তারিখ লোড হচ্ছে...

মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির

ধানমন্ডিতে ছিনতাই ও মিরপুরে অগ্নিসংযোগকালে চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

পাঠক সংখ্যা
638

রাকিব হোসেন মিলন বিশেষ প্রতিনিধি:

ধানমন্ডি এলাকায় ছিনতাইকালে প্রাইভেটকারসহ দুইজন ছিনতাইকারী ও মিরপুরের পল্লবীতে বাসে অগ্নিসংযোগকালে দুইজন নাশকতাকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো মোঃ নুর আলম হাবু ও মোঃ আলমাস। আর নাশকতাকারী দুইজন হলো মোঃ আসাদুল তালুকদার ও মোঃ ইউসুফ শেখ।

মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গত ২৬ নভেম্বর জনৈক ভিকটিম ও তার বড় ভাই হাজারীবাগ হতে পান্থপথে নিজ বাসার উদ্দেশ্যে রিকসায় করে যাওয়ার সময় রাত দেড়টার দিকে ধানমন্ডি আবাহনী মাঠের পিছনে ওয়াসার অফিসের সামনে একটি প্রাইভেটকার তাদের রিকসার গতিরোধ করে। প্রাইভেটকার থেকে নেমে কতিপয় ছিনতাইকারী চাপাতির ভয়-ভীতি দেখিয়ে ভিকটিম ও তার ভাইয়ের কাছ থেকে দুইটি স্যামসাং মোবাইল, বারশো টাকা জোরপূর্বক কেড়ে নেয়। ভিকটিমদের চিৎকারে খুব দ্রুত ধানমন্ডি থানার টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ছিনতাইকারীদের পিছনে ধাওয়া করে। বিভিন্ন টহলরত পুলিশের সহায়তায় কল্যাণপুর বাসস্ট্যান্ডে গিয়ে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ছিনতাইকৃত একটি স্যামসাং মোবাইল, একটি মোবাইলের ব্যাক কাভার এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুইটি চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতোপূর্বে অস্ত্র আইন, দস্যুতা ও মাদকের একাধিক মামলা রয়েছে।

অপর এক ঘটনায়, গত ২৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পল্লবী থানার সাত নাম্বার রোডের কেএফসির সামনে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় মোঃ আসাদুল তালুকদার ও মোঃ ইউসুফ শেখ নামে দুইজনকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, জনমনে ভয়-ভীতি ও ত্রাস সৃষ্টির জন্য স্থানীয় এক বিএনপি নেতার নির্দেশে পাঁচ হাজার টাকার বিনিময়ে উক্ত বাসে আগুন দিয়েছে বলে স্বীকার করেছে।

সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্তে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকাতে গত ২৯ শে অক্টোবরথেকে আজ পর্যন্ত যতগুলো নাশকতার ঘটনা ঘটেছে তার উল্লেখযোগ্য সংখ্যার ক্ষেত্রেই এগুলো শনাক্ত হয়েছে এবং ৩২ জনকে এপর্যন্ত হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এক্ষেত্রে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ নয়, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক ও পরিবহন খাতে সেবা দানকারী ব্যক্তিসহ সর্বস্তরের জনগণ নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেফতার করতে সহায়তা করে আসছে। এজন্য তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর নিরাপত্তা দিতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, কর্মসূচির নামে এ ধরনের নাশকতা সৃষ্টি করে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে তাদের উদ্দেশ্য কখনো সফল হবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মহানগর বাসীর জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। এটা পুলিশের দায়িত্ব আর এই দায়িত্বের অবস্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সুদৃঢ় অবস্থানে ছিল, আছে এবং থাকবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অনিয়ম-দুর্নীতির অভিযোগে আলোচনায় বুড়িচংয়ের ইঞ্জিনিয়ার আল আমিন

স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন এলাকায় বহুতল ভবন নির্মাণে রাজউকের নিয়ম উপেক্ষা করে কোটি কোটি টাকা বিদেশে পাচার এবং একাধিক মামলার আসামি হয়েও অবাধে চলাফেরা করছেন প্যরাডাইস হাউজিং এর মালিক ইঞ্জিনিয়ার আল আমিন। মালয়েশিয়ায় বিলাসবহুল বাড়ির মালিক এই ব্যবসায়ী রিয়েল এস্টেট ব্যবসার আড়ালে নানা অনিয়মের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। কুমিল্লার বুড়িচং থানার চড়ানল গ্রামের মরহুম ফতেহ আলী মাস্টারের ছেলে ইঞ্জিনিয়ার আল আমিন বুড়িচং থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তবে আল আমিনের পরিচিতি তার বাবার রাজনীতির কারণে নয়, বরং বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কার্যকলাপের জন্য এ পরিচিতি। গত ১৫ বছরে রাজধানীর শান্তিনগর, চামেলীবাগ, মালিবাগ, বাসাবো ও উত্তরা ৫ নম্বর সেক্টরসহ বিভিন্ন এলাকায় একাধিক বহুতল ভবন নির্মাণ করেছেন আল আমিন। অভিযোগ রয়েছে, এসব ভবন নির্মাণে তিনি রাজউকের কোনো নিয়ম-কানুন মানেননি। অনুমোদনহীন ভবন

আরও পড়ুন
language Change