তারিখ লোড হচ্ছে...

সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ

ই-অরেঞ্জের মালিক সোহেল রানা বিএসএফের হাতে আটক

পাঠক সংখ্যা
638

মাহফুজ বাবু॥

ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান ই-অরেঞ্জের অন্যতম মালিক বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানাকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।

অবৈধ পথে ভারত থেকে নেপাল প্রবেশের সময় বিএসএফ তাকে আটক করেছে। শুরু থেকেই ই-অরেঞ্জের সঙ্গে পুলিশের বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানার নাম আসে। তবে বরাবর তিনি তা অস্বীকার করে আসছিলেন। তবে হাতে আসা প্রতিষ্ঠানটির কিছু নথি পর্যালোচনা করে দেখা যায়, ‘অরেঞ্জ বাংলাদেশ’ নামে প্রতিষ্ঠান খুলতে যে টিআইএন সনদ নেওয়া হয়, সেখানে পরিচালক হিসেবে সোহেল রানার নাম আছে। সোহেল রানা শুধু পরিচালক নন, প্রতিষ্ঠানটি থেকে আড়াই কোটি টাকা বিভিন্ন সময় তুলেও নিয়েছেন। আরও কয়েকজন এভাবে টাকা তুলে নিয়েছেন। সব মিলিয়ে ই-অরেঞ্জের দুটি ব্যাংক হিসাব থেকে তুলে নেওয়া হয়েছে ৩৪৯ কোটি টাকা। এসব টাকা লোপাট করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। একাধিক সংস্থা বেহাত হওয়া অর্থের অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

সংশ্লিষ্টরা জানান, দুটি বেসরকারি ব্যাংকে ই-অরেঞ্জের অ্যাকাউন্ট থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২০ জুলাই পর্যন্ত একটি ব্যাংকের হিসাবে জমা পড়ে ৬২০ কোটি ৬৭ লাখ ২০ হাজার ৭২৯ টাকা। এর প্রায় পুরোটাই পরে তুলে নেওয়া হয়। ব্যাংকের হিসাব বিবরণীর তথ্য অনুযায়ী, মোট ৬২০ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ৯৯২ টাকা তুলে নেওয়া হয়। ওই হিসাব নম্বরে এখন ২২ লাখ ৪৮ হাজার ৭৩৭ টাকা জমা আছে। আরেকটি ব্যাংক হিসাবে ৩০ জুন পর্যন্ত জমা পড়ে ৩৯১ কোটি ৬৭ লাখ ৬১ হাজার ৮৭৯ টাকা। সেখানে এখন জমা আছে দুই কোটি ৮৯ লাখ ৬৫ হাজার ৬১৯ টাকা। তুলে নেওয়া হয়েছে বাকি ৩৮৮ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার ২৫৯ টাকা।

ডিবির এক কর্মকর্তা জানান, দুই হিসাব থেকে ৬৬০ কোটি টাকার মতো স্থানান্তর হয়েছে পণ্য বিক্রেতা বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে। তারা ই-অরেঞ্জে পণ্য সরবরাহ করতেন। পণ্যের দাম বাবদ এই অর্থ পরিশোধ করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আর তাদের দুই হিসাবে স্থিতি আছে তিন কোটি ১২ লাখ ১৪ হাজার ৩৫৬ টাকা। প্রতিষ্ঠানের দুটি ব্যাংক হিসাব নম্বর থেকে বাকি সাড়ে তিনশ কোটি টাকা কোথায় গেল এটা জানা যাচ্ছে না।

ব্যাংকের নথিপত্র বলছে, পরিদর্শক শেখ সোহেল রানা গত বছরের নভেম্বর থেকে ছয় মাসে একটি হিসাব থেকে তুলেছেন দুই কোটি ৪৭ লাখ ২৮ হাজার টাকা। বাকি টাকা ই-অরেঞ্জের মালিকসহ নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে তোলা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস অফিসার অদিতি প্রায় তিন কোটি টাকা তুলেছেন। ফজলু নামে একজন প্রায় ১১ কোটি ও মিলন নামে একজন পাঁচ কোটি টাকা তুলেছেন। প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া নিজে তুলেছেন প্রায় তিন কোটি টাকা। এ ছাড়া ই-অরেঞ্জের মূল প্রতিষ্ঠান অরেঞ্জ বাংলাদেশের হিসাবে গেছে প্রায় চার কোটি টাকা। টাকা তুলে নেওয়া সবাই সোহেল ও সোনিয়ার আত্মীয় এবং প্রতিষ্ঠানটির কর্মী বলে জানা গেছে।

আরেকটি সূত্র বলছে, ই-অরেঞ্জ সোহেল রানার পারিবারিক প্রতিষ্ঠান ছিল। গুলশানের একটি ঠিকানা থেকেই অরেঞ্জ বাংলাদেশ ও ই-অরেঞ্জ পরিচালনা করা হয়। অরেঞ্জ বাংলাদেশের ই-টিনে অথরাইজড পারসন হিসেবে আছেন নাজমা সুলতানা পিয়া। তিনি সোহেল রানার সাবেক স্ত্রী।

গোয়েন্দা প্রতিবেদনে পুলিশ কর্মকর্তা সোহেলের ব্যাপারে বলা হয়, সোনিয়া মেহজাবিন জুঁই ই-অরেঞ্জের প্রধান নির্বাহী। ভাইয়ের প্রায় সব ব্যবসা দেখভাল করছেন জুঁই। তার স্বামী মুসিকর রহমান সুমন একটি বড় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের ডিজিএম। এ ছাড়া ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সোহেল রানার একাধিক বিয়ের কথা ওই প্রতিবেদনে বলা হয়। লন্ডনে পড়তে গিয়ে ডলপিউ নামে একজনের সঙ্গে পরিচয় হয় সোহেলের। তার হাত ধরে ই-অরেঞ্জের পথচলা। কিছু দিন লন্ডনে প্রতিষ্ঠানটির কার্যক্রম ছিল। পরে বাংলাদেশে তারা কার্যক্রম শুরু করেন।

২০১৯ সালের ৩০ জুলাই ই-অরেঞ্জের ই-টিন ইস্যু করা হয় সোনিয়া মেহজাবিনের নামে। তবে চলতি বছরের জুলাইয়ে ট্রেড লাইসেন্স সংশোধন করে মালিকানা বদল করা হয়। নতুন মালিক বীথি আক্তারও সোহেল রানার ‘ঘনিষ্ঠ’ বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। এক সময় গুলশানের কোরিয়ান ক্লাবে চাকরি করতেন বীথি। সেখানে যাতায়াতের সূত্র ধরেই সোহেল রানার সঙ্গে তার পরিচয়। বীথিকে গ্রেপ্তারের চেষ্টা করছে একাধিক সংস্থা। এ ব্যাপারে জানতে গতকাল সোহেল রানাকে ফোন করা হলেও কেউ কল রিসিভ করেননি।

গ্রাহকের টাকা আত্মসাৎসহ অন্যান্য অভিযোগের বিষয়ে ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান ও চিফ অপারেটিং অফিসার আমানউল্লাহ চৌধুরীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান  বলেন, তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। মামলার অভিযোগের আলোকে আমরা বোঝার চেষ্টা করছি, তাদের ব্যাংক হিসাবের টাকাগুলো কীভাবে এসেছে এবং কোথায় গেছে। এর মধ্যে নিয়মবহির্ভূত কিছু ঘটেছে কিনা তা আমরা খতিয়ে দেখছি। পুলিশ পরিদর্শক সোহেল রানার নামে যে টাকা তোলা হয়েছে, সেগুলো তিনিই তুলেছেন কিনা আমরা নিশ্চিত নই। ই-অরেঞ্জের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়টি এখনও প্রমাণিত নয়। তবে প্রতিষ্ঠানটির সবচেয়ে বাজে বিষয় ছিল ‘ডাবল ভাউচার’ অফার। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের নীতিমালা মেনে করা হয়েছিল কিনা, তারা ভালো বলতে পারবে।

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গত ১৭ আগস্ট ই-অরেঞ্জের মালিকসহ পাঁচজনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়। তাহেরুল ইসলাম নামে ভুক্তভোগী এক গ্রাহক বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় প্রতিষ্ঠানের মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান ও চিফ অপারেটিং অফিসার আমানউল্লাহ কারাগারে রয়েছেন। বীথি আক্তার ও কাউসার আহমেদ নামে দুই আসামি এখনও পলাতক।

মামলাটির তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম  জানান, এরই মধ্যে সোহেলের কাছে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা জানতে চাওয়া হয়। তার দাবি, বোনের অনুরোধে ই-অরেঞ্জের হিসাব থেকে টাকা তুলে দিয়েছেন তিনি।

গ্রেপ্তারের সপ্তাহখানেক আগে ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার আমান উল্লাহ চৌধুরী প্রতিষ্ঠানটির ৬৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক কর্মকর্তা নাজমুল আলম রাসেলসহ ১২ জনের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন। মামলার ভাষ্য, নাজমুল মোটরসাইকেল সরবরাহকারী প্রতিষ্ঠানের অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে কোম্পানির টাকা আত্মসাৎ করেছেন। প্রতিষ্ঠান টাকা দিলেও গ্রাহকরা মোটরসাইকেল বুঝে পাননি। এ ঘটনায় নাজমুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার ওয়াহিদুল ইসলাম  বলেন, প্রতিষ্ঠানটির দুটি ব্যাংকের হিসাব বিবরণী সংগ্রহ করে তা পর্যালোচনা করা হয়েছে। তাতে দেখা যায়, জমা পড়া টাকার বেশিরভাগই ভেন্ডরদের কাছে গেছে। তবে বাকি টাকার ক্ষেত্রে কিছু ঝামেলা রয়েছে।

মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক শেখ লিয়াকত আলী  বলেন, মোটরসাইকেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ৬৬০ কোটি টাকার বেশি স্থানান্তর হয়েছে। তবে গ্রাহকরা মোটরসাইকেল বুঝে পাননি। এ ক্ষেত্রে কী ঘটেছে তা ডিবি তদন্ত করে দেখছে।

এদিকে ই-অরেঞ্জ কার্যালয়ে অভিযান চালিয়ে ১৩ লাখ টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছেন ভ্যাট গোয়েন্দারা। গত আগস্ট মাসে গুলশান-১ নম্বরের ১৩৬/১৩৭ নম্বর সড়কের ৫/এ নম্বর ভবনে এ অভিযান চালানো হয়। অভিযানে কর্মকর্তারা দেখতে পান, প্রতিষ্ঠানটি অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন পণ্য বিক্রি করলেও তাদের কমিশনের ওপর আরোপ করা ভ্যাট যথাযথভাবে জমা দেয় না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিজিবির অভিযানে চকো প্লাস সিরাপ জব্দ

বিজিবির অভিযানে চকো প্লাস সিরাপ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদঃ চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির বিভিন্ন সূত্র তথ্যের মাধ্যমে জানতে পারে, চলমান শীত মৌসুমে প্রতিবেশী দেশ ভারত হতে ফেন্সিডিল এর বিকল্প হিসেবে ব্যবহৃত নেশাজাতীয় চকো প্লাস সিরাপ চোরাচালানে নতুন মাত্রা যোগ করতে পারে। সেই তথ্যের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্তে গোয়েন্দা তৎপরতা এবং টহল জোরদার করা হয়েছিল। এরই ধারাবাহিক সফলতা হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত (০৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ১৮৫/১৭-এস হতে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ১৫০ বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ আটক করতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রচলিত আইনী প্রক্রিয়ার অংশ হিসেবে আটককৃত চকো প্লাস সিরাপগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, বিগত ০১ মাসে এই ব্যাটালিয়ন প্রায় ২০০ বোতল

আরও পড়ুন
language Change