তারিখ লোড হচ্ছে...

সাংবাদিক শফিকের মুক্তি না দেয়ার প্রতিবাদে সাধারণ সাংবাদিকদের মানববন্ধন গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা, নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ আসামিকে আটক কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর ৭ বছরের শিশু অপহরণ অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান এসআই করুন বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, ঘুষ নিয়ে আটকে ছেড়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ  রাঙ্গুনিয়ায় ২টি দেশীয় বন্দুক ও কার্তুজসহ তিনজনকে আটক সাংস্কৃতিক আগ্রাসন রোধে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডার কে এক লাখ টাকা জরিমানা ঢাকা প্রতিদিনের, সাংবাদিক শফিকরে গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ কালো টাকা’র কাজী ইমদাদ হচ্ছেন দুদক চেয়ারম্যান ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীতে ব্যবসায়িক দ্বন্দ্বে বোনকে গুলি করে হত্যা

রাজধানীতে ব্যবসায়িক দ্বন্দ্বে বোনকে গুলি করে হত্যা
পাঠক সংখ্যা
638

মিরপুর সংবাদদাতা:

রাজধানীর মিরপুরে ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বে তাহমিনা আক্তার রানু (৪৫) নামে এক নারীকে মাথায় গুলি করে হত্যা করেন বলে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। নিহত রানু অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবুর আপন বড় বোন। রোববার (৩ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে মিরপুর ১ নম্বর দক্ষিণ বিশিলের ৭ নম্বর রোডের একটি বাড়িতে তাকে গুলি করে হত্যা করা হয়।

গভীর রাতে বাবুসহ ৩ ব্যক্তি রানুর বাসায় ঢুকে, তাকে গুলি করে তারা বেরিয়ে আসেন। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবু (৩৫) মিরপুরের ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক। তাদের বাবার নাম লুৎফর রহমান। নিহত তাহমিনা আক্তার রানু অবিবাহিত ছিলেন। তিনি দক্ষিণ বিশিলে খালা আনিসা বেগমের টিনশেড বাড়িতে থাকতেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবুর দক্ষিন বিশিল এলাকায় ইন্টারনেট ব্যবসা রয়েছে। এ ব্যবসা থেকে তার প্রতি মাসে ৪-৫ লাখ টাকা ইনকাম হয়। সে ছাত্র হত্যা মামলার আসামি হওয়ায় ফেরারি জীবনযাপন করেন। বাবুর অবর্তমানে তার বোন তাহমিনা আক্তার রানু ইন্টারনেট ব্যবসা দেখাশোনা করেন। প্রতিমাসে ব্যবসার হিসাব নিকাশ রানু তার ভাইকে বুঝিয়ে দেন। সম্প্রতি ইন্টারনেট ব্যবসার হিসাব নিয়ে ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পারিবারিকভাবে এ নিয়ে কয়েক দফা আলোচনাও হয়। গভীর রাতে বাবুসহ ৩ ব্যক্তি রানুর বাসায় ঢুকে তাকে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

ডিএমপির মিরপুর বিভাগের পুলিশ কর্মকর্তা সূত্রে জানা গেছে, ঘটনার কয়েকটি ভিডিও ফুটেজ তারা পেয়েছেন। ওই ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনার সময় বাবু অজ্ঞাত নামা ২-৩ জনকে নিয়ে ভিকটিমের বাসায় প্রবেশ করেন। আবার একই ব্যক্তিদের নিয়ে বাসা থেকে বের হন। এই সময় আশপাশের অনেকে গুলির আওয়াজ শুনেছেন।ডিএমপি’র মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, ভিকটিমকে হাসপতালে নেওয়া হলে তার আত্মীয়-স্বজন প্রথমে ডাক্তারের কাছে মিথ্যা তথ্য দেয়। তারা ডাক্তারকে জানান, ভিকটিম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এতে ডাক্তারের সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। ডিএমপি’র মিরপুর বিভাগের ডিসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যাকাণ্ড ঘটেছে। ইন্টারনেট ব্যবসায় ৪-৫ লাখ টাকা লাভ হতো। ভিকটিমের ভাই বাবু এই ব্যবসা নিয়ন্ত্রণ করতো। বাবু ছাত্র হত্যা মামলার আসামি হওয়ায় পালিয়ে থাকতেন। এজন্য বোনকে ব্যবসা দেখাশুনার দায়িত্ব দেন।

পুলিশের ধারণা, ব্যবসায়িক কিংবা পারিবারিক দ্বন্দ্বে এ ঘটনা ঘটতে পারে। কয়েকটি ভিডিও ফুটেজ আমরা পেয়েছি। এটি পর্যালোচনা চলছে। ভিডিওতে বাবুকে ভিকটিমের বাসায় ঢুকতে দেখা গেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নির্বাচনে আ'লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন রিজওয়ানা হাসান

নির্বাচনে আ’লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন রিজওয়ানা হাসান

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগের বিষয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক ইস্যু ও নির্বাচন নিয়ে আলাপকালে এ নিয়ে প্রশ্ন করা হয় তাকে। নির্বাচন নিয়ে জনমনে এখনও সংশয় আছে এ বিষয়টি নিয়ে রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন হবে এবং তা ১২ ফেব্রুয়ারিই হবে। তবে এ নিয়ে মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে নির্বাচন হবে কি না, তা নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বে থাকে। আমি স্পষ্ট করে বলতে চাই এই প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আদৌ গ্রহণযোগ্য হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, তা

আরও পড়ুন
language Change