তারিখ লোড হচ্ছে...

লীরা গ্রুপের এমডি আলমগীর ইকবালের বিরুদ্ধে দুদকে অভিযোগ বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুয়া বিল-ভাউচার দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংকের সুমন ডিএই তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ বিএমইটি ঘিরে একচেটিয়া প্রভাবের অভিযোগ ৮৮৪ কোটির রেল প্রকল্প গিলছে মাফিয়া চক্র, সুবিধা পাচ্ছেন বিতর্কিত ঠিকাদাররা উত্তর কাস্টমস বন্ডে মাসুম-হাসনাইন সিন্ডিকেটের দৌরাত্ম্য গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির আলীর বিরুদ্ধে টেন্ডার সিন্ডিকেটের অভিযোগ বঙ্গবন্ধু পরিষদ নেতা প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের বিরুদ্ধে অভিযোগের পাহাড় নলডাঙ্গা হালতি বিলে মোবাইল কোর্ট: ২০ হাজার টাকা জরিমানা, জাল ধ্বংস ও নৌকা জব্দ পুরস্কৃত ডেইরি খামারে হামলা-অবরোধ, দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় উদ্যোক্তার বাবা মোংলায় কোস্টগার্ডের তত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: প্রতিমন্ত্রী সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ অনুষ্টানে রাজাপুরা পীর হোসাইনীয় শেরপুরে সরকারি চাল সংগ্রহে আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন মিল, বরাদ্দ নিয়ে প্রশ্ন রাঙামাটিতে কোতয়ালী থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা নব-নিযুক্ত পাজেপ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাকে খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের ফুলের শুভেচ্ছা কেশবপুরে চায়ের দোকানে কেরামবোর্ড খেলা বন্ধের ঘোষণা বিশ্ব সাহিত্য কেন্দ্রে মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উদযাপন ও শান্তি পুরস্কার প্রদান লালবাগে সিনিয়র-জুনিয়র নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন হানিয়া আমিরের গোপন ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তুমুল বিতর্ক সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে হানি ট্র্যাপে টিকটকাকে বিয়ে পড়ে বড় মাশুল গুনলেন ফ্রিল্যান্সার আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে পুলিশ কর্মকর্তার আবেগঘন পোস্ট কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা নাটোরের নলডাঙ্গায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাতক্ষীরা দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড লংগদুতে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মোংলায় মসজিদের ওয়াকফ সম্পত্তি নিয়ে অনিয়ম কোটি টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন মগবান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানোন্নয়নে গণশুনানি সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পর... দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুনে ১৫ নবজাতকের মৃত্যু সম্প্রচারে আসছে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলা সিরাজগঞ্জে সার সংকট নিরসনে জেলা প্রশাসকের জরুরি সভা এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার বেহেলী চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ পর্যটন নগরী শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস স্টপেজের দাবিতে মানববন্ধন দীঘিনালায় বন্যাকবলিত মানুষের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদ ‎সুন্দরবনে আবারো বড় জাহাঙ্গীর বাহিনীর তান্ডব ট্রলারসহ জিম্মি ৫ রাঙামাটিতে ৮ বছরের শিশুধর্ষণ: আসামির যাবজ্জীবন দণ্ড

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ অনুষ্টানে রাজাপুরা পীর হোসাইনীয়

পাঠক সংখ্যা
638

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফের আধ্যাত্মিক সংগঠন হোসাইনীয়া কমিটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় জসনে জুলুছটি শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে জসনে জুলুছ বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ওলামায়ে কেরাম, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ক্বারী মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফের পীর সাহেব আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী (মা.জি.আ.)।

প্রধান অতিথির বক্তব্যে রাজাপুরা পীর সাহেব বলেন, “ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। মাহে রবিউল আউয়ালে মহান আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সমগ্র জাহানের রহমত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। মহানবী (সা.) তাঁর সু-মহান আদর্শ ও উত্তম চরিত্রের মাধ্যমে মানুষকে অজ্ঞতা ও অন্ধকার থেকে সত্য, ন্যায় ও আলোর পথে পরিচালিত করেছেন।

তিনি বলেন, ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। একটি শান্তিপূর্ণ ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ে তুলতে হলে সমাজ থেকে উগ্রতা, হিংসা ও বিদ্বেষ পরিহার করতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ক্ষমা, সহনশীলতা, মানবিকতা ও শান্তির আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে।

রাজাপুরা পীর সাহেব আরও বলেন, কুরআন-সুন্নাহর সুমহান শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ আত্মনির্ভরশীল জাতি গঠন করতে হবে।

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করেই একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও কল্যাণময় সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুর রইছ, হোসাইনীয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা সিরাজুল ইসলাম খায়ের, হোসাইনীয়া যুব কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি কে এম শামীম আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি কে এম নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল হক,জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ,জেলা যুবদল নেতা হুমায়ুন কবির,মো. শাহজালাল, মাওলানা আশরাফুল ইসলাম রাজাপুরী, যুবনেতা মো. রাকীব উদ্দিন, হোসাইনীয়া কমিটি নেতা মো. বোরহান আহমদ, সাংবাদিক বজলুর রহমান, মাওলানা কাজী দেলোয়ার হোসাইন, জনাব আব্দুল মবিন মুহুরী, জনাব মো. রোকন উদ্দিন মুহুরী, ডা. সাইদুর রহমান এবং হোসাইনীয়া সাংস্কৃতিক ফোরামের সদস্য মাওলানা গাজী কাউসার আহমদ,শরিফ শিকদার প্রমুখ।

এ সময় হোসাইনীয়া কমিটি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইরানে বিক্ষোভের পেছনে কারা আছে

ইরানে বিক্ষোভের পেছনে কারা আছে

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানজুড়ে চলমান বিক্ষোভ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে তুরস্ক। আঙ্কারার আশঙ্কা, এ বিক্ষোভ থেকে ওই অঞ্চলে অস্থিরতার সৃষ্টি হতে পারে। বহু দশক ধরে আঙ্কারা ও তেহরান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী। বিশেষ করে সিরিয়া, ইরাক, লেবাননসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের স্বার্থ বারবার মুখোমুখি হয়েছে। তবে নিজেদের ভেতর যত দ্বন্দ্বই থাকুক, তুরস্কের কাছে ইরানের সার্বভৌমত্ব রক্ষা সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে মনে করেন মুস্তফা চানার। গবেষণাপ্রতিষ্ঠান এসইটিএর ইরান ও এই অঞ্চলবিষয়ক বিশ্লেষক মুস্তফা বলেন, ‘ইরান-তুরস্ক সম্পর্কে যতই গভীর উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা থাকুক; ইরানের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও স্থিতিশীলতা রক্ষা তুরস্কের কাছে অগ্রাধিকার পাবে।’ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বক্তব্যেও দেশটির এই মনোভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। গত শনিবার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ফিদান বলেন, বিক্ষোভের জেরে ইরান সরকার ক্ষমতাচ্যুত হবে, এমনটা তাঁদের মনে হয় না। তিনি ইরানে এবারের

আরও পড়ুন
language Change