদিনে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং সেলের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ১ মে তিনি দৈনিক দেশবাংলার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ পান। ২০২৩ সালের ১ জুন তিনি দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে দৈনিক খবর বাংলাদেশ, নতুন সময়, দৈনিক অন্যদিগন্ত, সাপ্তাহিক দেশপত্র, নতুন বার্তা, সাপ্তাহিক সাফকথার প্রধান সম্পাদক এবং সর্বশেষ দৈনিক বাংলাভূমির প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সাঈদুর রহমান রিমন গত ৩০ জুলাই বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভাঙায় সড়ক দুর্ঘটনায় নিহত - ৪

ভাঙায় সড়ক দুর্ঘটনায় নিহত – ৪

ফরিদপুর সংবাদদাতাঃ ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদী রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার কৈডুবি সদরদী রেলক্রসিং সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত সবাই অটোরিকশার যাত্রী। দুর্ঘটনা পর ঢাকা-বরিশাল মহাসড়কে কিছুসময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে। এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মডার্ন পরিবহনের একটি বাস টেকেরহাট থেকে ঢাকাগামী একটি

আরও পড়ুন
language Change