তারিখ লোড হচ্ছে...

সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে সারোয়ার আরিফ উদ্দিন মামলা ও ফের বিয়ে করা নিয়ে মুখ খুললেন পরীমনি সাত অঞ্চলের ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ইউএনও আল-আমীনের উদ্যোগে ঝিনাইগাতীতে দুই প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকটের ফের সতর্কতা পোলাও চালের বাজারে অস্থিরতা, নেপথ্যে কী? হবিগঞ্জ পৌর এলাকায় থেকে ১৪৪ ধারা প্রত্যাহার জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ আত্মসমর্পণের আগেই গ্রেফতার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি  টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ যশোর বিএডিসি কার্যালয়ে চরম অনিয়ম, একই স্থানে ৭ বছর এক কর্মকর্তা শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ২৮ সদস্যের কমিটি অনুমোদন মাতুয়াইলের পেট কাটা শামীম ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার ৯জনের নাম বাদ দেয়ার সংবাদ সম্মেলন উন্নয়ন ও সুশাসনের ধারা অব্যাহত রাখতে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন, মিলবে একাধিক নতুন সুবিধা ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খুব শিগগিরই দেশে ফিরতে চান সাকিব শিক্ষার্থীদের সুখবর: গণিত ও বিজ্ঞানের ভীতি কমাতে চালু হচ্ছে নতুন পদ্ধতি অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে গ্রেফতার গেজিল ওয়াল এবার দেশের সয়াবিন তেলে মিললো ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক ব্রাজিলের প্রেসিডেন্টকে চোর বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন অনশনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল সাংবাদিকের পরিবার কেশবপুরে ইয়াবাসহ যুবক আটক সাতক্ষীরা দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আল-আমীনের উদ্যোগে প্রতিবন্ধী হুইলচেয়ার,পেয়ে আনন্দ মুখে ফিরল হাসি স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক নাটোর রাজবাড়ী পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায়দের মাঝে সাতক্ষীরা  বিজিবি'র ত্রাণ সহায়তা প্রদান কক্সবাজার উপকর কমিশনার নুরুর ইসলামের কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর রাঙামাটিতে পিসিএনপির প্রতিবেদন: অপহরণ, হত্যা ও চাঁদাবাজি নিয়ে উদ্বেগ খুলনায় চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় ভূয়া সাংবাদিক আটক জুলাই নিয়ে আপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে: যোগাযোগ মন্ত্রী চাঁদপুরে বিদ্যালয় কতৃপক্ষের দায়িত্ব অবহেলা শিক্ষার্থীর মৃত্যু চাঁদপুর নদী বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার  এমপির ফেরদৌসী আহমেদ  ঝিনাইগাতীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হ... পুনর্বাসন ছাড়া আজিমপুর কলোনির ৩১ ভবন ভাঙার উদ্যোগ, তদন্তের মুখে প্রকৌশলী ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে আদালতে গিয়ে আইভী বললেন নির্দোষ হয়েও আমি অপরাধী

কাঁচা খেজুরের রস থেকে সাবধান

পাঠক সংখ্যা
638

স্বাস্থ্য ডেস্ক: 

শীতকালে বিভিন্ন রোগের আবির্ভাব হয় তার মধ্যে নিপাহ ভাইরাস অন্যতম। শীত আসার সঙ্গে সঙ্গে খেজুর রসের স্বাদ এবং গন্ধে সবার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এই সময়ে অনেক মানুষ খেজুর গাছ থেকে রস নামিয়ে সরাসরি কাঁচা রস পান করে। যা থেকে নিপাহ ভাইরাস ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি।

বাংলাদেশে খেজুর রস থেকে তৈরি হওয়া গুড়, পাটালি গুড়, নলেন গুড়, বালুয়া গুড়, মিছরি গুড় ইত্যাদি অনেক জনপ্রিয়। সাধারণত বাংলাদেশে খেজুর রস সংগ্রহ করা হয় কার্তিক থেকে মাঘ মাস পর্যন্ত অর্থাৎ অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। আমাদের দেশে সবচেয়ে বেশি খেজুরের রস সংগ্রহ করা হয় যশোর, কুষ্টিয়া এবং ফরিদপুরে। তবে, খেজুর রস খাওয়ার মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়ানোর সম্পর্কে আমরা কতটা সচেতন! বেশ কয়েক বছর ধরে খেজুর রস খাওয়ার মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, নিপাহ ভাইরাস হল একটি ‘জুনোটিক ভাইরাস’, যা প্রাণী থেকে মানুষে ছড়ায় এবং পরে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। নিপাহ ভাইরাস মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে। ফলে জ্বর, মানসিক অস্থিরতা, কিংবা মৃগী হওয়া ইত্যাদি উপসর্গ দেখা দেয়।
২০০১ সালে মেহেরপুরে বাংলাদেশে প্রথম নিপাহ ভাইরাস শনাক্ত হয়। সে বছর শনাক্ত হয় ১৩ জন এবং তাদের অনেকেই মারা যায়। ২০১২ সালে এই রোগে আক্রান্ত হয় ১৮ জন।

সবশেষ গত সাত বছরের মধ্যে ২০১৬ সালে কোনো রোগী শনাক্ত হয়নি। কিন্তু ২০১৭ সালে তিনজন শনাক্ত হয়।  ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ২০ জন শনাক্ত হয়। গত ২৩ বছরে দেশে ৩৩৯ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ২৪০ জন মারা যায়। তাই নিপাহ ভাইরাস নিয়ে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে।

সাধারণত গাছের গর্তে পাত্র ঝুলিয়ে খেজুরের রস সংগ্রহ করা হয়। যেখানে রাতের বেলা বাদুড়রা এসে রস পান করে। বাদুড়রা খেজুর রস পান করার সময়  তাদের লালা এবং মল রসের সঙ্গে মিশে যায়। যার কারণে কাঁচা খেজুর রস পান করলে মানুষের মধ্যে নিপাহ ভাইরাস ছড়াতে পারে।ফলে  ফলে জ্বর, মাথাব্যথা, দুর্বলতা, শ্বাসকষ্ট, কাশি, বমি, ডায়রিয়া এবং বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিতে পারে, যা মৃত্যুর কারণও হতে পারে।

মানুষ এই ভাইরাসে আক্রান্ত হলে কোন ধরনের উপসর্গ দেখা দিতে পারে সেটা জানা প্রয়োজন।

নিপাহ ভাইরাসের সংক্রমণ হলে উপসর্গহীন থাকতে পারে আবার কারো শুধু সাধারণ জ্বর-কাশি দেখা দিতে পারে। তবে সবচেয়ে জটিল অবস্থা হলো, মস্তিষ্কে সংক্রমণ দেখা দেয়। নিপাহ ভাইরাস শরীরে প্রবেশের পাঁচ থেকে চৌদ্দ দিন পর রোগের লক্ষণ প্রকাশিত হয়। তবে অনেকের মতে ভাইরাসের লক্ষণ প্রকাশ ছাড়াও ৪৫ দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় ভাইরাসটি শরীরের মধ্যে থাকতে পারে। শুরুতে প্রচণ্ড  জ্বর, মাথা ও পেশিতে ব্যথা, কাশি, পেটে ব্যথা, বমিভাব, দুর্বলতা ইত্যাদি দেখা দিতে পারে। সময়মতো ট্রিটমেন্ট না হলে রোগী মৃত্যুর সম্ভাবনা থাকতে পারে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, খেজুরের রস সংগ্রহ করা নিয়ে কিছু বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন, যারা রস সংগ্রহ করেন, তারা যেন সতর্ক থাকেন। কারণ হাঁড়ির আশপাশে বাদুড়ের লালা লেগে থাকতে পারে। মাস্ক পরতে হবে এবং রস সংগ্রহের পর সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে৷ গাছ থেকে খেজুরের রস সংগ্রহের হাঁড়ি ঢেকে রাখতে হবে। খেজুরের কাঁচা রস পান না করে তা ফুটিয়ে নিতে হবে। আক্রান্ত রোগীর সংস্পর্শ এড়িয়ে চলার চেষ্টা করা এবং রোগীর সেবা করার পর সাবান ও পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। এটি নিশ্চিত করতে হবে যে, খেজুর রস সংগ্রহের স্থানটি নিরাপদ এবং পরিষ্কার। এ ছাড়া, খেজুর রস সেদ্ধ করে পান করা উচিত।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, রস সংগ্রহের পর তা ৭০-৮০ ডিগ্রি সেলসিয়াসে সেদ্ধ করা উচিত, যাতে ভাইরাসটি মারা যায়।

এখনও পর্যন্ত নিপাহ ভাইরাস প্রতিরোধের কোনো টিকা বা কার্যকর চিকিৎসা নেই। তাই এই রোগ নিয়ে সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি। সে ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন গ্রহণ করা যেতে। যেমন, আক্রান্ত মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে এই রোগ। তাই যারা রোগীদের সেবা দিয়েছেন এবং মৃতদের সৎকার করেছেন, তাদের দিকেও লক্ষ রাখতে হবে। রোগীর কাপড় ও অন্যান্য সামগ্রী ভালোভাবে পরিষ্কার করতে হবে। রোগীর সঙ্গে একই পাত্রে খাওয়া বা একই বিছানায় ঘুমানো যাবে না।

যেহেতু নিপাহ ভাইরাস শরীরে প্রবেশের পাঁচ থেকে চৌদ্দ  দিন পর রোগের লক্ষণ প্রকাশিত হয়, তাই সে সময়ে যারা খেজুরের রস খেয়েছেন, তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখতে হবে। সেই সঙ্গে যারা রোগীর সেবা করবে তারা  মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরে নিতে হবে। আসুন নিপাহ ভাইরাসে আতঙ্ক না হয়ে নিজে সচেতন হই এবং অন্য কেও এই ভাইরাস সম্পর্কে সচেতন করি।

 

সবা:স:জু- ৪৩০/২৪

 

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে দুই সমন্বয়কের রিট

স্টাফ রিপোর্টার॥ সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এবার ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট করলেন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। সোমবার সকালে এ রিটটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই দুই সমন্বয়ক। রিটে আওয়ামী লীগ যাতে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি চালাতে না পারে, তার নির্দেশনা চাওয়া হয়েছে।বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মো. মাহমুদুর রাজীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম। তিনি বলেন, ‘দলটি (আওয়ামী লীগ) যাতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে জন্য এ রিট করা হয়েছে। এর আগে গত আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে একটি রিট করা হয়েছিল। তবে বিচারপতি একেএম আসাদুজ্জামানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তা খারিজ করে দেন। এর আগে গত

আরও পড়ুন
language Change