তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময় চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ ২১ জন গ্রেফতার সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ হাতের ছোঁয়ায় গড়ি ঐতিহ্য, শিল্পীর মর্যাদায় গড়ি সমৃদ্ধি মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু'র ক্যাশিয়ার কসাই লিটনসহ গ্রেফতার  পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিল, প্রশাসনকে দুষছেন জনগণ মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ শ্রীবরদীতে র‌্যালি, পরিষ্কার অভিযান ও লার্ভিসাইড স্প্রে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার তালা উপজেলায় অভিযানে পিলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস পালন আর্তেরআশার সম্পদ আত্মসাৎ ও বসতভিটা দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৪০ পরিবার চাঁনশিকারী বিজিবির অভিযান চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ ইউরোপের মাটিতে প্রথম জয়ের পর উচ্ছ্বাস ও বাস্তবতা জানালেন বাংলাদেশ কোচ বাগেরহাটের ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা পুলিশে মেধাবীদের বঞ্চনা : দক্ষ নেতৃত্ব হারানোর ঝুঁকিতে প্রশাসন তারেক রহমান মন্দিদের পুরোহিতদের জন্য বেতন ভাতার ব্যাবস্থা করেছেন-নাটোরে হুইপ কেশবপুরে গবাদি প্রাণির সুরক্ষায় খামারিদের প্রশিক্ষণ কেশবপুরে অভিযানে নারীসহ ১১ আসামি গ্রেফতার ঢাকা নবাবগঞ্জে এক সপ্তাহ নিখোঁজের পর মৃতদেহ উদ্ধার মোংলায় ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ দীর্ঘ ৮ বছরের সংগ্রাম পেরিয়ে অবশেষে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক হলেন শেরপুরের কৃতি সন্তান ও সমাজকর্মী আজহ... ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট মহাখালীতে বাস উল্টে প্রাণ গেল হেলপারের বিজিবি ব্যবসায়ী ধস্তাধস্তি অতিরঞ্জিত করেছে মোবাইল সাংবাদিকরা আমতলী সমাজসেবা অফিসার পরিচয় দিয়ে নারী প্রতারকের বিরুদ্ধে অভিযোগ জাতিসংঘের সর্বোচ্চ শান্তিরক্ষা সম্মান পেলেন ৬ শহীদ বাংলাদেশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে সখ্যতা বহাল তবিয়তে ‘খন্দকার পরিবার’ বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মূলহোতা বেপরোয়া ডিজিটাল মাফিয়া আব্দুল্লাহ জায়েদ ঝিনাইগাতীতে সরকারি বনভূমি বেদখল: রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ  ২০১৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও নেই নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিতে মধ্য বোয়ালখালী বাজার কিছু অসাংবাদিক সাংবাদিকের ভাবমূর্তি নষ্ট করছে-দুলু শেরপুরের সফল উদ্যোক্তা কৃষিবিদ ডা. মোঃ শহিদুল্লাহ শরীফ ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি দীঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট প্রাণী সংরক্ষণে নাটোরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাইনবোর্ড স্থাপন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন ‘জিনের বাদশা’ সেজে টেলিগ্রামে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাতকারী গ্রেফতার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিন্দার ঝড় উঠেছে রামপাল-মোংলায় রংপুরে শতবর্ষী চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী রামগড় থানা পুলিশের অভিযানে সিলং তীর জুয়া ব্যবসায়ী আটক ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক সুন্দরবনে বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

সিরিয়া থেকে পালিয়ে স্বপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ থেকে পালিয়ে স্বপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। রাশিয়ায় তাকে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়েছে। এদিকে, বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের হাতে দায়িত্বভার তুলে দেয়ার আগ পর্যন্ত, দেশ চালাবেন বিদায়ী প্রধানমন্ত্রী।

এ বিজয়কে স্বাগত জানিয়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানিয়েছে পশ্চিমা দেশগুলো। দামেস্কে ফিরে ঐক্য ও সাম্যের ভিত্তিতে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিদ্রোহী সংগঠনের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি।

স্বৈরশাসন থেকে মুক্ত হওয়ার আনন্দে সিরিয়ার রাজপথে সাধারণ মানুষ উল্লাসে ফেটে পড়ছেন। হাজার হাজার মানুষ দামেস্কের উমাইয়াদ স্কয়ারে জড়ো হয়ে মেতে ওঠেন বিজয়োল্লাসে। এ যেনো এক টুকরো কলম্বো অথবা ঢাকার প্রতিচ্ছবি।

বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের অভিযানের মুখে, ২৪ বছর সিরিয়া শাসন করা বাশার আল আসাদ রোববার ভোরে পদত্যাগ করে পালিয়ে যান। বিদ্রোহীরা দামেস্কে ঢোকার পরই সেখানকার কুখ্যাত সেদনায়া কারাগার উন্মুক্ত করে দেয়। ভেঙে ফেলা হয় বাশারের বাবা হাফিজ আল আসাদের ভাস্কর্য।

দেশ থেকে পালানোর পর সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ, স্বপরিবারে মস্কোতে আশ্রয় নিয়েছেন। মানবিক দিক বিবেচনা করে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। বিদ্রোহীরা যখন দামেস্কে প্রবেশ করছিলেন, তখন বিমানবন্দর ছেড়ে যায় সিরিয়ান এয়ার ৯২১৮ ফ্লাইটটি্। উড়াল দেয়ার কয়েক মিনিট পর সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। সিরিয়ার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া।

বিজয় অর্জিত হওয়ার বেশ কয়েক ঘণ্টা পর বীরের বেশে রাজধানী দামেস্কে যান হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। আনন্দে আত্মহারা সিরিয়াবাসী বরণ করেন তাদের মুক্তির দূতকে। পরে উমাইয়াদ মসজিদে দেয়া ভাষণে আল জোলানি বলেন, এ বিজয় জীবিত কিংবা শহীদ হওয়া প্রতিটি নাগরিকের। সিরিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে সাম্য আর ঐক্যের মধ্যে। মিত্রদের পাশে থাকার আহ্বান জানান আবু মোহাম্মদ আল জোলানি।

বিদ্রোহীদের বিজয়ে অভিনন্দন জানিয়েছে পশ্চিমা দেশগুলো। আসাদকে জবাবদিহিতার আওতায় আনার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে সিরিয়া ও প্রতিবেশি দেশগুলোর সঙ্গে কাজ করবেন বলেও জানান তিনি। তবে, এ ইস্যু থেকে যুক্তরাষ্ট্রের দূরে থাকা উচিত বলে মনে করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মতে, দেশটিতে আগ্রহ হারিয়ে ফেলেছিল রাশিয়া। সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানিয়েছে ব্রিটেন ,ফ্রান্স, ইতালি, জার্মানি ও ইউক্রেন।

আসাদ সরকারের পতনকে মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক দিন বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়ার একতা, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় সব ধরনের সহায়তা দেয়ার অঙ্গীকারের কথা জানিয়েছে তুরস্ক, মিশর, জর্ডান ও ইরাক।

তবে এতো দিন আসাদ সরকারকে সমর্থন দিয়ে আসা ইরান বলেছে, জনগণই সিরিয়ার ভাগ্য নির্ধারণ করবে। কোনো বিদেশী হস্তক্ষেপ কাম্য নয়।

 

সবা:স:জু- ২৫৯/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রূপগঞ্জের চনপাড়ায় যুবদল ও সেচ্ছাসেবকদলের মধ্যে সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে নিহত ১, গুলিবিদ্ধ ২ আহত- ১০

মোঃ সাজেদুর রহমান,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: – নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় পূর্নবাসন কেন্দ্রে যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতা সমর্থকদের মধ্যে সংঘর্ষ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাছিবুর রহমান নামে এক যুবক নিহত, আরো ২ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে ১০ জন। বুধবার রাত থেকে ভোর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। নিহত হাছিবুর চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৬ নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে। রূপগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাতে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে সেচ্ছাসেবকদল নেতা রাব্বানী, করিমের পক্ষের রবিনের সাথে যুবদল নেতা শামীম পক্ষ শাহীনে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মনির ও তার লোকজন নিয়ে রবিনকে তুলে নিয়ে শামীমের অফিস আটকে রেখে মারধোর করে। বিষয়টি জানতে পেরে ভোর সাড়ে ৩ টারদিকে রাব্বানী

আরও পড়ুন
language Change