তারিখ লোড হচ্ছে...

সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ

শেরপুরে জমি দখল-গাছ কর্তন ও প্রাণনাশের হুমকি

শেরপুরে জমি দখল-গাছ কর্তন ও প্রাণনাশের হুমকি
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমানঃ

শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষীমারী শিমুলতলী গ্রামের মো. ঈমান আলী (৬৫) ও মো. হেলাল উদ্দিন (৬০) এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জমি দখল চেষ্টা, আমবাগানের গাছ কর্তন, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলনে প্রশাসনের নিকট জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়েছেন। ভুক্তভোগী ও এলাকাবাসী শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে চরপক্ষীমারী এলাকার শিমুলতলী নামক স্থানে এলাকাবাসীর উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. সিদ্দিকুর রহমান (৫৭)। তিনি বলেন, সাব-কবলা দলিলমূলে চরপক্ষীমারী মৌজায় অবস্থিত নিজের ক্রয়কৃত জমি ও আম বাগান দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু খাসপাড়া মরাকান্দি এলাকার মো. ঈমান আলী ও মো. হেলাল উদ্দিনসহ তার সহযোগীরা জোরপূর্বক ওই জমি ও আম বাগান দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন।

এ বিষয়ে একাধিকবার বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে ২০২২ সালের একটি নন-জিআর মামলা এবং ২০২৩ সালের একটি অন্যপ্রকার মামলায় তিনি ডিক্রি প্রাপ্ত হন। আদালতের স্পষ্ট রায় থাকা সত্ত্বেও অভিযুক্তরা তা অমান্য করে জমিতে অনুপ্রবেশসহ নানা ধরনের ক্ষতিসাধন করছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের ১৩ ও ১৪ ফেব্রুয়ারি অভিযুক্তরা আম বাগানের চার পাশে থাকা প্রায় ১৫০টি বনজ গাছের ডালপালা কেটে ফেলে এবং বাগানের বেড়ার ব্যাপক ক্ষতি সাধন করে। এ সময় বাধা দিতে গেলে বাগানের পাহারাদার মো. আব্দুল মালেককে গালাগাল ও মারধরের হুমকি দেন। উপস্থিত সাক্ষীদের সামনেই অভিযুক্তরা জমি ও আম বাগান জোরপূর্বক দখলের পাশা পাশি বাধা দিলে হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা যে কোনো সময় নিজেরাই কোন অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে তাকে ও তার লোকজনকে মিথ্যা মামলায় ফাঁসানোর পরিকল্পনা করছে। এতে তিনি ও তার বাগানের পাহারাদার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনায় তিনি ইতোমধ্যেই শেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১০৩১, তারিখ: ২০/০২/২০২৬) দায়ের করেছেন। তিনি প্রশাসনের দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষ থেকেও অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করা হয়েছ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জমশেদ আলী মেমোরিয়াল কলেজের প্রভাষক আনোয়ার হোসেন, চরপক্ষীমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম উদ্দিন, বাগানের অংশীদার আশরাফ উদ্দিন এবং বাগানের পাহারাদার আব্দুল মালেক। একাধিকবার যোগাযোগ করেও ঈমান আলী ও হেলাল উদ্দিনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রামিসা হত্যা এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর

রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর

ডেস্ক রিপোর্টারঃ রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (২১ মে) তিনি এ নির্দেশ দেন। আইনমন্ত্রী বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেয়া হবে। এদিকে বুধবার (২০ মে) বিকেলে শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার আসামি সোহেল রানা। শিশুটির ওপর চালানো নৃশংসতার বর্ণনা দেয় ঘাতক। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এর আগে মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ভবনের পাশের ফ্ল্যাটের খাটের

আরও পড়ুন
language Change