তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফের কাছে জিম্মি চার গ্রামের মানুষ দেশে সরকারি চাকরিতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার খালি পেটে রসুন খাওয়ার উপকারীতা মোহাম্মদপুরে ৪ দিনের ব্যবধানে আরও এক খুন তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে যুবরাজ-বুশরা টেক্সটাইল মিলের ইনচার্জ বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এসএসসি পরীক্ষায় থাকছে ‘সাইলেন্ট এক্সপেল’ এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন আজ আলোচনা করবে লেবানন ও ইসরায়েল প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ভোলাহাট প্রেসক্লাবের বনভোজন আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তঘেঁষা গারো পাহাড় ধ্বংসের পথে গণপূর্তের ইএম শাখা সার্কেল ৪: তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৈমুর আলমের দূর্নীতির কীর্তি! ৫ লাখ কর্মচারী নিয়োগ দেবে সরকার ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন দাকোপে কোটি টাকার পিচঢালা রাস্তা এখন মরণফাঁদ চাটখিলে শতবর্ষী ঝুঁকিপূর্ণ ব্রিজ খুলনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ রূপসায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে মাদকসহ আটক ১ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ওয়ার্ড ভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত সমুদ্রপথে ইরানের বাণিজ্য বন্ধেরে দাবি জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএনপির টিকিট চান ১২০০ জন পহেলা বৈশাখে চন্দ্রিমা ফিটনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা বৈশাখী শোভাযাত্রায় নতুন বছরকে বরণ রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী কালিহাতীতে সিজারিয়ান অপারেশনে পর মৃত্যু কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার দুই মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেফতার মন্ত্রী নুরুজ্জামান ইরানে নৌ অবরোধের হুমকি, যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন ছেলেসহ তিনজনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্য নিহত শেরপুরের শিক্ষার্থীদের সিলিং ফ্যান বিতরণ শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা ৩৬ আসনের বিএনপির ফরম কিনেছেন ১৩০০ জন নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী লুটপাটের সঙ্গী হয়ে টানেল বানিয়ে লাভ নেই: সারজিস সাউন্ড কেলেঙ্কারি ও কোটি টাকার সম্পদ গণপূর্তের আনোয়ারের প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে অল্প বয়সে বিয়ে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: যুবদল নেতাসহ গ্রেফতার ৭ শরিফুল-রানার ছাড়পত্রের মেয়াদ একদিন বাড়াল বিসিবি না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে

আকিজ তাকাফুল লাইফে সিইও নিয়োগ নিয়ে ফের অনিয়মের অভিযোগ

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:

আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগে আবারও অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়মনীতি উপেক্ষা করে সদ্য অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে নিয়োগ পাওয়া একজন কর্মকর্তার সিইও পদে নিয়োগ অনুমোদনের জন্য আবেদন করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

বিশ্বস্ত সূত্র জানায়, সম্প্রতি আকিজ তাকাফুলের বোর্ড সাজ্জাদুল করিম নামের এক কর্মকর্তার সিইও নিয়োগ চেয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে আবেদন করেছে। অথচ তিনি এর আগে কোনো বীমা কোম্পানিতে সিইও বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে দায়িত্ব পালন করেননি। মাত্র ২৪ দিন আগে তাকে আকিজ তাকাফুলে এএমডি পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি প্রতিষ্ঠানটিতে ছয় মাস কনসালট্যান্ট পদে ছিলেন।

বীমা আইন ও নিয়োগ প্রবিধান অনুযায়ী, সিইও পদে নিয়োগের জন্য প্রার্থীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা অথবা পূর্বে সিইও পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হয়। পাশাপাশি, এই নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ এবং আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণের বাধ্যবাধকতাও রয়েছে। কিন্তু এসব আইনগত শর্ত উপেক্ষা করেই সাজ্জাদুল করিমের নিয়োগ অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে।

সূত্র জানায়, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠালগ্ন থেকে চার বছর ধরে কোনো সরকার অনুমোদিত সিইও ছাড়াই পরিচালিত হয়ে আসছে। যদিও আইন অনুযায়ী, সর্বোচ্চ ছয় মাসের বেশি এ পদ শূন্য রাখা যাবে না। এর আগে কোম্পানির চেয়ারম্যান শেখ শামিম উদ্দিনের নিকটাত্মীয় আলমগীর চৌধুরী সিইও পদে নিয়োগের জন্য প্রস্তাবিত হলেও তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক ওঠায় অনুমোদন পাওয়া সম্ভব হয়নি। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

বর্তমানে কোম্পানিটির পরিচালনা বোর্ডে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ ধরনের অনিয়ম হচ্ছে বলে জানা গেছে। নতুন বোর্ড পরিচালক মুহম্মদ ফুয়াদ আহমেদের পছন্দের লোক হিসেবে সাজ্জাদুল করিমকে দ্রুত সিইও করার প্রচেষ্টা চলছে।

আইডিআরএ’র এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সিইও নিয়োগে নির্ধারিত আইন রয়েছে। এভাবে নিয়ম ভেঙে কোনো নিয়োগ হলে তা বীমা সেক্টরে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে।”

এ বিষয়ে বক্তব্য জানতে কোম্পানির চেয়ারম্যান শেখ শামিম উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাজারে আসছে দুই ও পাঁচ টাকার নতুন নোট

সিনিয়র অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের সই করা দুই ও পাঁচ টাকার মুদ্রিত নোট আগামীকাল (২৯ নভেম্বর) বাজারে ছাড়া হবে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।   অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোটগুলো ইস্যু করা হবে। পরে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর কাউন্টার থেকেও নতুন দুই টাকার নোট ইস্যু করা হবে। বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত দুই ও পাঁচ টাকার নতুন এই দুই টাকার নোটে অর্থসচিবের সইটাই শুধু নতুন। কারণ নতুন এ নোটের রঙ, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতোই থাকবে। নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে।

আরও পড়ুন
language Change