তারিখ লোড হচ্ছে...

মিরপুর বিআরটিএতে রাজস্ব কর্মকর্তা রুহুল আমিনের বিরুদ্ধে কোটি টাকা লোপাটের অভিযোগ খুলনায় ভুয়া সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয়ে হানিট্রাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শ্যামনগর থানার সামনে জেলা পরিষদের দখল হওয়া জমি উদ্ধার করলেন প্রশাসক হাবিব আদালতে নারী আইনজীবী কে হেনস্থা, ঢাকা আইনজীবী সমিতিতে বিএনপির আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ গোপালগঞ্জ ১৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার  বুড়িচংয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন কমিটি গঠন হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে ইশরাক নলডাঙ্গায় পাটুল হালতি বিলে রাতভর ভ্রাম্যমান আদালত,৫ জনের কারাদণ্ড ও ৩৩ হাজার টাকা জরিমানা দীঘিনালায় ছোট মেরুং বাজার দারুল সুন্নাহ মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল বন্য হাতির আক্রমণ প্রতিরোধে ঝিনাইগাতীতে পাহাড়ি এলাকার কৃষকদের মাঝে জগ লাইট বিতরণ রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বরগুনার আমতলীতে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ মানসম্মত মজুরি দাবি বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিরাজগঞ্জে সংসদ সদস্যের বহরে হামলার প্রধান আসামি তমাল রিমান্ডে চাঁদপুরে অগ্নিকাণ্ডে বসঘর পুড়ে চাই রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি আয়কর কর্মকর্তা সাইফুলের সম্পদের তেলেসমাতি, দুদকের অনুসন্ধানে একাধিক ফ্ল্যাট-বাড়ি-জমি জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শহীদনগরে পানির সংকট নিরসনে উদ্যোগ রাজস্ব ফাঁকি রোধে বেনাপোলে কড়াকড়ি, কমছে আমদানি; না পেয়ে চাঁদা অপপ্রচার বিবাহিত নারীদের ব্ল্যাকমেইল ও মাদক ব্যবসা: যাত্রাবাড়ীতে আত্মগোপনে থাকা সাবেক ছাত্রলীগ নেতা তাওসীফকে ... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দ্বিতীয় শ্রেণির পদে থেকে কোটি টাকার সাম্রাজ্য: লুৎফা বেগমের অলৌকিক রাজত্ব আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদোন্নতিতে অনিয়মের অভিযোগে শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার কাউখালীতে উন্নয়নকাজে চাঁদার চাপ, বাধা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরবনের চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ ‎ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি রক্ষমতার আড়ালে অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের সাইফুর রহমানে ওবায়দুল কাদের বিশেষ স্নেহধন্য সওজের আবু হেনা তারেক ইকবাল এখন নব্য জাতীয়তাবাদী লালবাগের শহীদ নগরে তীব্র পানি সংকট, দুর্ভোগে ২৪ নম্বর ওয়ার্ডবাসী নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান সুন্দরবনে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল থেকে মফস্বলে স্বাভাবিক প্রসবের দৃষ্টান্ত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতাল অনিয়মকারীদের অভয়ারণ্য অগ্রণী ব্যাংক সাতক্ষীরার ভোমরা কাস্টমস কর্মকর্তা মুশফিকুর রহমানকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেশবপুরে নজরুল বর্ষ-২৬/২৭-এর উদ্বোধন বরগুনার তালতলী ভূমি অফিসে ঘুষ ছাড়া কাগজে স্বাক্ষর করে না কানুনগো সজল

আদালতে নারী আইনজীবী কে হেনস্থা, ঢাকা আইনজীবী সমিতিতে বিএনপির আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ

আদালতে নারী আইনজীবী কে হেনস্থা, ঢাকা আইনজীবী সমিতিতে বিএনপির আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ
পাঠক সংখ্যা
638

মো.শাহীনউজ্জামান শাহীন আদালত প্রতিবেদকঃ

ঢাকার নিম্ন আদালতে মামলার শুনানী কালীন সময় এডভোকেট সোমাইয়াদ শাহেরিয়া ফিদা নামের এক নারী আইনজীবী কে হেনস্তা,অশালীন আচরণ, হুমকি ও পেশাগত দায়িত্ব পালনে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিকার এবং পেশাগত সুরক্ষার দাবি জানিয়ে অভিযুক্ত বিএনপি সমর্থিত আইনজীবীর বিরুদ্ধে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বরাবর আজ লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আইনজীবী।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল ৩১ আগস্ট (২০২৬) সোমবার দুপুর আনুমানিক ১টা ২৪ মিনিটে সিএমএম আদালত-১৯ এর এজলাসে সিএমএম আদালত-২ এর বিজ্ঞ বিচারক জাকির হোসেনের সামনে একটি মামলার শুনানি শুরু করেন এডভোকেট সোমাইয়াদ শাহেরিয়া ফিদা।

এসময় ঢাকা বার ইউনিটের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, অ্যাডভোকেট রায়হান গাজী নয়ন, শিক্ষা নবিশ আইনজীবী জহিরুল ইসলাম,আইনজীবী সহকারী সজীব সহ আইনজীবী ফিদার চেম্বারের সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন।

শুনানি শুরুর মাত্র কয়েক সেকেন্ডের মাথায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট খোরশেদ আলম দলবল নিয়ে আদালতে চিৎকার চেঁচামেচি শুরু করেন।

অভিযোগে বলা হয়, বিএনপির ওই নেতা নারী আইনজীবী কে উদ্দেশ্য করে অপদস্থমূলক বক্তব্য দেন। তিনি বলতে থাকেন, ও সরকারের বিরুদ্ধে লেখে, ও ফ্যাসিস্ট, ও স্বৈরাচার, ও কিভাবে শুনানি করে? ওকে বের করে দাও, ওকে প্র্যাকটিস করতে দেওয়া যাবে না।  প্রকাশ্য এজলাসে বিচারকের সামনে এভাবে বাকসংযম হারিয়ে শুনানিতে বাঁধা সৃষ্টির ঘটনাটি উপস্থিত অন্যান্য আইনজীবী ও আদালতের পরিবেশ কে চরমভাবে বিব্রত করে।

ভুক্তভোগী আইনজীবী অভিযোগপত্রে উল্লেখ করেন, পূর্বেও বিভিন্ন সময় অভিযুক্ত ব্যক্তি নিজের প্রভাবশালী অবস্থানের সুযোগ নিয়ে তাকে পেশাগতভাবে বিব্রত করেছেন। তবে সিএমএম আদালতে বিচারকের উপস্থিতিতে সংঘটিত এই ঘটনাটি আইন পেশার সম্মান, সহকর্মিতার নীতি ও আদালতের শৃঙ্খলা রক্ষার পরিপন্থী।

একজন নারী আইনজীবী হিসেবে নিজের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশা পরিচালনা করা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি আজ ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার অভিযুক্তের বিরুদ্ধে সমিতি থেকে তদন্ত সাপেক্ষে কঠোর শৃঙ্খলা মূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

অনুসন্ধানে জানা গেছে,মামলার আসামি ঢাকার নবাব পরিবারের সন্তান এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক কমিশনার খাজা হাবিবুল্লাহ হাবিব এক সময় অন‍্য একটি মামলায় এডভোকেট খোরশেদ আলমের মক্কেল ছিলেন।

পরবর্তীতে তিনি এডভোকেট সোমাইয়াদ শাহেরিয়া ফিদা কে আইনজীবী নিয়োগ করলে ক্ষিপ্ত হয়ে এই ঘটনার জন্ম দেন এডভোকেট খোরশেদ আলম। এসময় তার সাথে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিটের সদস্য সচিব এডভোকেট নিহার হোসেন ফারুক সহ আরও কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন ।

এর আগে গত বছরের ১৭ মে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার শুনানির সময় অপেশাদারিত্ব মূলক আচরণ করে বিভিন্ন ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে বিএনপি সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের আহ্বায়ক এডভোকেট খোরশেদ আলম সহ চারজন আইনজীবী কে সেই বছরের ১৮ মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো.জিয়াউর রহমান।

এই ঘটনায় তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ না করায় তিনি আরো বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ করেন সাধারণ আইনজীবীরা ।

ভুক্তভোগী আইনজীবী সোমাইয়াদ শাহেরিয়া ফিদা নিজেকে জুলাই আন্দোলনের সম্মুখ সারির একজন আন্দোলনকারী এবং দেশের সার্বিক অনিয়মের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হিসেবে পরিচয় দিয়ে বলেন, রাজনৈতিক বানোয়াট তকমা দিয়ে একজন নারী আইনজীবী হিসেবে আমাকে হেনস্থা করা এবং মানসিক চাপ সৃষ্টি করে দূর্বল করার উদ্দেশ্যেই খোরশেদ আলম এই হট্টগোল সৃষ্টি করেন। বিচারালয়ের ভেতরে এমন আচরণের কারণে
বিজ্ঞ আদালত বিব্রতবোধ করেন এবং পুরো বিষয়টি প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করেন।

আদালতের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই বিষয়ে অভিযুক্ত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের আহ্বায়ক এডভোকেট খোরশেদ আলম বলেন, আমাদের দলের স্পষ্ট নির্দেশনা রয়েছে ফ‍্যাসিস্ট ও তাদের দোসরদের মামলায় আদালতে লড়াই করা থেকে বিরত থাকতে কিন্তু ফিদার আইনজীবীরা ফ‍্যাসিস্ট সরকারের দোসরদের মামলা পরিচালনা করছেন শুনে আমাদের আইনজীবীরা তাদের কে বাঁধা দিতে যান।

তিনি এসময় অভিযোগকারী আইনজীবীদের বিরুদ্ধে নানা বিরূপ মন্তব্য করেন। তিনি আরো বলেন, “মামলার আসামি ঢাকার নবাব পরিবারের সন্তান এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক কমিশনার খাজা হাবিবুল্লাহ হাবিব এক সময় আমার মক্কেল ছিলেন।

তার শ্বশুর ফিরোজুর রহমান অলিও আমার এলাকায় আওয়ামী লীগের নেতা ছিলেন। ফলে তিনি খাজা হাবিব এখন আওয়ামী লীগের দোসর।

তার এই বক্তব্যের সাথে বাস্তবতার কোনো মিল নেই।অনুসন্ধানে দেখা গেছে, খাজা হাবিবুল্লাহ হাবিব ১৯৮৬ সালে ঢাকা মহানগর ছাত্রদলের খায়ের-পিন্টু কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। পিন্টু নীরব কমিটিতে ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি ১৯৯৪ সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কমিশনার নির্বাচিত হন।

পরে ঢাকা মহানগর বিএনপির খোকা-সালাম কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাবেক রমনা থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২০০২ সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে কমিশনার নির্বাচিত হন। তিনি ২০১৫ এবং ২০২০ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেন।

বিএনপির প্রার্থী হওয়ার কারণে প্রহসনমূলক নির্বাচনে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল।বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন খাজা হাবিব। এ বিষয়ে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো.আনোয়ার জাহিদ ভূঁইয়া জানান, আমরা আইনজীবীরা একটি পরিবারের মতোই। এটা আমাদের অভ‍্যন্তরীণ বিষয়। এই বিষয়ে আমি মিডিয়ার সামনে কোনো মন্তব্য করতে চাই না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল ধরনের অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন,আইন শৃংখলা বাহিনীর সদস্রসহ বিএনপিসহ অন্যান্য দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিৎ কুমার চন্দের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক আবুল হোসেন,সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্ল্যাহ,বিজিবির সহকারী পরিচালক রফিকুল ইসলাম,র‌্যাব-৯ এর উপ সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস আলীমজেল সুপার মাইনুদ্দিন ভূইয়া,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদীর আহমদ,এ্যাডভোকেট শেরেনুর আলী,আ ত ম মিসবাহ,জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, জেলা বিএনপির সদস্য ও জেলা হিন্দু,বৌদ্ধ খ্রিস্টান

আরও পড়ুন
language Change