তারিখ লোড হচ্ছে...

বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় লীরা গ্রুপের এমডি আলমগীর ইকবালের বিরুদ্ধে দুদকে অভিযোগ বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুয়া বিল-ভাউচার দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংকের সুমন ডিএই তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ বিএমইটি ঘিরে একচেটিয়া প্রভাবের অভিযোগ ৮৮৪ কোটির রেল প্রকল্প গিলছে মাফিয়া চক্র, সুবিধা পাচ্ছেন বিতর্কিত ঠিকাদাররা উত্তর কাস্টমস বন্ডে মাসুম-হাসনাইন সিন্ডিকেটের দৌরাত্ম্য গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির আলীর বিরুদ্ধে টেন্ডার সিন্ডিকেটের অভিযোগ বঙ্গবন্ধু পরিষদ নেতা প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের বিরুদ্ধে অভিযোগের পাহাড় নলডাঙ্গা হালতি বিলে মোবাইল কোর্ট: ২০ হাজার টাকা জরিমানা, জাল ধ্বংস ও নৌকা জব্দ পুরস্কৃত ডেইরি খামারে হামলা-অবরোধ, দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় উদ্যোক্তার বাবা মোংলায় কোস্টগার্ডের তত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: প্রতিমন্ত্রী সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ অনুষ্টানে রাজাপুরা পীর হোসাইনীয় শেরপুরে সরকারি চাল সংগ্রহে আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন মিল, বরাদ্দ নিয়ে প্রশ্ন রাঙামাটিতে কোতয়ালী থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা নব-নিযুক্ত পাজেপ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাকে খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের ফুলের শুভেচ্ছা কেশবপুরে চায়ের দোকানে কেরামবোর্ড খেলা বন্ধের ঘোষণা বিশ্ব সাহিত্য কেন্দ্রে মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উদযাপন ও শান্তি পুরস্কার প্রদান লালবাগে সিনিয়র-জুনিয়র নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন হানিয়া আমিরের গোপন ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তুমুল বিতর্ক সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে হানি ট্র্যাপে টিকটকাকে বিয়ে পড়ে বড় মাশুল গুনলেন ফ্রিল্যান্সার আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে পুলিশ কর্মকর্তার আবেগঘন পোস্ট কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা নাটোরের নলডাঙ্গায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাতক্ষীরা দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড লংগদুতে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মোংলায় মসজিদের ওয়াকফ সম্পত্তি নিয়ে অনিয়ম কোটি টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন মগবান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানোন্নয়নে গণশুনানি সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পর... দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুনে ১৫ নবজাতকের মৃত্যু সম্প্রচারে আসছে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলা সিরাজগঞ্জে সার সংকট নিরসনে জেলা প্রশাসকের জরুরি সভা এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার বেহেলী চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ পর্যটন নগরী শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস স্টপেজের দাবিতে মানববন্ধন দীঘিনালায় বন্যাকবলিত মানুষের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদ ‎সুন্দরবনে আবারো বড় জাহাঙ্গীর বাহিনীর তান্ডব ট্রলারসহ জিম্মি ৫

উত্তর কাস্টমস বন্ডে মাসুম-হাসনাইন সিন্ডিকেটের দৌরাত্ম্য

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোটারঃ

কাস্টমস মাফিয়া খ্যাত বন্ড কমিশনারেট ঢাকা (উত্তর)-এর রাজস্ব কর্মকর্তা (আরও) বিএম আব্দুল্লাহ আল মাসুমের বিরুদ্ধে অনিয়ম, ঘুষ বাণিজ্য ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। তিনি যখন যেখানে কর্মরত ছিলেন সেখানেই ঘুষের হাট বসিয়েছেন।

গড়ে তুলেছেন নিজস্ব সিন্ডিকেট। এসব কারনেই তিনি সংশ্লিষ্ট মহলে কাস্টমস মাফিয়া আখ্যা পেয়েছেন।

বর্তমানে উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটেও যথারীতি নিজস্ব সিন্ডিকেট তৈরি করেছেন। এখানে মাসুমের সিন্ডিকেটের ” গুরু ঠাকুর ” হচ্ছেন অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেনের ছত্রছায়ায়; সহকারি রাজস্ব কর্মকর্তা এবং কমিশনারের স্টাফ অফিসার গোলাম মোহাম্মদ হাসনাইন(বিকল্প কমিশনার খ্যাত), কমিশনারের পিএ মজনু মিয়াসহ কয়েকজন সহকারি রাজস্ব কর্মকর্তা ও সিপাহী নিয়ে গড়ে তুলেছেন ঘুষের অপ্রতিরোধ্য সিন্ডিকেট।

জানাগেছে, চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট থেকে বদলি হয়ে আসার পরই জ্যেষ্ঠতা ও প্রশাসনিক নিয়ম তোয়াক্কা না করে অঘোষিত তদবিরের মাধ্যমে কমিশনারেটের মূল কেন্দ্রবিন্দু ‘হেডকোয়ার্টার রাজস্ব কর্মকর্তা’র পদ বাগিয়ে নেন তিনি। অনুসন্ধানে তার বিরুদ্ধে প্রতি মাসে কোটি কোটি টাকা অবৈধ মাসোহারা আদায় এবং অর্জিত বিপুল অর্থ দিয়ে রাজধানীর অভিজাত এলাকায় স্ত্রীর নামে ভূ-সম্পত্তি কেনার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

কোটি টাকার মাসোহারা ও ক্ষমতার অপব্যবহার
জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন (০৮.০১.০০০০.০০১১.০৫.০০৪.২০২০-৬৪১, তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৫) অনুযায়ী বন্ড কমিশনারেট ঢাকা (উত্তর)-এ যোগদানের পর থেকেই তিনি বন্ড সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর ফাইল আটকে রাখা, অডিট শিথিল করা, শোকজ নোটিশ প্রত্যাহার এবং বন্ড লাইসেন্স সংক্রান্ত জটিলতার অজুহাতে অনৈতিক আর্থিক সমঝোতা করে আসছেন। বিশেষ করে, ডিপ্লোমেটিক বন্ড ওয়্যারহাউসের কার্যক্রম থেকে প্রতি মাসে ২ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত অবৈধ মাসোহারা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যা একজন সরকারি কর্মচারীর বৈধ আয়ের সাথে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ।

গুলশানে স্ত্রীর নামে ভূ-সম্পত্তির পাহাড় ও নথিতে অসামঞ্জস্য
অভিযোগে জানা যায়, মাসুম (জন্ম: ০৭ জানুয়ারি ১৯৮২) তার অনৈতিক উপার্জনের একটি বড় অংশ ব্যবহার করেছেন গৃহিণী স্ত্রী সানজিদা আফরিন লিপির নামে জমি কেনায়। লিপির কোনো দৃশ্যমান আয়ের উৎস না থাকা সত্ত্বেও ভাটারা মৌজায় (জেএল নং ১৫, নামজারি খতিয়ান নং ২৯৭১৬, দাগ নং ২০৭৬৩) তার নামে বিপুল সম্পত্তি নিবন্ধিত হয়েছে। ২০১৯-২০ অর্থবর্ষে ৩৭৫৬(IX-I) নম্বর নামজারি মামলার মাধ্যমে খুলনার সোনাডাঙ্গার স্থায়ী বাসিন্দা লিপির নামে এই ভূ-সম্পত্তি কেনা হয়।

সরকারি নথিপত্রে প্রাপ্ত তথ্যে জমির পরিমাণের ক্ষেত্রে মারাত্মক গরমিল দেখা গেছে:

* *মূল নামজারি খতিয়ান:* ০.৪০০০ একর (৪০ শতাংশ বা ২৪ কাঠা)।
* *ডিজিটাল ভূমি রেকর্ড:* ৪.৯৬ একর (প্রায় ৩০০ কাঠা)।

বর্তমান বাজারদর অনুযায়ী ভাটারা এলাকায় কাঠাপ্রতি জমি ৬০ লাখ থেকে ১.৫ কোটি টাকা হিসেবে ৪০ শতাংশ জমির আনুমানিক মূল্য দাঁড়ায় ১৫ থেকে ৩৬ কোটি টাকা। অপরদিকে, ডিজিটাল রেকর্ডে প্রদর্শিত ৪.৯৬ একর জমির বর্তমান বাজারমূল্য ৩০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। একজন রাজস্ব কর্মকর্তার প্রকাশ্য বৈধ আয় দিয়ে রাজধানীর মতো জায়গায় এত টাকার সম্পদ কেনা অসম্ভব বলে খোদ বন্ড কমিশনারেটের ভেতরেই তোলপাড় সৃষ্টি হয়েছে। এছাড়া স্ত্রী ও আত্মীয়দের নামে খুলনার সোনাডাঙ্গাসহ বিভিন্ন স্থানেও সম্পদ গড়ার অভিযোগ রয়েছে।

*জাতীয় রাজস্ব ও ব্যবসায়ীদের ওপর প্রভাব*
কাস্টমস বন্ড ব্যবস্থা দেশের রপ্তানিমুখী শিল্পখাতের অন্যতম প্রধান চালিকাশক্তি। শীর্ষ প্রশাসনিক কেন্দ্রে বসে ফাইল আটকে মাসোহারা আদায়ের ফলে একদিকে রাষ্ট্র বিপুল রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে বন্ড সুবিধার চরম অপব্যবহার ঘটছে। নাম প্রকাশ না করার শর্তে কাস্টমস বন্ড কমিশনারেটের একজন সাবেক কর্মকর্তা জানান, হেডকোয়ার্টার রাজস্ব কর্মকর্তা পুরো কমিশনারেটের পরিচালনা নিয়ন্ত্রণ করেন। এই পদে বসে সংঘবদ্ধ দুর্নীতি করা হলে তা আর ব্যক্তিগত অপরাধ থাকে না, সরাসরি প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে রূপ নেয়।

*দুদকের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি*
ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, বিএম আব্দুল্লাহ আল মাসুম রাজস্ব কর্মকর্তা হিসেবে নয়, বরং ‘ঘুষ কালেক্টর’ হিসেবে কাজ করছেন। এনবিআরের ভাবমূর্তি ও রাজস্ব ব্যবস্থার সুরক্ষায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪ ও দণ্ডবিধির আওতায় অবিলম্বে তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ী মহল ও সংশ্লিষ্টরা বিএম আব্দুল্লাহ আল মাসুম ও তার পরিবারের বিরুদ্ধে নিম্নোক্ত আইনি পদক্ষেপের দাবি তুলেছেন:

* পরিবারসহ তার সব ব্যাংক হিসাব, আয়কর রিটার্ন এবং স্থাবর-অস্থাবর সম্পদ অবিলম্বে জব্দ ও যাচাই করা।
* ডিপ্লোমেটিক বন্ড ওয়্যারহাউস সংক্রান্ত লেনদেনের নথি এবং মাসুমের স্বাক্ষরিত ফাইল নোটিং অডিট করা।
* সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর জবানবন্দি নেওয়া এবং কল ডিটেইল রেকর্ড (CDR) পর্যালোচনা করা।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠায় রাজস্ব কর্মকর্তা বিএম আব্দুল্লাহ মাসুম কে উত্তর কাস্টমস বন্ড কমিশনারেট থেকে বদলি করে দেয়া হতে পারে। আবার অপরাধ ধামাচাপা দেয়ার জন্য তিনি নিজেই অন্যত্র বদলি হবার জন্য চেষ্টা করছেন বলে সূত্র দাবি করছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি

ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি

ডেস্ক রিপোর্টঃ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা শেষ হয়েছে। নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটাররা সঠিকভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। ভোটের দিন ভোটকেন্দ্রে যাওয়ার আগে ও পরে কিছু বিষয় জানা দরকার। ভোট দিতে কী কী তথ্যের প্রয়োজন, ভোট দেওয়ার নিয়ম, ব্যালটপেপার ভাঁজ করতে হয় কি করে এবং নির্দিষ্ট ব্যালট বাক্সে ফেলার বিষয়ে জেনে নিলে ভোট প্রদানে কোনো জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ভোট দিতে যাওয়ার আগেই জেনে নিতে হবে সঠিক ভোটকেন্দ্র কোনটি ও ভোটার তালিকার

আরও পড়ুন
language Change