তারিখ লোড হচ্ছে...

দ্বিতীয় শ্রেণির পদে থেকে কোটি টাকার সাম্রাজ্য: লুৎফা বেগমের অলৌকিক রাজত্ব আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদোন্নতিতে অনিয়মের অভিযোগে শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার কাউখালীতে উন্নয়নকাজে চাঁদার চাপ, বাধা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরবনের চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ ‎ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি রক্ষমতার আড়ালে অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের সাইফুর রহমানে ওবায়দুল কাদের বিশেষ স্নেহধন্য সওজের আবু হেনা তারেক ইকবাল এখন নব্য জাতীয়তাবাদী লালবাগের শহীদ নগরে তীব্র পানি সংকট, দুর্ভোগে ২৪ নম্বর ওয়ার্ডবাসী নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান সুন্দরবনে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল থেকে মফস্বলে স্বাভাবিক প্রসবের দৃষ্টান্ত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতাল অনিয়মকারীদের অভয়ারণ্য অগ্রণী ব্যাংক সাতক্ষীরার ভোমরা কাস্টমস কর্মকর্তা মুশফিকুর রহমানকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেশবপুরে নজরুল বর্ষ-২৬/২৭-এর উদ্বোধন বরগুনার তালতলী ভূমি অফিসে ঘুষ ছাড়া কাগজে স্বাক্ষর করে না কানুনগো সজল ফোন থেকে গোপন ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে খাগড়াছড়িতে শান্তি- সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফাইনাল খেলা. টাইব্রেকারে কালিগঞ্জ কে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি দল বিক্রি ও মুনাফায় বড় ধাক্কা ওয়ালটনের সংসদের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, উদ্ধার মোটরসাইকেলের রং নিয়ে প্রশ্ন লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা গ্রেফতার সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস জাকারিয়া-সোহাগ মিয়া সিন্ডিকেটে রাজউকে লুটপাট নারী-শিশু ট্রাইব্যুনালসহ বিচারকশূন্য আদালতে দ্রুত নিয়োগের দাবি বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের দায়িত্ব নিলেন ম্রাসাথোয়াই মারমা পরিবেশ রক্ষায় সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই: ভিপি অমর কৃষ্ণ দাস বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় পাবনা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ কবীরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি জালিয়াতির অভিযোগ অবৈধ ব্যবসায় গণপুর্ত ডিপ্লোমা উপসহকারী পাঁচ প্রকৌশলী এখন মিনি শিল্পপতি স্বাধীন বাংলাদেশে আর কোনো গোপন বন্দিশালা বা আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ৩ ফুট করে খুলল কাপ্তাই বাঁধের ১৬ গেট, সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন হৃদয়ে ঢাকা–৪১৬ বছর পূর্তির পুরান ঢাকায় বর্ণিল শোভাযাত্রা রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা সাতক্ষীরার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় ৫ হাজারের বেশি সফল অপারেশন ডাঃ মাহমুদুল হাসান পলাশের- সুস্থ ...

বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোটারঃ

ঢাকা মেট্রোরেলে আউটসোর্সিং জনবল সরবরাহের চলমান চুক্তি নবায়নের ক্ষেত্রে বৈষম্য এবং প্রতিযোগিতামূলক টেন্ডার প্রক্রিয়া ছাড়াই নতুন একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে।

দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসা বৈশাখী সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডকে বাদ দিয়ে আইআইএফসি নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে এমন অভিযোগ করেছে বৈশাখী কর্তৃপক্ষ। তবে মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রতিষ্ঠান আইআইএফসির সঙ্গে চুক্তি করা হয়েছে।

বৈশাখী সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের দাবি, মেট্রোরেলের প্যাকেজ-৩-এর আওতায় আগারগাঁও থেকে মিরপুর-১১ পর্যন্ত পাঁচটি স্টেশনে ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে তারা সুপারভাইজার, নিরাপত্তাকর্মী, ক্লিনার, ইলেকট্রিশিয়ান/প্লাম্বার হেলপারসহ বিভিন্ন ধরনের জনবল সরবরাহ করে আসছে। পাশাপাশি প্রয়োজনীয় ক্লিনিং যন্ত্রপাতি ও সরঞ্জামও সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। তাদের সঙ্গে চলমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত।

প্রতিষ্ঠানটির অভিযোগ, চুক্তির মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক দিন আগে, ২৮ আগস্ট ই-মেইলের মাধ্যমে মেট্রোরেল কর্তৃপক্ষ তাদের চুক্তি নবায়ন না করার বিষয়টি জানায়। একই সঙ্গে ৩১ আগস্ট রাত ১২টার মধ্যে সেবা কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করেছে বৈশাখী।

অন্যদিকে, একই সময়ে কার্যাদেশ পাওয়া এ.কে ট্রেডার্স প্যাকেজ-১ ও প্যাকেজ-২-এর আওতায় মিরপুর-পল্লবী থেকে ডিপো এলাকা পর্যন্ত সেবা কার্যক্রমের চুক্তি নবায়নের সুযোগ পেয়েছে বলে অভিযোগ করেছে বৈশাখী। প্রতিষ্ঠানটির দাবি, তাদের এবং এ.কে ট্রেডার্সের কার্যাদেশ ও চুক্তির মেয়াদ একই সময়ের হলেও চুক্তি নবায়নের ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের সঙ্গে ভিন্ন আচরণ করা হয়েছে।

বৈশাখীর আরও অভিযোগ, তাদের চুক্তি নবায়ন না করে টেন্ডারে অংশ না নেওয়া আইআইএফসি নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা, প্রতিযোগিতা ও সমতার বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির।

বৈশাখী কর্তৃপক্ষের ভাষ্য, মেট্রোরেলে তাদের সরবরাহ করা সেবা সন্তোষজনক হওয়ায় কর্তৃপক্ষ ২০২৫ সালের ৮ জানুয়ারি এবং ২০২৬ সালের ২৯ জুন দুটি সন্তোষজনক প্রত্যয়নপত্র দিয়েছে। এ কারণে পূর্বের সেবা অব্যাহত রাখার স্বার্থে তাদের সঙ্গে চুক্তি নবায়ন বা মেয়াদ বৃদ্ধির সুযোগ থাকার কথা বলছে প্রতিষ্ঠানটি।

এদিকে বৈশাখী সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড দাবি করেছে, মেট্রোরেলের সেবা কার্যক্রম পরিচালনার জন্য তারা বাংলাদেশ কমিউনিটি ব্যাংক পিএলসি থেকে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছে। চুক্তি নবায়ন না হলে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে এবং ঋণ পরিশোধেও সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা তাদের।

চুক্তি নবায়নের বিষয়ে বৈশাখী কর্তৃপক্ষ পিপিআর-২০২৫-এর বিধি ৯৯(৫)-এর উল্লেখ করে দাবি করেছে, সন্তোষজনকভাবে সেবা প্রদানকারী বিদ্যমান প্রতিষ্ঠানের সঙ্গে পূর্বের ন্যায় সরাসরি চুক্তি নবায়ন বা মেয়াদ বৃদ্ধির সুযোগ রয়েছে। তাদের প্রশ্ন, প্রতিযোগিতামূলক ক্রয়প্রক্রিয়া ছাড়া অন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি চুক্তি করার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধান কীভাবে প্রযোজ্য হয়েছে, তা স্পষ্ট করা প্রয়োজন।

তবে পিপিআর-২০২৫-এর সংশ্লিষ্ট বিধানের সঠিক প্রয়োগ, আইআইএফসির সঙ্গে চুক্তির ধরন এবং এ ক্ষেত্রে প্রতিযোগিতামূলক ক্রয়প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না এসব বিষয় স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। বিশেষ করে চলমান সেবাদানকারী প্রতিষ্ঠানকে দেওয়া সন্তোষজনক প্রত্যয়নপত্রের পরও কেন তাদের বাদ দিয়ে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হলো, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগের বিষয়ে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাওগাতুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পরে মেট্রোরেলের পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মেট্রোরেলের জনসংযোগ কর্মকর্তার (পিআরও) সঙ্গে যোগাযোগ করতে বলেন। পিআরওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট) মোহাম্মদ আসাদুজ্জামানের সঙ্গে কথা বলতে বলেন।

অভিযোগের বিষয়ে মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কোম্পানি আইআইএফসির সঙ্গে চুক্তি করা হয়েছে। এখানে আমাদের কিছু করার নেই।

তবে বোর্ডের সিদ্ধান্তের ভিত্তি, চুক্তির ধরন, পূর্বের সেবাদানকারী প্রতিষ্ঠানের চুক্তি নবায়ন না করার কারণ এবং এ ক্ষেত্রে পিপিআর-২০২৫-এর কোন বিধান অনুসরণ করা হয়েছে,এসব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

ফলে মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ সরকারি পরিবহন ব্যবস্থায় আউটসোর্সিং জনবল সরবরাহের ক্ষেত্রে চুক্তি নবায়ন ও নতুন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির পুরো প্রক্রিয়াটি কতটা স্বচ্ছ, প্রতিযোগিতামূলক এবং প্রচলিত সরকারি ক্রয়বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চন্দনাইশে বন্ধুুর হাতে বন্ধু খুন

মোঃ আলম কক্সবাজার প্রতিনিধ। টাকার লোভে বন্ধুর হাতে খুন হয়েছে আরেক বন্ধু। এমন ঘটনাটি ঘটেছে চন্দনাইশ উপজেলার হাসিমপুর এলাকায়। ঝোপের ভিতর থেকে পিকআপ চালক মো. আরিফুল ইসলাম (২৯) এর বস্তাভর্তি লাশ উদ্ধারের ৫ ঘণ্টার মধ্যে মূল হোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাকার লোভে বন্ধুর হাতে নিহত হন তিনি। রাতেই কক্সবাজারে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা মো. আজিজ (২২) ও জোহার ও শুক্কুর নামে তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মো. আজিজ কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী গ্রামের নুরুল আবছারের ছেলে। তবে সে চন্দনাইশ উপজেলা উত্তর হাশিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ও আসামি আজিজের বক্তব্য অনুযায়ী চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, আজিজ ও আরিফুল দু’জন বন্ধু। আরিফুল পিকআপ চালানোর পাশাপাশি ইটভাটার ইট বিক্রির

আরও পড়ুন
language Change