তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঈদযাত্রায় সিরাজগঞ্জ মহাসড়কে থাকবে ৬০০ পুলিশ সদস্য রায়গঞ্জে বিটুমিনবাহী ট্রাক উল্টে নারীর মৃত্যু ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, নিরাপত্তাহীনতায় শৈশব জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দৈনিক ইনকিলাবের পক্ষ থেকে সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলকে ফুলেল সংবর্ধনা তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব ‎দেড়মাসেও সন্ধান মিলেনি ১৩ বছরের শিশু তাহমিদার হতাশায় ভুগছেন পরিবার ৮ম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ রামিসা হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকা হত্যা মামলায় নারীসহ চারজন গ্রেফতার সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট-সুমন বাহিনীর আত্মসমর্পণ সোনামসজিদে বিজিবি’র অভিযান ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নদীর বাঁধ তলিয়ে বসতবাড়িতে পানি প্রবেশ করছে ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি দেশে যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াত করছে: শামসুজ্জামান দুদু নতুন রূপে আসছে বাংলাদেশি পাসপোর্ট ২৭ বছর ধরে ৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্লাস নেওয়া শিক্ষক আর নেই প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন নাঈমুল ইসলাম ফরিদপুরী‎ শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম নতুন কুঁড়ি স্পোর্টস রক্তদান ও রক্তযোগান সম্পন্ন :স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) কেশবপুরে কবি ও নাট্যকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি ২৪ ঘণ্টায় হরমুজ পাড়ি দিল ২৬ জাহাজ কেশবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন ও পরিবহন সংরক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ধর্ষণ ও হত্যার উৎসবে মেতে উঠেছে দেশ,‎নিরব প্রশাসন ও সরকার পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস কমিশন বাণিজ্য ও টেন্ডার নিয়ন্ত্রণে আশরাফুজ্জামান সিন্ডিকেটের অভিযোগ রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল ঢাকায় রয়েছে আজ যেসব কর্মসূচি বিজ্ঞাপন বাণিজ্যের ৫ কোটি টাকা নিয়ে উধাও স্বপ্ন'র মিলু! বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ ৩ দফা কমার পর বাড়ল সোনার দাম কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ ঈদের ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা​ বরিশাল গণপূর্তের প্রকৌশলী মানিক লাল দাসের কোটি টাকার টেন্ডার বাণিজ্য সাংবাদিক তুহিন হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণে নতুন গতি;আলামত জব্দের সাক্ষ্যগ্রহণ সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে ট্রলারসহ ১২ জেলে অপহরণ বোনকে কেন্দ্র করে প্রেমের পাল্টাপাল্টি প্রস্তাব, বন্ধুকে গলা কেটে হত্যা করলো আরেক বন্ধু ‎ধানমন্ডিতে হত্যা মামলার আসামির প্রকাশ্যে চলচলে জনসাধারণের ক্ষোভ‎ দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর বরগুনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- উদ্বোধন হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু সিরাজগঞ্জে ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার

পদত্যাগ করলেন বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. সরফরাজ হাসান সিদ্দিকী পদত্যাগ করেছেন। বাফুফে তার পদত্যাগপত্র গ্রহণ করছে, যা কার্যকর হবে ১০ এপ্রিল থেকে।

পদত্যাগপত্র গৃহীত হলেও দুই পক্ষের শর্ত অনুযায়ী আরও তিন মাস বাফুফেতে থাকবেন সরফরাজ। এই অর্ন্তবর্তী সময়ে তিনি মূলত দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ায় যুক্ত থাকবেন।

বাফুফের ব্যাংকিং সংক্রান্ত বিষয়াবলি এবং আন্তর্জাতিক সংস্থা ফিফা, এএফসি ও সাফের সঙ্গে সরফরাজের পরিবর্তে আর্থিক যোগাযোগ করবেন ফিন্যান্স বিভাগের আরেক কর্মকর্তা সৈয়দ আমিরুল। ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার নির্বাহী কমিটির সকল কর্মকর্তাকে এক বার্তার মাধ্যমে বিষয়টি অবহিত করেছেন।

বাফুফের প্রশাসনিক প্রধান নির্বাহী সাধারণ সম্পাদক। তার পরেই অবস্থান প্রধান অর্থ কর্মকর্তার (সিএফও)। বিদেশি কোচিং স্টাফের বাইরে এই দুই প্রশাসনিক পদের জন্য বাফুফেকে মাসে প্রায় আট লাখ টাকা খরচ করতে হয়। গত কয়েক বছর ধরে বাফুফে প্রধান অর্থ কর্মকর্তাকে নিয়ে ভুগছে। ২০২৩ সালের ১৪ এপ্রিল সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করে ফিফা। এরপর বাফুফে আর্থিক বিষয়াদি নিয়ে একটি তদন্ত কমিটি করে। সেই তদন্ত কমিটির কাজের মধ্যেই জুন-জুলাই মাসে তৎকালীন প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন পদত্যাগ করেন। এর কয়েক মাস পরই সরফরাজ হাসানকে কাজী সালাউদ্দিন প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন।

বাফুফের আয়ের প্রধান খাত ফিফা ও এএফসির অনুদান। ফিফা-এএফসি বছরে মিলিয়ন মিলিয়ন ডলার দিলেও সেই অর্থ ব্যয়েরও নির্দেশনা দেয়। বিগত সময় বাফুফে সেই নির্দেশনা অমান্য করায় এর সঙ্গে জড়িত স্টাফরা নিষিদ্ধ ও জরিমানার শিকার হয়েছেন। সরফরাজ হাসান দায়িত্ব নেওয়ার পর ফিফা-এএফসির কমপ্ল্যায়ান্স অনুসরণ করেছেন কঠোরভাবে। সেটা অনুসরণ করলেও ফুটবল ও ফেডারেশন সংক্রান্ত অনেক কর্মকাণ্ডে অতিরিক্ত জটিলীকরণ প্রক্রিয়ার কারণে প্রায় সবার সঙ্গেই অনভ্যস্ততার ঘাটতি শুরু হয়। এর পাশাপাশি বাফুফের নির্বাহী কমিটির কর্মকর্তাদের অনেকেই প্রধান অর্থ কর্মকর্তার কমর্কাণ্ডে অসন্তুষ্ট ছিলেন বলে জানা গেছে। নির্বাহী ও ফিন্যান্স কমিটির সভায় একাধিকবার প্রধান অর্থ কর্মকর্তা নানা প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। সর্বশেষ ৯ এপ্রিল ফিন্যান্স কমিটির সভাতেও সিএফও’র কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে। এ সকল কিছুর পরিপ্রেক্ষিতেই মূলত প্রধান অর্থ কর্মকর্তার পদত্যাগ বলে ধারণা বাফুফে সংশ্লিষ্ট সকলের।

২০০৮ সালে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন দায়িত্ব নেওয়ার কয়েক মাস পরই আবু হোসেনকে প্রধান অর্থ কর্মকর্তা করেন। সিএফও’র অতিরিক্ত ছুটি, আর্থিক ব্যবস্থাপনা অসঙ্গতি নিয়ে তিনি বিভিন্ন সময় আলোচনা-সমালোচনার মধ্যে ছিলেন। এরপরও কাজী সালাউদ্দিন তার উপর আস্থাশীল ছিলেন। সোহাগ ফিফা থেকে নিষিদ্ধ হওয়ার পর বাফুফে তদন্ত কমিটি আবু হোসেনের দায় খুঁজে পায়। সেই তদন্ত প্রতিবেদনের আগেই তিনি পদত্যাগ করে চলে যান এবং সালাউদ্দিনও সেই পদত্যাগ গ্রহণ করে প্রশ্নের মুখে পড়েছিলেন। আবুর বিদায়ের পর তিনি সরফরাজকে নিয়োগ দেন। বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল নিজেই ফিন্যান্স কমিটির প্রধান। তার অস্বস্তির জন্যই মূলত সিএফও’র বিদায় ঘটছে। তবে তাবিথের বাফুফের বিগত সময়ের আর্থিক দুর্নীতি বিষয় উদঘাটনে কোনো পদক্ষেপ এখনও দৃশ্যমান হয়নি।

বাফুফে বছরে ৫০-৬০ কোটি টাকা ব্যয় করে। মাসিক ব্যয় ৪-৫ কোটি। এই আয়-ব্যয়ের হিসাবের জন্য বাফুফের ফিন্যান্স সংক্রান্ত বিষয়ে সিএফও’র পেছনে প্রতি মাসে প্রায় চার লাখ টাকা ব্যয় করে। অথচ দেশের আরেক শীর্ষ ক্রীড়া সংগঠন বিসিবি বছরে ২০০ কোটি লেনদেন ও স্থায়ী আমানত হাজার কোটি টাকা হলেও নেই প্রধান অর্থ কর্মকর্তা। যদিও গঠনতন্ত্রে প্রধান অর্থ কর্মকর্তা নিয়োগের বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঝিনাইগাতীতে শুরু হয়েছে ভোটগ্রহণ

ঝিনাইগাতীতে শুরু হয়েছে ভোটগ্রহণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর-৩ আসনে স্থগিত হওয়া সংসদীয় আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টা ৩০ থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়ছে। উল্লেখ্য, জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারি এ আসনের নির্বাচন স্থগিত করা হয়। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের প্রার্থী মরহুম নুরুজ্জামান বাদলের সহোদর ছোট ভাই আলহাজ্ব মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাকসবাদী) মনোনীত প্রার্থী মিজানুর রহমান। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া র‌্যাবের ১০টি টিম মাঠে কাজ করছে এবং ৪টি টিম রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত রয়েছে । পুলিশের ২৬টি

আরও পড়ুন
language Change