তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট :

নাসার নতুন এই পদক্ষেপের ঘোষণা আসে সোমবার (২০ অক্টোবর)। সংস্থার ভারপ্রাপ্ত প্রধান শন ডাফি টেলিভিশন সাক্ষাৎকারে জানান, স্পেসএক্সের দেরির কারণে চন্দ্রযান তৈরির প্রকল্পটি পুনরায় দরপত্রের জন্য উন্মুক্ত করা হবে। তার ভাষায়,  আমি এই চুক্তিটি আবার উন্মুক্ত করার প্রক্রিয়ায় আছি। আমার ধারণা  বলে অরিজিনের মতো কোম্পানিগুলো এতে অংশ নেবে হয়তো অন্যরাও আসবে।  অর্থাৎ  এবার প্রতিযোগিতায় অংশ নিতে পারবে যুক্তরাষ্ট্রের শীর্ষ মহাকাশ প্রতিষ্ঠানগুলো, যা নাসার প্রকল্পে নতুন গতি আনতে পারে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস চন্দ্র অভিযান মানব ইতিহাসে আবারও চাঁদে অবতরণের এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত। এই অভিযানের জন্য চন্দ্রযান তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল ইলন মাস্কের মালিকানাধীন বিখ্যাত মহাকাশ সংস্থা স্পেসএক্স কে। তবে নির্ধারিত সময়সীমায় কাজ শেষ করতে না পারায় এখন নাসা নতুন করে এই চুক্তি অন্য কোম্পানির জন্য উন্মুক্ত করতে যাচ্ছে। এতে করে নাসার দীর্ঘমেয়াদি চন্দ্র অভিযানের পরিকল্পনায় এক বড় পরিবর্তন দেখা দিয়েছে।

শন ডাফি জানান, চাঁদে অবতরণের সময়সীমা সামনে রেখে তারা এখন এমন একটি অংশীদার খুজছেন, যারা দ্রুত ও নির্ভরযোগ্যভাবে কাজ সম্পন্ন করতে পারবে। তার মন্তব্যে বোঝা যায়, নাসা স্পেসএক্সের প্রতি আস্থা হারায়নি, তবে সময় ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি পিছিয়ে পড়েছে।নাসার সিদ্ধান্তে এখন চাঁদে মানুষ পাঠানোর দৌড়ে জেফ বেজোসের ব্লু অরিজিনসহ আরও কয়েকটি কোম্পানির সুযোগ তৈরি হয়েছে। প্রায় অর্ধশতাব্দীর মধ্যে এই প্রথমবারের মতো বেসরকারি সংস্থাগুলোর মধ্যে এমন প্রতিযোগিতা হতে যাচ্ছে যেখানে বিজয়ী প্রতিষ্ঠান পাবে মানুষবাহী চন্দ্রযান তৈরির দায়িত্ব।

নাসার এই আর্টেমিস চন্দ্র অভিযান ২০২৭ সালের মধ্যেই মানুষকে চাঁদে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছিল। অন্যদিকে চীনও ২০৩০ সালের মধ্যে নিজস্ব মানবচন্দ্র অভিযান শুরু করতে চায়। এই দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে প্রতিযোগিতা এখন অনেকটাই মর্যাদার প্রশ্নে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে স্পেসএক্সের বিলম্ব নাসার পরিকল্পনায় রাজনৈতিক চাপ বাড়িয়ে তুলেছে, বিশেষ করে মার্কিন প্রশাসনের ভেতরে।

নাসা জানিয়েছে, তাদের অভ্যন্তরীণ পরামর্শক কমিটি ইতিমধ্যে সতর্ক করেছে যে, স্পেসএক্সের দেরির কারণে চাঁদে অবতরণের সময়সূচি কয়েক বছর পিছিয়ে যেতে পারে। এতে করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমার মধ্যেই অভিযান সম্পন্ন করার সম্ভাবনা ঝুঁকিতে পড়েছে।২০২১ সালে স্পেসএক্স নাসার কাছ থেকে ৪৪০ কোটি ডলারের একটি চুক্তি পায়  স্টারশিপ ল্যান্ডার  তৈরির জন্য, যা দিয়ে ২০২৭ সালের মধ্যে নভোচারীদের চাঁদে অবতরণের কথা ছিল। প্রকল্পটি শুরুতে দ্রুত অগ্রসর হলেও সম্প্রতি একাধিক প্রযুক্তিগত বাধা ও সময়সূচি জটিলতায় প্রতিষ্ঠানটি পিছিয়ে পড়েছে বলে স্বীকার করেছেন নাসা কর্মকর্তারা।

শন ডাফি বলেন, স্পেসএক্স অসাধারণ সব কাজ করছে; তবে তারা নির্ধারিত সময়সীমা থেকে কিছুটা পিছিয়ে আছে। তার মতে, এই বিলম্বের পেছনে স্পেসএক্সের অন্যান্য বড় প্রকল্প যেমন স্টারশিপ রকেট, স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক ও মঙ্গল মিশন প্রস্তুতি মূল কারণগুলোর একটি।এদিকে  ব্লু অরিজিন ছাড়াও লকহিড মার্টিন জানিয়েছে, তারা একটি দল গঠন করে নতুন এই চন্দ্রযান প্রতিযোগিতায় অংশ নেবে। এর ফলে মহাকাশ শিল্পে আবারও শুরু হচ্ছে তীব্র প্রতিযোগিতা, যা হয়তো ১৯৬০-এর দশকের মার্কিন-সোভিয়েত মহাকাশ প্রতিযোগিতার মতো নতুন এক অধ্যায়ের সূচনা করবে।

ব্লু অরিজিনের মালিক জেফ বেজোস বহুদিন ধরেই চাঁদে বাণিজ্যিক অবতরণ প্রকল্পে অংশ নিতে আগ্রহ প্রকাশ করছিলেন। এবার হয়তো সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পেতে যাচ্ছে তার প্রতিষ্ঠান।তবে নাসার ঘোষণায় কোনো হতাশা প্রকাশ করেননি স্পেসএক্সের সিইও ইলন মাস্ক। বরং তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মবিশ্বাসের সঙ্গে লিখেছেন, স্পেসএক্স মহাকাশশিল্পের অন্য যেকোনো প্রতিষ্ঠানের তুলনায় বজ্রগতিতে এগোচ্ছে। স্টারশিপই শেষ পর্যন্ত পুরো চন্দ্র অভিযান সম্পন্ন করবে। মাস্কের বক্তব্যে বোঝা যায়, স্পেসএক্স এখনও নাসার প্রধান অংশীদার থাকতে চায় এবং তাদের প্রযুক্তিগত সক্ষমতা নিয়েও প্রতিষ্ঠানটির আত্মবিশ্বাস অটুট।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

২০২৫ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

আফসানা মিম॥ ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। এবার গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ। এ বছর জিপিএ৫ পেয়েছেন ৩৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। ২০২৩ সালে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯.৪০ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.৮৬ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৫০.২০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৬২.৫৭ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৭.৪৯ শতাংশ এবং

আরও পড়ুন
language Change