তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেপ্তার
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধকল্পে নারায়ণগঞ্জে সোনারগাঁও থানাধীন পাঁচকানির কান্দি এলাকা থেকে রোববার রাতে র‍্যাব-১১ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৬ জন আসামি গ্রেপ্তার এবং ১০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেপ্তার আসামি ও চক্রের অন্যান্য সদস্যরা ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে মেঘনা ব্রিজের টোলপ্লাজার অভিমুখে কৃত্রিমভাবে যানজট সৃষ্টি করে চক্রের অন্য সদস্যরা দেশীয় অস্ত্র-শস্ত্রসহ যাত্রীবাহী ও মালবাহী গাড়ীতে আক্রমণ করে। আসামিরা যাত্রী এবং চালকদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্যান্য দামি জিনিসপত্র লুট করে। অভিযানকালে ডাকাতি ও ছিনতাই চক্রের ছয় সদস্যকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার আসামিরা হলো— মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু, সাইফুল ইসলাম ওরফে সাকিব, মো. মানিক, সাদ্দাম, সহিদ, মনির হোসেন। গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ৫টি চাপাতি, ২ টি চাইনিজ কুড়াল, ৫ টি ছুরি, ১ টি সুইচ গিয়ার এবং ১ টি হাওয়া (বড় দা) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানাশ মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা প্রথমে একত্রিত হয়, তারপর তারা অপেক্ষা করতে থাকে রাস্তায় প্রতিবন্ধকতা বা যানজট সৃষ্টির জন্য। কখনও কখনও তারা নিজেরাই গাছের গুঁড়ি সড়কে ফেলে কৃত্রিম যানজট তৈরি করে। এরপর পরিকল্পনা অনুসারে উদ্ধার দেশীয় অস্ত্র দিয়ে চালক ও যাত্রী সাধারণকে ভয়ভীতি দেখিয়ে তাদের মূল্যবান সামগ্রী স্বর্ণালংকার মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নেয়।

এসময় তারা গাড়ির গ্লাস ভেঙে আঘাত করে কাজটি সম্পন্ন করে। গ্রেপ্তার আসামিদের মধ্যে ১নং আসামি মফিজুল ইসলামহে জামিল বাবু এর নামে ৪টি (১টি হত্যা মামলা এবং ৩টি মারামারি) মামলা, ২নং আসামি সাইফুল ইসলাম সাকিব এর নামে ৪টি (২টি মাদক, ১টি নাশকতা এবং ১টি হত্যা) মামলা, ৩নং আসামি মানিক এর নামে ৩টি (১টি হত্যা মামলা এবং ২টি অন্যান্য) মামলা, ৪নং আসামি সাদ্দাম এর নামে ১৮টি (১০টি ডাকাতি, ২টি হত্যা, ৪টি মাদক, ১ টি অস্ত্র মামলা এবং ১ টি চুরি) মামলা, ৫নং আসামি সহিদ এর নামে ১টি হত্যা মামলা এবং ৬নং আসামি মনির হোসেন এর নামে ৫টি (২টি চুরি মামলা, ২টি মারামারি মামলা এবং ০১টি মাদক) মামলা রয়েছে।

উল্লেখ্য, এ চক্রের অন্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এর কার্যক্রম অব্যাহত আছে। র‍্যাব-১১ এর পৃথক আরেকটি বিশেষ অভিযানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মেঘনা টু বটতলাগামী রোড থেকে ১০১ কেজি গাঁজাসহ ১ টি মিনি ট্রাক জব্দ করা হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শোককে শক্তিতে পরিনত করে নৌকার জয় সুনিশ্চিত করতে হবে : মো. শফিকুল আলম

নিজস্ব প্রতিবেক: কুমিল্লার মেঘনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে (১৫ আগষ্ট, ২০২৩) মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মেঘনা উপজেলা আ’লীগের সভাপতি মো.শফিকুল আলম। এ নেতা সারাদিন ব্যাপি হোমনা আওয়ামী লীগ অফিস, হোমনা পৌরসভা, গোয়ারীভাঙ্গা, মেঘনার পাড়ারবন্দ, মুগারচর, ভাওরখোলা, লুটেরচর, কান্দারগাও, বড়কান্দা সহ বিভিন্ন স্পটে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরন করেন। সাথে ছিলেন মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, কুমিল্লা উঃ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির, মেঘনা উপজেলা আওয়ামী লীগের

আরও পড়ুন
language Change