তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

শিগগিরই সর্বোচ্চ সীমা ছাড়াতে পারে তাপমাত্রা

শিগগিরই সর্বোচ্চ সীমা ছাড়াতে পারে তাপমাত্রা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

আগামী এক দশকের মধ্যেই বৈশ্বিক তাপমাত্রা শিল্প-পূর্ব সময়ের তুলনায় ১দশমিক ৫ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যেতে পারে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) এমিশনস গ্যাপ রিপোর্ট ২০২৫-এ এ আশঙ্কার কথা বলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি প্রত্যাশিত হলেও এটি খুবই উদ্বেগজনক।

প্যারিস জলবায়ু চুক্তির সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য ছিল বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখা। কারণ এই সীমা অতিক্রম করলে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব পড়বে। যেমন খরা, বন্যা, তাপপ্রবাহ ও ঝড় অনেক বেড়ে যাবে। কিন্তু রিপোর্ট অনুযায়ী, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর ক্ষেত্রে বিশ্ব এখনো প্রয়োজনীয় অগ্রগতি দেখাতে পারেনি।

ইউএনইপির জলবায়ু পরিবর্তন বিভাগ প্রধান মার্টিন ক্রাউসে বলেন, সব সতর্কতার পরও বিশ্ব রেকর্ড পরিমাণে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করছে। তাই এ ফলাফল অপ্রত্যাশিত নয়। তবে এটি সবার জন্য একটি বড় সতর্কবার্তা।

রিপোর্টে বলা হয়, ২০২৪ সালে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ দুই শতাংশের বেশি বেড়েছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ এখন অন্তত ২০লাখ বছরের মধ্যে সর্বোচ্চ। এই গ্যাসগুলো পৃথিবীর চারপাশে চাদরের মতো তাপ আটকে রাখে, ফলে তাপমাত্রা বাড়ছে।

ইউএনইপি বলছে, দেশগুলো যদি তাদের প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়নও করে, তবুও শতাব্দীর শেষে পৃথিবীর গড় তাপমাত্রা ২দশমিক ৩ থেকে ২ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এটি জলবায়ু ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলতে যথেষ্ট।

বিশেষজ্ঞরা জানান, একক কোনো বছরে ১দশমিক ৫ডিগ্রি তাপমাত্রা ছাড়ানো চূড়ান্ত ব্যর্থতা নয়। দীর্ঘমেয়াদি গড় তাপমাত্রা গুরুত্বপূর্ণ। নতুন প্রতিবেদনে বলা হয়েছে, এই দীর্ঘমেয়াদি গড় তাপমাত্রাই আগামী ১০বছরের মধ্যে ১দশমিক ৫ ডিগ্রি ছাড়াতে পারে।

রিপোর্টে আরও বলা হয়, তাপমাত্রা ১দশমিক ৫ডিগ্রির মধ্যে রাখতে হলে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক নিঃসরণ প্রায় ৫৫শতাংশ কমাতে হবে, যা বর্তমান প্রতিশ্রুতির চেয়ে অনেক বেশি। তুলনামূলকভাবে ২ডিগ্রি সীমা ধরে রাখতে হলেও নিঃসরণ কমাতে হবে প্রায় ৩৫শতাংশ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাচ্চাদের রক্তাক্ত অবস্থার ছবি-ভিডিও না দেখানোর অনুরোধ তামিমের

বাচ্চাদের রক্তাক্ত অবস্থার ছবি-ভিডিও না দেখানোর অনুরোধ তামিমের

ডেস্ক রিপোর্ট: উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এই দুর্ঘটনায় মারা গেছেন বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৬০ জনের মতো দগ্ধ হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে নিযুক্ত বিভিন্ন বাহিনী, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমের কর্মী ছাড়াও অসংখ্য মানুষ ভিড় করছেন। এই দুর্ঘটনায় আহত ও নিহত অনেকেরই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। ঘটনাস্থল থেকে টেলিভিশন ও ডিজিটাল গণমাধ্যমও সরাসরি সম্প্রচার করছে। মাইলস্টোন ক্যাম্পাসে সংঘটিত মারাত্মক বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দেশে শোকের ছায়া নেমে এসেছে। আক্রান্ত ও আহত স্কুলগামী শিশুদের রক্তাক্ত ছবি-ভিডিও দেখে বেদনায় মূষড়ে পড়েছেন অনেকেই। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এসব বীভৎস দৃশ্য অনেকের জন্যই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শিশুদের রক্তাক্ত

আরও পড়ুন
language Change