তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও আল-আমীনের প্রাণবন্ত আলাপচারিতা বিপিসির চেয়ারম্যান হতে গোপন চুক্তি লাবলুর রহমানের, বেবিচক জুড়ে তোলপাড় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানায় যুবদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রুহুল কবির রিজভী রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বেকারদের চাকরির লক্ষ্যে জব ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক আমিনুর বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান আটক রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার পিরোজপুরে মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় ধর্ষককে গ্রেফতারের দাবী জানিয়ে মানব বন্ধন পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

পুলিশের অভিযানে ককটেল হামলা

পুলিশের অভিযানে ককটেল হামলা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অপহরণের ছয় ঘণ্টার মধ্যেই এক কলেজছাত্রকে উদ্ধার করেছে জেলা পুলিশ। উদ্ধার অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে শক্তিশালী ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় অপহরণকারীরা।

উদ্ধার হওয়া কলেজছাত্রের নাম মাহিদ হোসেন (১৭)। তিনি মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের চাকরিজীবী আমির উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহিদ হোসেন তার দুই বন্ধু রিয়াদ ও জুনায়েদকে সঙ্গে নিয়ে মুজিবনগর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে কোমরপুর এলাকার একটি ইটভাটার কাছে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন দুষ্কৃতকারী তাদের পথরোধ করে তিনজনকে অপহরণ করে পাশের একটি মাঠে নিয়ে যায়। পরে রিয়াদ ও জুনায়েদকে ছেড়ে দিলেও মাহিদকে অপহরণকারীরা সঙ্গে নিয়ে যায়।

অপহরণের পর মাহিদের পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি জানার পরপরই মেহেরপুর জেলা পুলিশ ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও উদ্ধার অভিযান শুরু করে।

পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস জামিনুর রহমান খানের নেতৃত্বে মুজিবনগর থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশের একাধিক ইউনিট তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান, অপহৃত মাহিদের মামার মোবাইল ফোনে অপহরণকারীদের সঙ্গে মুক্তিপণ নিয়ে যোগাযোগ চলছিল। তাদের নির্দেশ অনুযায়ী বুধবার ৭ জানুয়ারি রাত আনুমানিক ২টার দিকে টেংরামারী গ্রামের একটি মাঠে মুক্তিপণের টাকা দিতে গেলে কৌশলে পুলিশের টিম ঘটনাস্থলের আশপাশে অবস্থান নেয়।

এক পর্যায়ে লাইটের আলোতে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পুলিশকে লক্ষ্য করে দুটি শক্তিশালী ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর চোখ ও হাতবাঁধা অবস্থায় মাহিদ হোসেনকে ফেলে রেখে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় কালবেলাকে বলেন, বর্তমানে উদ্ধার হওয়া কলেজছাত্র মাহিদ হোসেন জেলা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় জড়িত অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিআরটিএ’ দালালি করেই কোটিপতি

নিজস্ব প্রতিবেদক॥ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি- বিআরটিএ যেনো সোনার ডিম পারা হাস। বিশেষ করে প্রতিষ্ঠানটির আঙিনায় ঘুরে বেড়ানো দালালদের কাছে। গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস, ট্যাক্স টোকেন ও অনলাইন পেমেন্ট করে দেয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন দালালরা। গড়ে তুলছেন অঢেল সম্পদ। এসব কাজে আবার সহায়তা করছেন বিআরটিএ’র কিছু অসাদু কর্মকর্তা। এদের একজন হারুন অর রশিদ রুবেল। বিআরটিএ-এর দালল থেকে মাত্র কয়েক বছরের ব্যবধানে হয়েছেন কয়েক কোটি টাকার মালিক। গড়েছেন নিজের ও স্ত্রীর নামে একাধিক সম্পদ। অভিযোগ রয়েছে, কিছু অসাধু কর্মকর্তাদের সহযোগীতায় গাড়ির মালিকানা বদল, ফিটনেস, ট্যাক্স টোকেন ও রেজিস্ট্রেশন করিয়ে এসব অর্থ সম্পদের মালিক হয়েছেন তিনি। গড়ে তুলেছেন ফ্ল্যাট, গাড়ি, দোকানসহ কয়েক কোটি টাকার সম্পদ। জানা যায়, রুবেলের বাবা অহিদুর রহমান তালুকদার ছিলেন একজন দিনমজুর। দুই ছেলে ও দুই

আরও পড়ুন
language Change