তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১ খুলনায় ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ‎মোংলায় কৃষিজমি ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ মাসুম বিল্লাহ তানিয়া বৃষ্টির স্মৃতিচারণ করে কী বললেন তানভীন সুইটি? বরিশালে আলোচনায় চার নারী নেত্রী মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর পার্টনার যারা টাঙ্গাইলে অতিরিক্ত দামে তেল বিক্রি কারায় বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ৩ মে থেকে সারা দেশে মিলবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী যে ৬ ধরনের খাবারে দ্রুত সেরে উঠবে হাম তেজগাঁও লিংক রোড অবরোধ কাসেম ও মুশফিকুর সিন্ডিকেটের কাছে জিম্মি সাউথইস্ট ব্যাংক যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী: আবদুস সালাম আজ ইস্টার সানডে ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স শুরু হচ্ছে জাতীয় সিরাত প্রতিযোগিতা হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজয় মজুমদারের হামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ বনদস্যু আটক কেশবপুরে মৎস্য ঘেরে শিক্ষকের লাশ প্রতিমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ হাজার রোগী রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৩০ উপজেলায় শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ-প্রতিমন্ত্রী শাহে আলম শেরপুরের মেধাবী ছাত্র আমিনুল ইসলাম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা রূপসা-মোংলা মহাসড়কে প্রাণ গেল নারীর দলীয় প্রধানের পদ ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি যৌতুক মামলায় পাথরঘাটার বাইনচটকি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে আমরা এখন তিনজন বিয়ের মাস কাটতে না কাটতেই সুখবর লালবাগ দেলোয়ার হোসেন খেলার মাঠ সবার জন্য উন্মুক্তের নির্দেশ নাচোল থানার হাল ধরলেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ আতঙ্কিত হবেন না, করোনার মতো হামও কন্ট্রোলে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৩৩ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় ফরিদপুরে বিস্তারকে কেন্দ্র করে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক টাঙ্গাইল সখীপুরে মা হত্যা কারী সেই ছেলে গ্রেফতার তেল সংকটে সেচ বন্ধ: পাহাড়ের কৃষিতে ফসলহানির শঙ্কা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে আওয়ামী সরকারের সচিব উপ-সচিবদের দুর্নীতির মিডিয়াম্যান ফায়ার ফাইটার সাদ্দাম ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত ইনজুরি থেকে ফিরেই রোনালদোর জোড়া গোল স্বৈরাচারের প্রতিমন্ত্রীর আস্থাভাজন আলাউদ্দিন এবার ফায়ার সার্ভিসে পিরটালক পদ বাগালেন শাহবাগে ট্রান্সজেন্ডারদের হামলায় সাংবাদিক আহত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস দুবাই মেরিনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা টিভি দেখার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ হামের ভয়াবহ প্রাদুর্ভাব, চ্যালেঞ্জের মুখে হাসপাতালের সেবা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

চাঁদা না পেয়ে ‘হামলা নাটক’ উদ্ধারকারীকে প্রধান আসামি করে মামলা!

চাঁদা না পেয়ে ‘হামলা নাটক’ উদ্ধারকারীকে প্রধান আসামি করে মামলা!
পাঠক সংখ্যা
638

‎‎নিজস্ব প্রতিবেদকঃ

কেরানীগঞ্জের চরওয়াশপুর এলাকায় গত ২১ জানুয়ারির একটি তুচ্ছ হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে একটি বিতর্কিত ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা। অনুসন্ধানে উঠে এসেছে, কথিত সাংবাদিক পরিচয়ধারী শাফায়াত হোসেন ও কাজী শিব্বির একটি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে প্রতিশোধমূলকভাবে ‘হামলার নাটক’ সাজিয়ে নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানোর অপচেষ্টা চালিয়েছেন।

চাঁদা না পেয়ে ‘হামলা নাটক’ উদ্ধারকারীকে প্রধান আসামি করে মামলা!

ঘটনার ৭/৮ দিন পর দায়ের করা মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে আল-আমিন নামের এক ব্যক্তিকে, যিনি বাস্তবে বাদী শাফায়াতকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিজ উদ্যোগে ৯৯৯-এ ফোন করে পুলিশ ডেকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছিলেন।

চাঁদা দাবির অভিযোগ ও পূর্ব পরিকল্পনার ইঙ্গিত

স্থানীয় সূত্রে জানা যায়, ‘নিউজ বাংলা ৭১’ নামের একটি ফেসবুক পেজ ব্যবহার করে শাফায়াত ও কাজী শিব্বির ‘আই গ্যাস’ নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রচার করেন। অভিযোগ রয়েছে, তারা সংশ্লিষ্ট ডিলার এজেন্টকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভয় দেখিয়ে ৫০ লাখ টাকা জরিমানার হুমকি দেন এবং বিষয়টি ধামাচাপা দিতে বড় অঙ্কের অর্থ দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ২১ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে তারা চরওয়াশপুর এলাকায় তথাকথিত ‘দরকষাকষি’র উদ্দেশ্যে উপস্থিত হন। পরিস্থিতি প্রতিকূল দেখে এবং নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তারা পূর্বপরিচিত আল-আমিনকে হোয়াটসঅ্যাপে কল ও মেসেজের মাধ্যমে ঘটনাস্থলে ডেকে নেন।

২১ জানুয়ারির ঘটনার প্রকৃত বিবরণ

ঘটনাস্থলে পৌঁছানোর পর শাফায়াত নিজেই উত্তেজিত হয়ে কোম্পানির লোকজনের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। এতে তার বাম হাতের কনিষ্ঠ আঙুলে সামান্য আঘাত লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কাজী শিব্বির ঘটনাস্থল ত্যাগ করেন। বিপরীতে আল-আমিন মানবিক কারণে শাফায়াতকে উদ্ধার করে নিজের বাসায় নিয়ে নিরাপদ আশ্রয় দেন।

পরবর্তীতে আল-আমিন নিজেই ৯৯৯-এ ফোন করেন এবং হাজারীবাগ থানার ওসির সঙ্গে যোগাযোগ করেন। রাত আনুমানিক ১১টার দিকে এসআই শামীম ঘটনাস্থলে পৌঁছে শাফায়াতকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

প্রশ্ন উঠেছে? যে ব্যক্তি পুলিশকে সহায়তা করলেন, আহতকে হাসপাতালে পাঠালেন, তিনি কীভাবে মামলার প্রধান আসামি হলেন?

পুরোনো জখমকে নতুন আঘাত হিসেবে উপস্থাপনের অভিযোগ

মামলার এজাহারে গুরুতর জখমের দাবি করা হলেও স্থানীয়রা ঘটনাটিকে ‘হামলার নাটক’ বলছেন। অভিযোগ রয়েছে, ২০২২ সালে ঢাকা উদ্যান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত এক ঘটনায় শাফায়াতের বাম হাতের হাড় ভেঙে গিয়েছিল। সেই পুরোনো এক্স-রে রিপোর্ট ও জখমের ছবি ব্যবহার করে বর্তমান ঘটনার আঘাত হিসেবে উপস্থাপন করা হয়েছে।

এছাড়া একটি পূর্বের মানববন্ধনের তথ্যচিত্র ব্যবহার করে বিভ্রান্তিকর প্রমাণ তৈরির অভিযোগও উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, বাদীর সঙ্গে যোগসাজশে এসআই জব্বার তড়িঘড়ি করে মামলা রেকর্ড করেন। অথচ এজাহারে মূল ঘটনার সঙ্গে সম্পৃক্ত গ্যাস প্রতিষ্ঠানের মালিক বা কর্মচারীদের নাম রহস্যজনকভাবে বাদ দেওয়া হয়েছে।

বাদীর অতীত নিয়ে প্রশ্ন?

অনুসন্ধানে জানা গেছে, শাফায়াত হোসেন অতীতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় সংঘটিত একটি ব্যাংক ডাকাতি মামলার আসামি হিসেবে দীর্ঘ সময় কারাভোগ করেছেন। একসময় মুচির কাজ করলেও বর্তমানে তিনি কথিত ‘আইপি টিভি’ পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার ও মামলা বাণিজ্যে জড়িত এমন অভিযোগ স্থানীয়দের।

তার বিরুদ্ধে একাধিক বিয়ে, মাদকাসক্তি, আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগও রয়েছে বলে এলাকাবাসীর দাবি। গোপালগঞ্জে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আড়াল করতেই আল-আমিনকে টার্গেট করা হয়েছে এমন তথ্যও সামনে এসেছে।

গভীর রাতে তল্লাশি ও জনরোষ

মামলা দায়েরের পর এসআই জব্বারের নেতৃত্বে অভিযুক্তদের বাড়িতে গভীর রাতে তল্লাশি চালানো হয় বলে অভিযোগ উঠেছে। আল-আমিনের স্ত্রী ও শিশু সন্তানের সামনে ‘মাদক অনুসন্ধান’-এর নামে ঘরে প্রবেশ ও হেনস্তার ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী মানববন্ধন করলে অভিযান বন্ধ হয়।

জনমনে জাগা প্রশ্ন?

৯৯৯-এ কল করে পুলিশকে সহায়তা করা ব্যক্তি কীভাবে প্রধান আসামি?

সাত দিন পর দায়ের করা মামলায় প্রকৃত ঘটনায় জড়িতদের নাম অনুপস্থিত কেন?

একজন বিতর্কিত অতীতের ব্যক্তির অভিযোগে প্রাথমিক তদন্ত ছাড়াই মামলা গ্রহণের যৌক্তিকতা কোথায়?

ভুক্তভোগী পরিবারগুলো ইতোমধ্যে কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ বার্তা এবং পূর্বের ঘটনার নথিপত্র সংগ্রহ করেছে বলে জানা গেছে। মিথ্যা মামলা প্রত্যাহার ও অভিযোগকারীর গ্রেফতারের দাবিতে এলাকাবাসী হাজারীবাগ থানা ঘেরাও এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি এখন জোরালো হয়ে উঠেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় পুলিশ যা জানালো

মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় পুলিশ যা জানালো

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ের হত্যার ঘটনায় এখনও কোনো সন্দেহভাজন শনাক্ত করা সম্ভব হয়নি। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানিয়েছেন, হত্যার মূল সন্দেহভাজন গৃহকর্মীর নাম-পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ তল্লাশি চালাচ্ছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মোহাম্মদপুরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ (১৫)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নাফিসা মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন, আর তার বাবা আজিজুল ইসলাম রাজধানীর একটি স্কুলে শিক্ষকতা করেন। পুলিশের ধারণা,২০ বছর বয়সী ওই গৃহকর্মী হত্যার সঙ্গে জড়িত এবং ঘটনার পর থেকে পলাতক। সিসিটিভি ফুটেজে দেখা গেছে,গৃহকর্মী বোরকা পরে বাসায় প্রবেশ করেছিলেন এবং বের হওয়ার সময় নাফিসার স্কুলড্রেস পরেছিলেন। নাফিসার গলায় একাধিক গভীর ক্ষত এবং লায়লার শরীরে বহু আঘাতের চিহ্ন

আরও পড়ুন
language Change