তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

ইমারত পরিদর্শক আল নাঈম মুরাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

ইমারত পরিদর্শক আল নাঈম মুরাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ
পাঠক সংখ্যা
638

মো: মহিব্বুল্লাহঃ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন ৭/১-এর দায়িত্বপ্রাপ্ত ইমারত পরিদর্শক আল নাঈম মুরাদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। সূত্রাপুর, গেন্ডারিয়া ও শ্যামপুর থানাধীন বিভিন্ন এলাকায় ভবন নির্মাণকারী মালিক ও ডেভেলপার প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে তার অবৈধ অর্থবাণিজ্যের কাছে কার্যত জিম্মি হয়ে পড়েছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

অভিযোগ অনুযায়ী, পরিদর্শক আল নাঈম মুরাদ নির্মাণাধীন ভবনে পরিদর্শনে গিয়ে ইচ্ছাকৃতভাবে সামান্য ও কৃত্রিম ত্রুটি দেখিয়ে কাজ বন্ধ করে দেন। এরপর সেই কাজ পুনরায় চালু করার শর্ত হিসেবে তিনি সরাসরি কিংবা দালালচক্রের মাধ্যমে ভবন মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। দাবি পূরণ না হলে উচ্ছেদ, জরিমানা ও মামলা দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

সরেজমিন অনুসন্ধানে উঠে এসেছে, পুরান ঢাকার বিস্তীর্ণ এলাকায় রাজউকের ভবন নির্মাণ নীতিমালাকে উপেক্ষা করে চলছে অবাধ অনিয়ম। নকশা বহির্ভূত ডেভিয়েশন, রাস্তার প্রশস্ততা সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘন, ইনডোর-আউটডোর অবকাঠামো পরিবর্তন, এমনকি আবাসিক এলাকায় বাণিজ্যিক ভবন নির্মাণের মতো গুরুতর অপরাধ সংঘটিত হচ্ছে প্রতিনিয়ত। কোনো কোনো ক্ষেত্রে আবার অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে।

রাজউক এসব অনিয়মের বিরুদ্ধে নোটিশ জারি করলেও, রহস্যজনক লেনদেনের মাধ্যমে সেসব নোটিশ অদৃশ্য হয়ে যাচ্ছে যা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যক্ষ যোগসাজশ ছাড়া সম্ভব নয় বলে মনে করছেন এলাকাবাসী।

অনুসন্ধানে কয়েকটি সুনির্দিষ্ট স্থানে গুরুতর অনিয়মের তথ্য পাওয়া গেছে-

সতিশ সরকার রোড, গেন্ডারিয়া

মো. লুৎফর রহমান গং (অবসরপ্রাপ্ত রেল মাস্টার) কোনো অনুমোদিত প্ল্যান ছাড়াই শুধুমাত্র ‘ছাড়পত্র’-এর ভিত্তিতে বহুতল ভবন নির্মাণ করছেন। ইতোমধ্যে তৃতীয় তলার কাজ সম্পন্ন হয়েছে। ইমারত নির্মাণ আইন ১৯৫২ (সংশোধিত) এর ৩(খ) ধারায় বাধ্যতামূলক ৪০% খোলা জায়গা রাখা হয়নি। সাইটে নেই অনুমোদন বোর্ড, নিরাপত্তা নেট বা সতর্কতামূলক ব্যবস্থা যা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি।

হাজী আব্দুল কাদের মোল্লা টাওয়ার, সতিশ সরকার রোড

সাফা প্রোপারটিজ নামক একটি ডেভেলপার কোম্পানি মাত্র ৬ ফুট প্রশস্ত রাস্তার ওপর বহুতল ভবন নির্মাণ করছে।

ডিস্টিলারি রোড, গেন্ডারিয়া

এল.এইচ প্রোপারটিজ লিমিটেডের মালিক মো. আকবর হোসেন কোনো অনুমোদিত প্ল্যান ছাড়াই ৬ ফুট রাস্তার ওপর ৮ তলা ভবন নির্মাণ করছেন।

রজনী চৌধুরী রোড, গেন্ডারিয়া

সরু গলির মধ্যে নিজের ইচ্ছামতো নির্মাণকাজ চলছে। রাজউক নির্মাণ আইন সম্পূর্ণ উপেক্ষিত, নেই অনুমোদন বোর্ড।

এছাড়াও ৫০ এস.কে দাস রোড (ব্যাটারি গলি), ২ নং ফরাসগঞ্জ, সূত্রাপুর (নাজিমা গং), দ্বীননাথ সেন রোড (হাজী মনিরুজ্জামান গং) এবং মীরহাজীবাগ, শ্যামপুর এলাকায় একই ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

ঘুষের সরাসরি অভিযোগ

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভবন মালিক জানান, তার ভবনে ত্রুটি দেখিয়ে এবং উচ্ছেদের ভয় দেখিয়ে ইমারত পরিদর্শক আল নাঈম মুরাদ ভবন মালিককে অফিসে ডেকে মোটা অংকের ঘুষ দাবী করেন। পরবর্তীতে তার সহকারি রাকিবের মাধ্যমে ২ লক্ষ টাকা ঘুষ আদায় করে দফারফা করেন।

এছাড়া ২৮ আগস্ট ২০২৫ তারিখে গেন্ডারিয়ার ডিআইটি পুকুরপাড় এলাকায় একটি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে একাধিক ভবন মালিকের কাছ থেকে ঘুষ বাণিজ্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

নগর পরিকল্পনা বিপর্যস্ত, ঝুঁকিতে জননিরাপত্তা

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজউকের এক শ্রেণির অসাধু কর্মকর্তার প্রত্যক্ষ মদদেই পুরান ঢাকায় অবৈধ বহুতল ভবনের ছড়াছড়ি। এতে নগর পরিকল্পনা ধ্বংসের মুখে পড়ছে, বাড়ছে অগ্নি ও ভূমিকম্প ঝুঁকি, আর প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে সাধারণ মানুষের জানমাল।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা এবং অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অভিযুক্ত ইমারত পরিদর্শক আল নাইম মুরাদকে মুঠোফোনে কল করে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি তো বদলি হয়ে গেছি এখন আমাকে এই ব্যাপারে যুক্ত করে লাভ কী? পরবর্তীতে তিনি কোন কথা না বলে ফোন রেখে দেন এবং বন্ধ করে দেন।

এ ব্যাপারে রাজউকের অথোরাইজড অফিসার ইলিয়াস হোসেন কে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শাহবাগে পুলিশের লাঠিচার্জ, আন্দোলনকারীরা ছত্রভঙ্গ

স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছি পুলিশ। দুপুর ১টা ২০ মিনিটের দিকে শাহবাগে সড়ক অবরোধ করেন শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা। পৌনে ২টার দিকে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ করে। সাউন্ড গ্রেনেডের আওয়াজও পাওয়া যায়। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর পৌনে ২টার দিকে সীমিত পরিসরে যানচলাচল শুরু হয়।

আরও পড়ুন
language Change