তারিখ লোড হচ্ছে...

কেশবপুরে দিন দুপুরে দুর্ধর্ষ ডাকাতি সুনামগঞ্জের তাহিরপুরের মোল্লাপাড়া গ্রাম থেকে ২ শত পিস ইয়াবাসহ ৩ জন আটক বাঘাইছড়িতে সরকারি সহায়তার আশ্বাস এমপি দীপেন দেওয়ান মোংলা বন্দরে কর্মচারী সংঘের নির্বাচনের উদ্যোগ, ৩ সদস্যের কমিটি গঠন মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন ফ্যাসিস্টের দোসর ও হাইব্রিডদের স্থান নেই বিএনপিতে দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি জাহাঙ্গীর হত্যা মামলায় স্বামী, স্ত্রী ও কন্যাসহ ৫ জনের যাবজ্জীবন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান একহাতে বদলির প্রজ্ঞাপন অন্ন হাতে সেই প্রজ্ঞাপন বাতিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র টেকনিক্যাল অফিসার মফিজুর রহমান খান রিপনের বিরুদ্ধে দুদকে অভিযোগ এলেনবাড়ি গণপূর্তে অনিয়মের অভিযোগ, ঠিকাদারদের ক্ষোভ ঘাগড়া গ্রামে প্রায় ৩ যুগেরও বেশি উন্নয়নের ছোঁয়া নেই: চরম ভোগান্তিতে এলাকাবাসী চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক সিরাজগঞ্জে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী চার দশকের রাজপথ পেরিয়ে সা.সম্পাদক পদপ্রার্থী রাশেদুল হাসান রঞ্জন হরিদাস থেকে তাওহীদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা কেশবপুরে পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রাজধানীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সিটিএফ উদ্বোধন রামগড় বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপরে কামড়ে প্রাণ গেল গৃহবধূর রাঙ্গামাটিতে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পদ-বাণিজ্যের সিন্ডিকেট: যুবদলের নির্যাতিত ও ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করবে কে? বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত ময়মনসিংহে তদন্ত রিপোর্ট জমার পরও নিষ্ক্রিয় বিভাগীয় পরিচালক বিশ্ব যুব দক্ষতা দিবসে তরুণদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জাতিসংঘ মহাসচিবের সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৯ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ছয় মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী অবমুক্ত করেন প্রতিমন্ত্রী চার দশক পর সেমিতে মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন অতিবৃষ্টিতে বালিজুরী-ঝুলগাঁও সীমান্ত সড়কে যোগাযোগ ব্যাহত রাঙ্গুনিয়ায় লাকড়ি ধরতে গিয়ে নৌকাডুবি, যুবক নিখোঁজ সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদে দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুষ্ঠত শিক্ষা সচিব সাখাওয়াত হোসেনের ৬ টি গ্রন্থের প্রকাশনা ও আলোচনা সভা রাঙামাটিতে বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী বেতন ছাড়ের ৬ দিনে পরেও বেতন পাচ্ছেনা মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ১২ এপ্রিল

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশজুড়ে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ। এরই ধারাবাহিকতায় আগামী ১২ এপ্রিল প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে একটি বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত।

এই কর্মসূচি শুক্রবার রাজধানীর শাহবাগ থেকে শুরু হয়ে শেষ হবে মানিক মিয়া এভিনিউতে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশব্যাপী ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সর্বস্তরের জনগণকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি, জাতীয় ক্রিকেট দলের সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ, ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সহ আরও বহু সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

এর আগে, গত সোমবার দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজপথ। শিক্ষার্থীদের এমন সক্রিয় অংশগ্রহণে আন্দোলন নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মানবতার পক্ষ এবং গাজায় নিরীহ মানুষের ওপর চলমান হামলার বিরুদ্ধে অবস্থান নিতে দেশের সচেতন নাগরিকদের এ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছেন আয়োজকরা।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি বলেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংঘটিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে। ১২ এপ্রিল শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে এ মার্চটি শেষ হবে।

তিনি এ বিক্ষোভে সশরীরে সমাবেশে উপস্থিত থাকার কথা উল্লেখ করে সাধারণ জনগণকেও দলে দলে যোগদানের আহ্বান জানান।

একই দিনে আরেক ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ ভিডিও বার্তায় শতাব্দীর বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে দাড়ানোর ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, ১২ এপ্রিল যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে, তাতে তিনি অংশ নেবেন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদও ভিডিও বার্তায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, আসছে শনিবার বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত ‘মার্চ ফর গাজা’ শিরোনামে একটি কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখানে সর্বস্তরের মানুষকে ওই বিক্ষোভে অংশ নিতে আহ্বান জানান তিনি।

এ ছাড়া এই কর্মসূচিতে দল-মত-নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।

এ ছাড়াও এই মার্চে অংশ নেবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক (কায়েম) এবং জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার।

কর্মসূচির আয়োজক ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ ফেসবুক পেজ ঘুরে দেখা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজীসহ আরও অনেক ইসলামিক বক্তা, রাজনীতিবিদ, শিক্ষক, খেলোয়াড়সহ অনেকের ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে। সবার কণ্ঠে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদের জন্য সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফরিদপুর স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,আতঙ্কে ভুক্তভোগী পরিবার

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবের বিরুদ্ধে অন্যর জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে ফরিদপুরে মধুখালী উপজেলায় এই স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে নিজস্ব ক্যাডার বাহিনী দ্বারা তৈরি করেছিলেন ত্রাসের রাজত্ব। মধুখালী উপজেলা জুরে মাহবুব এর নেতৃত্ব চলতো সাধারণ মানুষ জমি দখল, বিভিন্ন টেন্ডার বানিজ্য, চাঁদাবাজির মতো বিভিন্ন ত্রাসের রাজত্ব। গত বছরের ৫ ই আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনো বন্ধ হয়নি মাহবুব এর ত্রাসের রাজত্ব। তিনি মধুখালী এলাকাতে এতটাই প্রভাবশালী যে তার বিরুদ্ধে সাধারণ মানুষ থানায় লিখিত অভিযোগ করেও কোন প্রকার প্রতিকার মিলেনা। এমন শত শত অভিযোগ রয়েছে মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবের বিরুদ্ধে। সাম্প্রতিক মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছনন্দপুর গ্রামে এক সাধারণ মানুষের জমি দখল

আরও পড়ুন
language Change