তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

ডিএসসিসি প্রকৌশলীর বিরুদ্ধে সারজিসের বিস্ফোরক অভিযোগ

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী খাইরুল বাকেরের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, খাইরুল বাকেরের আনুমানিক ১৫০০ কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে।

সারজিস বুধবার (১৮ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লিখেছেন, খাইরুল বাকেরের নামে-বেনামে অন্তত ৬০০ কোটি টাকার অবৈধ সম্পত্তি রয়েছে! স্থানীয় এলাকাবাসীর দাবি অনুযায়ী, তিনি আনুমানিক ১৫০০ কোটি টাকার মালিক।

সারজিসের অভিযোগ অনুযায়ী, খাইরুল বাকের নিকটাত্মীয়দের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। তার পাঁচ ভাই, দুই ছেলে এবং স্ত্রী জেবুন নাহারের নামে ঢাকা ও নরসিংদীসহ অন্তত ১৩টি বাড়ি এবং ৬০০ কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে।

সারজিস আলম আরও উল্লেখ করেন, ৫ই আগস্টের পূর্বে খাইরুল বাকের ছাত্র-জনতার বিপক্ষে একাধিক পোস্ট ও মন্তব্য করে “ফ্যাসিবাদী সরকারকে টিকিয়ে রাখতে” এবং ছাত্র আন্দোলনকে “বিতর্কিত ও প্রতিহত করার” চেষ্টা করেছিলেন।

এনসিপি নেতা জানান, খাইরুল বাকের একসময় অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। তার বাবা মিন্নত আলী ছিলেন নৌকার মাঝি এবং কুলির কাজও করতেন। এমন দিন এনে দিন খাওয়া খাইরুল বাকের ২০০১ সালে সহকারী ইঞ্জিনিয়ার হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যোগদানের পর থেকে “আলাদিনের চেরাগ হাতে পান”। এরপর থেকেই তার স্ত্রী ও পাঁচ ভাইদের সম্পত্তির অস্বাভাবিক বৃদ্ধি হতে থাকে।

সারজিস আলম অভিযোগ করেন, খাইরুল বিভিন্ন প্রকল্প থেকে ৫ শতাংশ কমিশনের বিনিময়ে বিভিন্ন প্রকল্পের অনুমোদন দিতেন। সারজিস আলমের লেখা অনুযায়ী, “ফ্যাসিবাদী সরকারের” আমলে খাইরুল বাকের নরসিংদী বেলাবো-মনোহরদী উপজেলার আওয়ামী লীগের অর্থদাতা ছিলেন। সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে তার ঘনিষ্ঠতা ছিল এবং সাবেক এই মন্ত্রীর নির্বাচনী প্রচারণায় খাইরুল বাকের অবৈধভাবে কোটি কোটি টাকা দিয়ে সহযোগিতা করারও অভিযোগ উঠেছে। তিনি বেলাবো ও মনোহরদী উপজেলার আওয়ামী লীগের অর্থদাতা হিসেবেও বেশ পরিচিত।

ছাত্রজীবনে খাইরুল বাকের চুয়েট (চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়) শহীদ তারেক হুদা হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন বলেও সারজিস উল্লেখ করেন।

সারজিস আলম তার স্ট্যাটাসে আরও লেখেন, এই “আওয়ামী দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তা” ৫ই আগস্টের পরেও স্বপদে বহাল রয়েছেন। এখন তিনি “ভোল পাল্টে অন্য দলের আশীর্বাদপুষ্ট হয়ে পদোন্নতি নিয়ে মন্ত্রণালয়ে যাওয়ার ধান্দা করছেন!”

সারজিস আলম প্রশ্ন তুলেছেন, “এসব ডাকাতদের চেয়ারে বসিয়ে রেখে কিভাবে সংস্কার সম্ভব?”

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শীত নিয়ে পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর

শীত নিয়ে পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর

ডেস্ক রিপোর্টঃ সারা দেশে আগামী ৫ দিন তাপমাত্রা কেমন থাকবে, তা নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ের মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী পাঁচ দিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ের মধ্যে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, আজ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল রবিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া মঙ্গলবার

আরও পড়ুন
language Change