তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভক্তদের কথা চিন্তা করেই ছবিটা করেছি সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় জিরো টলারেন্স নীতিতে সরকার: তথ্যমন্ত্রী চামড়া সংরক্ষণে সচেতনতার অভাবে ন্যায্য দাম পাননি : বাণিজ্যমন্ত্রী ৩ মাস জন্য সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা, খোলা থাকবে করমজল কলাবাগানে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী  এক সাংসদের জন্য দুই ঘন্টা ফেরী বন্ধ, যাত্রীদের ভোগান্তি ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ আজ শুরু হচ্ছে রামিসা হত্যার বিচার কার্যক্রম প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন ঈদের ছুটি শেষে রাজধানী মুখী মানুষের ঢল যাত্রা শুরু বাংলাদেশ ইনোভেশন পার্টির বুড়িচংয়ে শিক্ষা ফাউন্ডেশন-বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠিত বিসিকে প্রকল্প পরিচালক হাফিজুর রহমান এর অসংতিপূর্ণ টেন্ডার কার্যক্রম! স্বস্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ বিআইডব্লিউটিএ নিয়োগে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ দেশটা সবার, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও প্রত্যেকের দায়িত্ব : প্রধানমন্ত্রী জঙ্গল সলিমপুরে ইয়াসিন-ফারুক সাম্রাজ্য! উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ভি পি ইকবাল রামগঞ্জে ডিএসএ ইউনাইটেড একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন সাবেক স্বামীর সন্তান অপহরণের চেষ্টার অভিযোগে চাটখিলে নারী আটক জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন ​ফেসবুকে মন্তব্য কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে ছাত্রদলের হামলা, পাল্টা মামলায় বাড়ছে আতঙ্ক চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান চোরাই মোবাইল জব্দ সুন্দরবনে আত্মসমর্পণ করা সুমন বাহিনীর সদস্য অস্ত্রসহ গ্রেফতার ঈদুল আযহা: খাগড়াছড়িতে র‍্যাব-৭-এর নিরাপত্তা জোরদার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪: অনিয়মের ‘হর্তাকর্তা’ ইকবাল ও নুরুল স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার কেশবপুর প্রেসক্লাবে ক্রীড়া প্রতিযোগিদের পুরস্কার বিতরণ ধর্ষণ-হত্যার প্রতিবাদে ফুঁসে উঠল চাটখিল বরগুনা জেলায় পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতি নিষিদ্ধ সংগঠন জাতীয় শ্রমিক লীগ নেতা মুহাম্মদ এয়াকুবের দাম্ভিকতা আদালতের হাজতখানায় স্ত্রীসহ আসামি সোহেল রামিসা হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন বিস্ফোরক ও ভাঙচুর মামলায় আওয়ামী লীগের ২ নেতা কারাগারে রামগড়ে ওপেন হাউজ ডে পালিত শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য: প্রাণিসম্পদ মন্ত্রী ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৫ চায়না বিএনপিতে হাইব্রিড অনুপ্রবেশ আতঙ্ক ‎ইউপি চেয়ারম‍্যান যেনো দুর্নীতির কারখানা দেশের রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ঈদ শান্তিপূর্ণ উদযাপনে মাঠে র‌্যাব-পুলিশ-বিজিবি ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ঈদে যানজট নিয়ন্ত্রণ ঠেকাতে কড়া নির্দেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

ভারত থেকে আসছেন না চিন্ময়ের আইনজীবী

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ 

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি হওয়ার কথা বৃহস্পতিবার (২ জানুয়ারি)। অথচ, তার আইনজীবী রবীন্দ্র ঘোষ এখনও ভারতে। হৃদজনিত সমস্যা নিয়ে তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকার কারণে নির্ধারিত দিনে শুনানিতে অংশগ্রহণ করতে পারছেন না।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) হৃদজনিত সমস্যা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন রবীন্দ্র ঘোষ। এর আগে দেশটির একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ আইনজীবী বলেছিলেন, চিন্ময়ের জন্য আইনি লড়াই করতে ২ জানুয়ারির আগেই দেশে ফিরবেন। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে ছেলের সঙ্গে থাকছিলেন তিনি। সেখানে চিকিৎসার জন্যই গিয়েছিলেন তিনি। তবে, এতদিন বাড়িতে থাকলেও জামিন শুনানির দুইদিন আগে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। হাসপাতালে থাকায় কবে তিনি দেশে ফিরবেন, তার কোনো নিশ্চয়তা নেই।

হাসপাতালে ভর্তি হওয়ার আগে গতকাল পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কুনাল ঘোষের সঙ্গে বৈঠক করেন রবীন্দ্র ঘোষ। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রবীন্দ্র ঘোষ জানান, চিন্ময় দাসকে যখন রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়, তখন এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন তিনি। কিন্তু সেই চিঠির উত্তর এখন পর্যন্ত পাননি।

গত ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়। এরপর গত ২৭ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পরের দিন চট্টগ্রামের আদালতে তার মামলার শুনানি ঘিরে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। আগামীকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতেই তার জামিন শুনানি হওয়ার কথা আছে।

 

সবা:স:জু- ৫৭৭/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর

মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্টঃ দেশের উন্নয়ন প্রকল্পের গতি বাড়ানো এবং জনসেবা নিশ্চিত করতে প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনের প্রতিটি পর্যায়ে জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। এদিকে আসন্ন রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
language Change