তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
১৬ মাসে ৫২২ শিশু হত্যা, নিরাপত্তাহীনতায় শৈশব জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দৈনিক ইনকিলাবের পক্ষ থেকে সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলকে ফুলেল সংবর্ধনা তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব ‎দেড়মাসেও সন্ধান মিলেনি ১৩ বছরের শিশু তাহমিদার হতাশায় ভুগছেন পরিবার ৮ম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ রামিসা হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকা হত্যা মামলায় নারীসহ চারজন গ্রেফতার সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট-সুমন বাহিনীর আত্মসমর্পণ সোনামসজিদে বিজিবি’র অভিযান ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নদীর বাঁধ তলিয়ে বসতবাড়িতে পানি প্রবেশ করছে ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি দেশে যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াত করছে: শামসুজ্জামান দুদু নতুন রূপে আসছে বাংলাদেশি পাসপোর্ট ২৭ বছর ধরে ৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্লাস নেওয়া শিক্ষক আর নেই প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন নাঈমুল ইসলাম ফরিদপুরী‎ শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম নতুন কুঁড়ি স্পোর্টস রক্তদান ও রক্তযোগান সম্পন্ন :স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) কেশবপুরে কবি ও নাট্যকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি ২৪ ঘণ্টায় হরমুজ পাড়ি দিল ২৬ জাহাজ কেশবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন ও পরিবহন সংরক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ধর্ষণ ও হত্যার উৎসবে মেতে উঠেছে দেশ,‎নিরব প্রশাসন ও সরকার পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস কমিশন বাণিজ্য ও টেন্ডার নিয়ন্ত্রণে আশরাফুজ্জামান সিন্ডিকেটের অভিযোগ রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল ঢাকায় রয়েছে আজ যেসব কর্মসূচি বিজ্ঞাপন বাণিজ্যের ৫ কোটি টাকা নিয়ে উধাও স্বপ্ন'র মিলু! বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ ৩ দফা কমার পর বাড়ল সোনার দাম কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ ঈদের ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা​ বরিশাল গণপূর্তের প্রকৌশলী মানিক লাল দাসের কোটি টাকার টেন্ডার বাণিজ্য সাংবাদিক তুহিন হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণে নতুন গতি;আলামত জব্দের সাক্ষ্যগ্রহণ সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে ট্রলারসহ ১২ জেলে অপহরণ বোনকে কেন্দ্র করে প্রেমের পাল্টাপাল্টি প্রস্তাব, বন্ধুকে গলা কেটে হত্যা করলো আরেক বন্ধু ‎ধানমন্ডিতে হত্যা মামলার আসামির প্রকাশ্যে চলচলে জনসাধারণের ক্ষোভ‎ দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর বরগুনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- উদ্বোধন হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু সিরাজগঞ্জে ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ওমরাহ কবে শুরু জানাল সৌদি সরকার অধ্যাপক ডক্টর দিপু সিদ্দিকীর বিরুদ্ধে হীনষড়যন্ত্র ও হত্যার হুমকিতে নিন্দা প্রকাশ জীবন এত কঠিন হবে প্রত্যাশা করিনি

বিসিবির সভাপতির আর্শিবাদে হোটেল ম্যানেজার সাখাওয়াত হোসেন এখন বিসিবির সহ-সভাপতি!

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥

বিসিবিতে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে হোটেল ম্যানেজার সাখাওয়াত হোসেনকে কেন্দ্র করে। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আর্শিবাদে সাবেক স্বৈরাচার হাসিনা সরকারের ত্রাণ তহবিলে দুই কোটি টাকার অনুদানের সাখাওয়াত হোসেন এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ নিয়ে ক্রিকেট অঙ্গন ও বিভিন্ন বিশ্লেষক সরব হয়েছেন। অভিযোগ উঠেছে, রাজনৈতিক ও প্রশাসনিক সংযোগ এবং আর্থিক লেনদেনের মাধ্যমে তাকে বিনাপ্রতিদ্বন্দ্বীতে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির ক্রিকেট সংশ্লিষ্টতা থাকা বাধ্যতামূলক। তবে সাখাওয়াত হোসেনের কোনো প্রাতিষ্ঠানিক ক্রিকেট পরিচিতি নেই। তিনি একজন হোটেল ম্যানেজার হিসেবে পরিচিত, তার অবৈধ টাকা, বিভিন্ন উপটোকন ও রাজনৈতিক সম্পর্ক তাকে গুরুত্বপূর্ণ পদে পৌঁছাতে সাহায্য করেছে।

সাবেক ক্রিকেটাররা বলছেন, যারা সারা জীবন ক্রিকেটে নিয়োজিত ছিলেন, তারা পাশের সারিতে থাকলেও অচেনা মানুষ পদ পেয়েছেন, এটি হতাশাজনক। অনেক বিশ্লেষকও বলছেন, প্রতিদ্বন্দ্বী ছাড়া (অভিযোগ রয়েছে, মানুষকে প্রশাসনিক হুমকি দিয়ে নির্বাচন থেকে দূরে রেখেছেন) পেশাদারিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে সাখাওয়াত হোসেনকে বিসিবির সভাপতির উপদেষ্টা করা হয়েছিল। এটি নিয়েও দীর্ঘদিন বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার কমতি ছিল না।

অন্যদিকে, সাখাওয়াত হোসেন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, পেশাগত কারণে বিভিন্ন মানুষের সঙ্গে আমাকে ছবি তুলতে হয়েছে, এটি কোনো দলের সঙ্গে সম্পর্ক প্রমাণ করে না। আমি ক্রিকেট পর্যটন নিয়ে কাজ করার জন্য দায়িত্ব পেয়েছি এবং দেশের স্বার্থে সর্বোচ্চ চেষ্টা করব।

বিশেষজ্ঞরা বলছেন, এই নিয়োগ শুধু ব্যক্তিগত নয়, বরং বোর্ডের নীতি, নিয়মনীতি ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। রাজনৈতিক ও প্রশাসনিক সংযোগ ব্যবহার করে তৈরি ‘প্রটেকশন নেটওয়ার্ক’ বোর্ডের অভ্যন্তরীণ স্বচ্ছতাকে ক্ষতিগ্রস্ত করেছে।

ক্রিকেট অঙ্গনের বিশ্লেষকরা মন্তব্য করেছেন, যোগ্য ব্যক্তি বাদ দিয়ে রাজনৈতিকভাবে সংযুক্ত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এটি বোর্ডের ভাবমূর্তি ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।

সার্বিকভাবে দেখা যাচ্ছে, সাখাওয়াত হোসেনের রাজনৈতিক প্রভাব, পারিবারিক সংযোগ এবং আর্থিক বিনিয়োগ মিলিতভাবে তাকে বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বে পৌঁছাতে সাহায্য করেছে। তার অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও বোর্ডের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ পদ গ্রহণের বিষয়টি ক্রিকেট অঙ্গনের মধ্যে বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফিলিস্তিনে আলজাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশ

সবুজ বাংলাদেশ ডেস্কঃ  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে রয়টার্স এই তথ্য জানিয়েছে। ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, দেশটির সংস্কৃতি, স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি কমিটি ফিলিস্তিনে আলজাজিরার কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত গাজা ভূখণ্ডে কার্যকর হবে না। কেননা গাজা শাসন করে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, আলজাজিরা ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়ে ভুল তথ্য ও উসকানিমূলক প্রতিবেদন প্রচার করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আলজাজিরার বিষয়ে এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে হামাস। এর আগে গত বছরের সেপ্টেম্বরে পশ্চিম তীরের রামাল্লাহ শহরে আলজাজিরার ব্যুরোতে হামলা চালায় ইসরায়েল। সেই সময় এটি বন্ধেরও নির্দেশ দেয়। তারও আগে, গত বছরের মে মাসে একটি আদেশ জারি করে নিজেদের দেশে কার্যক্রম পরিচালনা ও সম্প্রচার নিষিদ্ধ

আরও পড়ুন
language Change