তারিখ লোড হচ্ছে...

সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে সারোয়ার আরিফ উদ্দিন মামলা ও ফের বিয়ে করা নিয়ে মুখ খুললেন পরীমনি সাত অঞ্চলের ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ইউএনও আল-আমীনের উদ্যোগে ঝিনাইগাতীতে দুই প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকটের ফের সতর্কতা পোলাও চালের বাজারে অস্থিরতা, নেপথ্যে কী? হবিগঞ্জ পৌর এলাকায় থেকে ১৪৪ ধারা প্রত্যাহার জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ আত্মসমর্পণের আগেই গ্রেফতার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি  টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ যশোর বিএডিসি কার্যালয়ে চরম অনিয়ম, একই স্থানে ৭ বছর এক কর্মকর্তা শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ২৮ সদস্যের কমিটি অনুমোদন মাতুয়াইলের পেট কাটা শামীম ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার ৯জনের নাম বাদ দেয়ার সংবাদ সম্মেলন উন্নয়ন ও সুশাসনের ধারা অব্যাহত রাখতে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন, মিলবে একাধিক নতুন সুবিধা ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খুব শিগগিরই দেশে ফিরতে চান সাকিব শিক্ষার্থীদের সুখবর: গণিত ও বিজ্ঞানের ভীতি কমাতে চালু হচ্ছে নতুন পদ্ধতি অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে গ্রেফতার গেজিল ওয়াল এবার দেশের সয়াবিন তেলে মিললো ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক ব্রাজিলের প্রেসিডেন্টকে চোর বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন অনশনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল সাংবাদিকের পরিবার কেশবপুরে ইয়াবাসহ যুবক আটক সাতক্ষীরা দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আল-আমীনের উদ্যোগে প্রতিবন্ধী হুইলচেয়ার,পেয়ে আনন্দ মুখে ফিরল হাসি স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক নাটোর রাজবাড়ী পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায়দের মাঝে সাতক্ষীরা  বিজিবি'র ত্রাণ সহায়তা প্রদান কক্সবাজার উপকর কমিশনার নুরুর ইসলামের কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর রাঙামাটিতে পিসিএনপির প্রতিবেদন: অপহরণ, হত্যা ও চাঁদাবাজি নিয়ে উদ্বেগ খুলনায় চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় ভূয়া সাংবাদিক আটক জুলাই নিয়ে আপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে: যোগাযোগ মন্ত্রী চাঁদপুরে বিদ্যালয় কতৃপক্ষের দায়িত্ব অবহেলা শিক্ষার্থীর মৃত্যু চাঁদপুর নদী বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার  এমপির ফেরদৌসী আহমেদ  ঝিনাইগাতীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হ... পুনর্বাসন ছাড়া আজিমপুর কলোনির ৩১ ভবন ভাঙার উদ্যোগ, তদন্তের মুখে প্রকৌশলী ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে আদালতে গিয়ে আইভী বললেন নির্দোষ হয়েও আমি অপরাধী

সিরিয়া থেকে পালিয়ে স্বপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ থেকে পালিয়ে স্বপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। রাশিয়ায় তাকে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়েছে। এদিকে, বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের হাতে দায়িত্বভার তুলে দেয়ার আগ পর্যন্ত, দেশ চালাবেন বিদায়ী প্রধানমন্ত্রী।

এ বিজয়কে স্বাগত জানিয়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানিয়েছে পশ্চিমা দেশগুলো। দামেস্কে ফিরে ঐক্য ও সাম্যের ভিত্তিতে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিদ্রোহী সংগঠনের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি।

স্বৈরশাসন থেকে মুক্ত হওয়ার আনন্দে সিরিয়ার রাজপথে সাধারণ মানুষ উল্লাসে ফেটে পড়ছেন। হাজার হাজার মানুষ দামেস্কের উমাইয়াদ স্কয়ারে জড়ো হয়ে মেতে ওঠেন বিজয়োল্লাসে। এ যেনো এক টুকরো কলম্বো অথবা ঢাকার প্রতিচ্ছবি।

বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের অভিযানের মুখে, ২৪ বছর সিরিয়া শাসন করা বাশার আল আসাদ রোববার ভোরে পদত্যাগ করে পালিয়ে যান। বিদ্রোহীরা দামেস্কে ঢোকার পরই সেখানকার কুখ্যাত সেদনায়া কারাগার উন্মুক্ত করে দেয়। ভেঙে ফেলা হয় বাশারের বাবা হাফিজ আল আসাদের ভাস্কর্য।

দেশ থেকে পালানোর পর সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ, স্বপরিবারে মস্কোতে আশ্রয় নিয়েছেন। মানবিক দিক বিবেচনা করে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। বিদ্রোহীরা যখন দামেস্কে প্রবেশ করছিলেন, তখন বিমানবন্দর ছেড়ে যায় সিরিয়ান এয়ার ৯২১৮ ফ্লাইটটি্। উড়াল দেয়ার কয়েক মিনিট পর সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। সিরিয়ার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া।

বিজয় অর্জিত হওয়ার বেশ কয়েক ঘণ্টা পর বীরের বেশে রাজধানী দামেস্কে যান হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। আনন্দে আত্মহারা সিরিয়াবাসী বরণ করেন তাদের মুক্তির দূতকে। পরে উমাইয়াদ মসজিদে দেয়া ভাষণে আল জোলানি বলেন, এ বিজয় জীবিত কিংবা শহীদ হওয়া প্রতিটি নাগরিকের। সিরিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে সাম্য আর ঐক্যের মধ্যে। মিত্রদের পাশে থাকার আহ্বান জানান আবু মোহাম্মদ আল জোলানি।

বিদ্রোহীদের বিজয়ে অভিনন্দন জানিয়েছে পশ্চিমা দেশগুলো। আসাদকে জবাবদিহিতার আওতায় আনার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে সিরিয়া ও প্রতিবেশি দেশগুলোর সঙ্গে কাজ করবেন বলেও জানান তিনি। তবে, এ ইস্যু থেকে যুক্তরাষ্ট্রের দূরে থাকা উচিত বলে মনে করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মতে, দেশটিতে আগ্রহ হারিয়ে ফেলেছিল রাশিয়া। সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানিয়েছে ব্রিটেন ,ফ্রান্স, ইতালি, জার্মানি ও ইউক্রেন।

আসাদ সরকারের পতনকে মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক দিন বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়ার একতা, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় সব ধরনের সহায়তা দেয়ার অঙ্গীকারের কথা জানিয়েছে তুরস্ক, মিশর, জর্ডান ও ইরাক।

তবে এতো দিন আসাদ সরকারকে সমর্থন দিয়ে আসা ইরান বলেছে, জনগণই সিরিয়ার ভাগ্য নির্ধারণ করবে। কোনো বিদেশী হস্তক্ষেপ কাম্য নয়।

 

সবা:স:জু- ২৫৯/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ রিপোর্টার:  রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় তানভীর শেখ (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষরা । নিহত তানভীর শেখ বিনোদপুর এলাকার বাবু সিকদারের ছেলে ও ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন । মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০ টার সময় রাজবাড়ী শহরের ৩নং ওয়ার্ড বিনোদপুর সার্বজনীন মন্দিরের পাশে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে তানভীর বাড়ির নিকটে একটি মুদি দোকানে গেলে সেখান থেকে তার প্রতিপক্ষের লোকজন ডেকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে । ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, রাত ১০টার দিকে জানতে পেরেছি

আরও পড়ুন
language Change