তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

ভারত থেকে আসছেন না চিন্ময়ের আইনজীবী

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ 

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি হওয়ার কথা বৃহস্পতিবার (২ জানুয়ারি)। অথচ, তার আইনজীবী রবীন্দ্র ঘোষ এখনও ভারতে। হৃদজনিত সমস্যা নিয়ে তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকার কারণে নির্ধারিত দিনে শুনানিতে অংশগ্রহণ করতে পারছেন না।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) হৃদজনিত সমস্যা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন রবীন্দ্র ঘোষ। এর আগে দেশটির একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ আইনজীবী বলেছিলেন, চিন্ময়ের জন্য আইনি লড়াই করতে ২ জানুয়ারির আগেই দেশে ফিরবেন। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে ছেলের সঙ্গে থাকছিলেন তিনি। সেখানে চিকিৎসার জন্যই গিয়েছিলেন তিনি। তবে, এতদিন বাড়িতে থাকলেও জামিন শুনানির দুইদিন আগে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। হাসপাতালে থাকায় কবে তিনি দেশে ফিরবেন, তার কোনো নিশ্চয়তা নেই।

হাসপাতালে ভর্তি হওয়ার আগে গতকাল পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কুনাল ঘোষের সঙ্গে বৈঠক করেন রবীন্দ্র ঘোষ। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রবীন্দ্র ঘোষ জানান, চিন্ময় দাসকে যখন রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়, তখন এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন তিনি। কিন্তু সেই চিঠির উত্তর এখন পর্যন্ত পাননি।

গত ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়। এরপর গত ২৭ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পরের দিন চট্টগ্রামের আদালতে তার মামলার শুনানি ঘিরে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। আগামীকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতেই তার জামিন শুনানি হওয়ার কথা আছে।

 

সবা:স:জু- ৫৭৭/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জাতীয় সাংবাদিক সংস্থা’র বুড়িচং উপজেলা কমিটি গঠন

বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং উপজেলা শাখা নব-নির্বাচিত কমিটি গঠন করে অনুমোদন প্রদান করা হয়েছে। এতে দৈনিক যুগান্তর,দৈনিক কুমিল্লা কাগজ পত্রিকার প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন সভাপতি,দৈনিক মানবকণ্ঠ,দ্যা ডেইলি ট্রাইবুন্যাল পত্রিকার প্রতিনিধি,তালাশ বাংলা’র সম্পাদক গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয় সাধারন সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার প্রত্রিকার প্রতিনিধি মোঃ সাফিকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে বুড়িচং উপজেলার কর্মরত সাংবাদিক নিয়ে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। (১৭ ফেব্রুয়ারি ২০২৪) শনিবার কুমিল্লা নগরীর নিশা পার্টি সেন্টারে রেড রুফ ইন রেস্টুরেন্টে এক আলোচনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরুণ ও সাধারণ সম্পাদক মোঃ শাহীন মিয়ার স্বাক্ষরিত বুড়িচং উপজেলা শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়।উক্ত নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে দৈনিক ভোরের কলাম ও এক্সপ্রেস নিউজের

আরও পড়ুন
language Change