তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ট্রেনের ধাক্কায় ট্রাক পড়ল বসতবাড়ির ওপর সেহরি কী? সময় ও অর্থ ইরানে হামলা চালাল ইসরায়েল ৬ বলে এক রাতের ভাগ্য নির্ধারণ! যৌতুকের টাকার জন্য স্ত্রীকে অমানুষিক নির্যাতন ইরান ইস্যুতে সন্তুষ্ট নন ট্রাম্প, বেঁধে যেতে পারে যুদ্ধ কুমিল্লায় ওটি এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মারা গেলেন আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম ঝালকাঠিতে রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ ডায়াবেটিস সচেতনতা দিবস আজ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রশংসা করলেন ট্রাম্প ডা. জুবাইদা রহমানর উদ্যোগে সুবিধাবঞ্চিতদের ইফতার শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঝিনাইগাতীতে দুই শতাধিক পরিবারের মাঝে  ইফতার সামগ্রী বিতরণ সারগাম সংগীত একাডেমির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত আমতলীতে মামলা না তুললে এসিড মারার হুমকি শ্রীমঙ্গল ভুরভুরিয়া খাল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান কেশবপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাটি কাটায় দন্ড কালীগঞ্জে পৃথক অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার-৬ মানবতা ও সমাজ কল্যাণে হতদরিদ্রদের পাশে সিন্দুকছড়ি জোন বরগুনায় ভুল চিকিৎসার অভিযোগে ডাক্তারের বিচার দাবি কেশবপুরে খাদ্যে ভেজালের অভিযোগে বিক্রেতা আটক পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় নিহত-১ শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরির দ্বায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা কেরাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ স্বীকৃতি পেল হাফেজ আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন বিজিবি’র অভিযানে নেশাজাতীয় সিরাপসহ আটক-১ বরগুনায় ভুয়া চিকিৎসক বিরোধী অভিযান দেবিদ্বার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল শ্রীমঙ্গলে শিশু উদ্যানের সংস্কারে মতবিনিময় সভা কক্সবাজার যাওয়ার পথে ট্রাক চাপায় যুবকের মৃত্যু মৌলভীবাজারে বেঙ্গল সুইট ফুডকে ১৬ লক্ষ টাকা জরিমানা গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী উত্তর চাকামইয়া ইউনিয়ন-এ ৩ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ নবাবপুরে শতবর্ষের জনহিতকর প্রতিষ্ঠানে ‘অন্ন’ গিলছে কারা? জুলাই হত্যাকাণ্ডের আসামী ১৪ মাসেও গ্রেফতার হয়নী শওকত আলী নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী আ. লীগের অফিস খোলার চেষ্টা কঠোর বার্তা দিলো জামায়াত সরকারী আদেশে অমান্য করে রমজানেও চলছে কলেজ পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সুইচগেটের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে প্রাইভেট হসপিটাল মালিক সমিতির উদ্যোগে ইফতার

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে এই স্লোগানকে সামনে রেখে দিনটি ঘিরে ব্যাপক কর্মসূচি নিয়েছে দলটি।

শনিবার ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে বিশাল ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করা হয়েছে।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা তরুণ রাজনৈতিক শক্তি এনসিপি মাত্র এক বছরের ব্যবধানে দেশের রাজনীতিতে আলোচিত অবস্থান তৈরি করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের উদ্যোগেই দলটির জন্ম। প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে এনসিপি।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি। নির্বাচনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয় তরুণ নেতা সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনসভায় প্রতিনিধিত্ব করছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, আজকের আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের মিলনমেলায় পরিণত হবে। ইফতার মাহফিলে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, শিক্ষক, সাংবাদিক, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।

বিকেল চারটা থেকে শুরু হওয়া এ আয়োজনে গত এক বছরের রাজনৈতিক পথচলার উল্লেখযোগ্য মুহূর্ত নিয়ে বিশেষ চিত্রপ্রদর্শনী ও স্ট্রিট ওয়াল প্রোমো প্রদর্শন করা হবে।

রাজধানীর পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নিয়েছে দলটি। আগামী ২ মার্চ চট্টগ্রাম, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহসহ পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৩ মার্চ কুমিল্লায় বিশেষ ইফতার আয়োজনের মাধ্যমে স্থানীয় নেতাকর্মী ও শহীদ পরিবারের মধ্যে সংযোগ জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেখ হাসিনার আশীর্বাদে শত কোটি টাকার মালিক ডিপিডিসির রাজ্জাক!

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হাসলীগাঁও গ্রামে বাড়ি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) প্রকৌশলী আব্দুর রাজ্জাকের। স্থানীয় জনসাধারণের কাছে তিনি পরিচিত দানবীর হিসেবে। গরিব-দুঃখীকে সহায়তার পাশাপাশি এলাকায় গড়েছেন সুদৃশ্য মসজিদ এবং মাদ্রাসাও। ঢাকা, শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে গড়েছেন অঢেল সম্পদ। কিন্তু ডিপিডিসির একজন প্রকৌশলী সরকারিভাবে যে বেতন পান, তাতে সাধারণ জীবন ধারণ করার কথা। তার শতকোটি টাকার মালিক হওয়ার সুযোগ নেই। অভিযোগ আছে, নিজের প্রতিষ্ঠানে উৎপাদিত বৈদ্যুতিক সরঞ্জাম ডিপিডিসিতে সরবরাহ, সাধারণ গ্রাহকদের সাব-স্টেশনের সরঞ্জাম কিনতে বাধ্য করা, বিভিন্ন প্রকল্পে অনিয়ম এবং দুর্নীতি করে তিনি গড়েছেন এসব সম্পদ। বাধাহীনভাবে এসব অনিয়মকে চালু রাখতে হয়েছেন কথিত বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাধারণ সম্পাদক। নিয়মনীতিকে থোরাই কেয়ার করে ইচ্ছামতো ব্যবহার করেছেন ডিপিডিসিকে। তবে এত অনিয়ম করলেও তার বিরুদ্ধে এখনো নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তদন্তে

আরও পড়ুন
language Change