তারিখ লোড হচ্ছে...

কেশবপুরে দিন দুপুরে দুর্ধর্ষ ডাকাতি সুনামগঞ্জের তাহিরপুরের মোল্লাপাড়া গ্রাম থেকে ২ শত পিস ইয়াবাসহ ৩ জন আটক বাঘাইছড়িতে সরকারি সহায়তার আশ্বাস এমপি দীপেন দেওয়ান মোংলা বন্দরে কর্মচারী সংঘের নির্বাচনের উদ্যোগ, ৩ সদস্যের কমিটি গঠন মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন ফ্যাসিস্টের দোসর ও হাইব্রিডদের স্থান নেই বিএনপিতে দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি জাহাঙ্গীর হত্যা মামলায় স্বামী, স্ত্রী ও কন্যাসহ ৫ জনের যাবজ্জীবন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান একহাতে বদলির প্রজ্ঞাপন অন্ন হাতে সেই প্রজ্ঞাপন বাতিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র টেকনিক্যাল অফিসার মফিজুর রহমান খান রিপনের বিরুদ্ধে দুদকে অভিযোগ এলেনবাড়ি গণপূর্তে অনিয়মের অভিযোগ, ঠিকাদারদের ক্ষোভ ঘাগড়া গ্রামে প্রায় ৩ যুগেরও বেশি উন্নয়নের ছোঁয়া নেই: চরম ভোগান্তিতে এলাকাবাসী চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক সিরাজগঞ্জে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী চার দশকের রাজপথ পেরিয়ে সা.সম্পাদক পদপ্রার্থী রাশেদুল হাসান রঞ্জন হরিদাস থেকে তাওহীদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা কেশবপুরে পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রাজধানীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সিটিএফ উদ্বোধন রামগড় বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপরে কামড়ে প্রাণ গেল গৃহবধূর রাঙ্গামাটিতে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পদ-বাণিজ্যের সিন্ডিকেট: যুবদলের নির্যাতিত ও ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করবে কে? বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত ময়মনসিংহে তদন্ত রিপোর্ট জমার পরও নিষ্ক্রিয় বিভাগীয় পরিচালক বিশ্ব যুব দক্ষতা দিবসে তরুণদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জাতিসংঘ মহাসচিবের সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৯ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ছয় মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী অবমুক্ত করেন প্রতিমন্ত্রী চার দশক পর সেমিতে মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন অতিবৃষ্টিতে বালিজুরী-ঝুলগাঁও সীমান্ত সড়কে যোগাযোগ ব্যাহত রাঙ্গুনিয়ায় লাকড়ি ধরতে গিয়ে নৌকাডুবি, যুবক নিখোঁজ সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদে দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুষ্ঠত শিক্ষা সচিব সাখাওয়াত হোসেনের ৬ টি গ্রন্থের প্রকাশনা ও আলোচনা সভা রাঙামাটিতে বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী বেতন ছাড়ের ৬ দিনে পরেও বেতন পাচ্ছেনা মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা

নিষিদ্ধ ছাত্রলীগের জুলিয়াস সিজার এবার ডাকসুর ভিপি প্রার্থী

নিষিদ্ধ ছাত্রলীগের জুলিয়াস সিজার এবার ডাকসুর ভিপি প্রার্থী
পাঠক সংখ্যা
638

ঢাবি সংবাদদাতা:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে চিহ্নিত ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তালুকদারের মনোনয়নপত্র সংগ্রহের ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার তিনি ডাকসু নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ জসিম উদ্দিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে সিজার ২০১৯ এর ডাকসু নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রলীগ মনোনীত জিএস প্রার্থী ছিলেন। তার বিরুদ্ধে ২০১৯ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে সশস্ত্র হামলা, ভোটে বাধা এবং শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ রয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগ ব্যতীত অন্য প্রার্থীদেরকে ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া এবং এস এম হলে কৃত্রিম লাইন তৈরি করে ভোটারদের ভোটদানে বাধা প্রদানের নেতৃত্বে ছিলেন সিজার। এছাড়া একই নির্বাচনে হল সংসদের স্বতন্ত্র প্রার্থী ফরিদকে মারধর করে কানে জখম করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর আমিন শুভ বলেন, তখন প্রথম বর্ষের ছাত্র থাকা অবস্থায় ফরিদ ভাইকে হলে তোলার চেষ্টা করলে আমাদের ওপরও সিজার বাহিনী হামলা চালায়। সেই হামলায় ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং বর্তমান ছাত্রদল নেতা মাহমুদসহ অনেকে আহত হন।
অভিযোগ রয়েছে, ২০১৯ সালের ডাকসু নির্বাচনের পর এস এম হলে হামলার প্রতিবাদে মিছিল নিয়ে গেলে সিজারের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর পুনরায় হামলা চালানো হয়।২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনীত জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম আমি। তখন হল সংসদে স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করেছিলো ফরিদ। ফরিদকে মেরে কানের পর্দা ফাটিয়ে দিয়েছিলো ছাত্রলীগ, তার নেতৃত্বে ছিলো এই জুলিয়াস সিজার তালুকদার।

তিনি বলেন, এস এম হলে কৃত্রিম লাইন তৈরি করে ভোটদানে বাধা প্রদান করার অন্যতম কারিগর সিজার আমাকে এসএম হলের অভ্যন্তরে ঢুকতে বাঁধাপ্রদান করে। একজন প্রার্থী হিসেবে প্রত্যেকটি ভোটকেন্দ্রে পর্যবেক্ষণের অধিকার আমার ছিলো সেখানে যে সন্ত্রাসীর নেতৃত্বে অধিকার হরণ করা হলো সে এবারের ডাকসুতে ভিপি পদে মনোনয়ন সংগ্রহ করেছে। বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ হীল বাকী বলেন, “চিহ্নিত এই লীগার এখনো ঢাবি ক্যাম্পাসে কীভাবে ঘুরে বেড়ায়, তা প্রশাসনের কাছে প্রশ্ন।”

এ নিয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম বলেন, সিজারের অপরাধের সুস্পষ্ট ডকুমেন্টস থাকা স্বত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক তাকে মনোনয়নের সুযোগ প্রদান শিক্ষার্থীদেরকে যারপরনাই হতাশ ও ক্ষুব্ধ করেছে। বিগত ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপর হামলাসহ বিভিন্ন রাজনৈতিক দলের উপর ন্যক্কারজনক হামলার ঘটনাসমূহ তদন্ত করে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, একই সাথে বিভিন্ন হলে প্রকাশিত ভোটার তালিকায় নাম আসা নিষিদ্ধ ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদেরকে কার্যকর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় ফ্যাসিবাদ মুক্ত ক্যাম্পাস গঠনে ব্যর্থতার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।

অভিযোগের ব্যপারে জানতে চাইলে জুলিয়াস সিজার তালুকদার বলেন, আমি ছাত্রলীগ নেতা গোলাম রব্বানীর অনুসারী ছিলাম। তবে ছাত্রলীগে আমার কোনো পোস্ট পদবী ছিল না। ডাকসুর ফর্ম নিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, যে দাবি সাদিক কায়েমেরডাকসুর ফর্ম নিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, যে দাবি সাদিক কায়েমের
তিনি বলেন, আজকে আমার নামে যেসব অভিযোগ আনা হচ্ছে সেসবের লিখিত কোনো অভিযোগ নেই। বরং আমি ছাত্রলীগের বিরুদ্ধেও অনেক সময় কথা বলেছি, এক্টিভিটিজম করেছি।

সিজারকে মনোনয়ন দেওয়ার ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী শিক্ষার্থী ও ডপ্রার্থীরা মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।বিক্ষোভকারীদের একজন জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ বলেন, প্রধান রিটার্নিং কর্মকর্তা জসীম উদ্দীন স্যারকে জুলিয়াস সিজার তালুকদারের ভোটাধিকার ও প্রার্থীতা বাতিল এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার জন্য আগামীকাল দুপুর ১২ টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছি। সার্বিক বিষয়ে জানতে নির্বাচন কমিশন প্রধান ড. মোহাম্মদ জসিম উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও সাড়া মেলেনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার প্রতিনিধি: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সিনিয়র সদস্য এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বেলা ২টায় এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্দোগে মৌলভীবাজার কোর্ট জামে মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের ইমাম ও টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম। দোয়া মাহফিলে এম সাইফুর রহমানের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং বাংলাদেশের অর্থনীতিতে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমদ, যুগ্ম আহ্বায়ক মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন,

আরও পড়ুন
language Change