তারিখ লোড হচ্ছে...

জলবায়ু পরিবর্তনে চাপে কৃষি, খাদ্য নিরাপত্তায় বাড়ছে শঙ্কা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার বরগুনায় টানা বৃষ্টিতে গৃহবন্দী শ্রমজীবী মানুষ সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী পলির অভিযোগ নিয়ে মুখ খুললেন শিবা শানু শিশু মাহফুজ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ, তরুণদের এগিয়ে আসার আহ্বান দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক জোন ৬/১- এর ইমারত পরিদর্শক সুমন আহমেদ নৌ পরিবহন অধিদপ্তরকে দুর্নীতির স্বর্গরাজ্যে করেছে মহাপরিচালক ও গিয়াস সিন্ডিকেট দীর্ঘদিনের পলাতক, ৯ ওয়ারেন্টের বোঝা কাঁধে-শেষ রক্ষা হলো না ফখরুলের ৩৩ বছরের রেকর্ড বৃষ্টির মধ্যেই অর্ধবার্ষিকী পরীক্ষা কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে সেবাগ্রহীতা রিটায়ার্ড জাজেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী ঢাকায় অনুষ্ঠিত মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার ম্যান্টেন্যান্স ড্রেজিং প্রকল্প: নাব্যতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ জুলাই আন্দোলনের নেতৃত্ব দাবি করলে গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত কেশবপুরে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ মাদকের পক্ষে তদবির করলে দলের নেতাদেরও গ্রেফতার করা হবে: খোকন পানছড়িতে ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু খাগড়াছড়িতে ৭ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড কিন্ডারগার্টেন সহ স্কুল কলেজের নামে চলছে নিজেদের আখের গোছানো রাঙ্গুনিয়ায় গাছ পড়ে ছাত্রদল নেতার ১৮ দিন পর মৃত্যু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস রাঙামাটিতে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড়ধস মোকাবিলায় প্রশাসনের সতর্কতা জারি, খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৫৩৫, গৃহহীন ১৮ হাজার বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন ৬ দিনের বিরতি শেষে আজ বসছে সংসদ অধিবেশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই থেকেই বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে শক্তিশালী ‘এল নিনো’ বটিয়াঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী, মরদেহ উদ্ধার রামগড়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামীর মৃত্যুদণ্ড নোয়াখালীতে ধর্ষণ মামলার আসামির মৃত্যুদণ্ড রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড অতিথি ডটকমের ফাঁদে ফেলতে তরুণদের অভিনব প্রলোভন ডিএফও মারুফের বিরুদ্ধে সুফল প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ রাজধানীতে হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল, সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেফতার বিআইডব্লিউটিএ ৮০ কোটি টাকার টেন্ডারে কবিরস সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য ভোলাহাটে পালিত হচ্ছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে পালিত হচ্ছে র‍্যালি, আলোচনা সভা, ও চারা বিতরণ

সংকটে বিদ্যুৎ ও জ্বালানি খাত

সংকটে বিদ্যুৎ ও জ্বালানি খাত
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে জ্বালানি খাতের দুর্দশার চিত্র উঠে এসেছে পরিষ্কারভাবে। সংলাপের বিষয় ছিল ‘২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত’। এই সংলাপ অনুষ্ঠানে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আটটি সংকট চিহ্নিত করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে : নিয়ন্ত্রক সংস্থার আর্থিক সংকট, গ্যাস সরবরাহের ঘাটতি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যর্থতা, ভুল উপায়ে জ্বালানির মূল্য সমন্বয় এবং জ্বালানি রূপান্তরের গতি কমে যাওয়া।

 

আমাদের স্মরণে আছে, গত রেজিমে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপুল অঙ্কের অর্থের বিনিয়োগ হয়েছিল। কিন্তু একইসঙ্গে বিদ্যুৎ-জ্বালানির স্বাভাবিক ব্যবহার ও জ্বালানি রূপান্তরের কাজগুলো ঠিকমতো হয়নি, বরং ব্যাপক লুটপাট হয়েছে। হয়েছে অর্থের অপচয়, দেখা গেছে সুশাসনের অভাব। বর্তমান সময়ে এসে আমরা দেখছি বিভিন্ন জ্বালানি, যেমন তেল ও গ্যাসের দাম সমন্বয় করা হচ্ছে না। এতে আর্থিক বোঝা ভারি হচ্ছে, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের কিস্তি বকেয়া হয়ে যাচ্ছে। সমস্যা আরও আছে। এবারের বাজেটে জ্বালানি খাতে কয়লার নির্ভরতার কথা বলা হয়েছে, এলএনজি আমদানির কথা রয়েছে; কিন্তু নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দেওয়া হয়নি। বাজেটে এলএনজি আমদানির ক্ষেত্রে ভ্যাট অব্যাহতির কথা বলা হলেও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে কোনো প্রণোদনা দেওয়া হয়নি, বরং এক্ষেত্রে বরাদ্দ কমেছে।

 

সিপিডির সংলাপে জ্বালানি খাতের যে সংকটগুলো চিহ্নিত করা হয়েছে, সরকারের উচিত হবে সেগুলো আমলে নেওয়া। দুঃসংবাদ হলো, মধ্যপ্রাচ্যে ইসরাইল-ইরান বৈরী সম্পর্কের কারণে যে উত্তেজনা তৈরি হয়েছে, তাতে একটা অস্থির সময় পার করছি আমরা। এ অবস্থায় ২০২৫-২৬ অর্থবছরে বিপিসির মুনাফা কমে ৬১৫ কোটি টাকায় নেমে আসতে পারে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন ঘটাতে না পারলে আগামী দিনগুলোয় দেশে বড় সংকট দেখা দিতে পারে। এমনিতেই গ্যাস সংকটের কারণে দেশের শিল্প খাত কঠিন সময় পার করছে। গ্যাসের দাম বেড়েছে যেমন, তেমনি আবার শিল্প খাতের গ্যাসের একটা অংশ সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুৎ খাতে। সবটা মিলিয়ে সুষ্ঠু পরিকল্পনা ও তার বাস্তবায়ন এখন জরুরি হয়ে পড়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্ত্রীর স্বর্ণালংকার নিতে বাধা দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা

স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর স্বর্ণালংকার নিতে বাধা দেওয়ার দুর্বৃত্তদের হামলায় এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত তিনটায় দিকে উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম হাসিবুল ইসলাম ওরফে বাদশা (৪০)। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার ইলোহার গ্রামের বাসিন্দা। তবে শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড মসজিদ মোড় এলাকায় শ্বশুর মোহাম্মদ আলীর বাড়িতে থাকতেন। সেখানে তাঁর একটি ওষুধের দোকান আছে। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের একজন মো. রুবেল কেওয়া পশ্চিমখণ্ড মসজিদ মোড় এলাকার বাসিন্দা। আটক ব্যক্তিরা হলেন রুবেলের ভাই অন্তর ও মো. রোমান। তাঁদের বাড়িও একই এলাকায়। ঘটনার বর্ণনায় হাসিবুলের শ্যালক আবু হানিফ বলেন, তিনি, হাসিবুল, তাঁর স্ত্রী ও চার সন্তান মিলে একটি প্রাইভেট কারে ঢাকা থেকে বাড়িতে ফিরেছিলেন।

আরও পড়ুন
language Change