তারিখ লোড হচ্ছে...

দ্বিতীয় শ্রেণির পদে থেকে কোটি টাকার সাম্রাজ্য: লুৎফা বেগমের অলৌকিক রাজত্ব আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদোন্নতিতে অনিয়মের অভিযোগে শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার কাউখালীতে উন্নয়নকাজে চাঁদার চাপ, বাধা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরবনের চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ ‎ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি রক্ষমতার আড়ালে অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের সাইফুর রহমানে ওবায়দুল কাদের বিশেষ স্নেহধন্য সওজের আবু হেনা তারেক ইকবাল এখন নব্য জাতীয়তাবাদী লালবাগের শহীদ নগরে তীব্র পানি সংকট, দুর্ভোগে ২৪ নম্বর ওয়ার্ডবাসী নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান সুন্দরবনে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল থেকে মফস্বলে স্বাভাবিক প্রসবের দৃষ্টান্ত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতাল অনিয়মকারীদের অভয়ারণ্য অগ্রণী ব্যাংক সাতক্ষীরার ভোমরা কাস্টমস কর্মকর্তা মুশফিকুর রহমানকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেশবপুরে নজরুল বর্ষ-২৬/২৭-এর উদ্বোধন বরগুনার তালতলী ভূমি অফিসে ঘুষ ছাড়া কাগজে স্বাক্ষর করে না কানুনগো সজল ফোন থেকে গোপন ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে খাগড়াছড়িতে শান্তি- সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফাইনাল খেলা. টাইব্রেকারে কালিগঞ্জ কে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি দল বিক্রি ও মুনাফায় বড় ধাক্কা ওয়ালটনের সংসদের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, উদ্ধার মোটরসাইকেলের রং নিয়ে প্রশ্ন লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা গ্রেফতার সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস জাকারিয়া-সোহাগ মিয়া সিন্ডিকেটে রাজউকে লুটপাট নারী-শিশু ট্রাইব্যুনালসহ বিচারকশূন্য আদালতে দ্রুত নিয়োগের দাবি বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের দায়িত্ব নিলেন ম্রাসাথোয়াই মারমা পরিবেশ রক্ষায় সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই: ভিপি অমর কৃষ্ণ দাস বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় পাবনা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ কবীরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি জালিয়াতির অভিযোগ অবৈধ ব্যবসায় গণপুর্ত ডিপ্লোমা উপসহকারী পাঁচ প্রকৌশলী এখন মিনি শিল্পপতি স্বাধীন বাংলাদেশে আর কোনো গোপন বন্দিশালা বা আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ৩ ফুট করে খুলল কাপ্তাই বাঁধের ১৬ গেট, সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন হৃদয়ে ঢাকা–৪১৬ বছর পূর্তির পুরান ঢাকায় বর্ণিল শোভাযাত্রা রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা সাতক্ষীরার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় ৫ হাজারের বেশি সফল অপারেশন ডাঃ মাহমুদুল হাসান পলাশের- সুস্থ ...

আমতলীতে পূর্বশত্রুতার জেরে তরমুজ ক্ষেত নষ্ট

আমতলীতে পূর্বশত্রুতার জেরে তরমুজ ক্ষেত নষ্ট
পাঠক সংখ্যা
638

হাফিজুর রহমান খানঃ

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামে পূর্বশত্রুতার জেরে তরমুজ ক্ষেত নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলেও আসামিরা জামিনে বের হয়ে ভুক্তভোগীকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন চাষি সফিরুল বাসার। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটখালী গ্রামের আলি ও ফারুকের কাছ থেকে ২৪০ শতাংশ জমি নগদ টাকায় নিয়ে তরমুজ চাষ করেন সফিরুল বাসার। গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে পূর্বশত্রুতার জেরে মো. সুজন সিকদার ও তার পিতা খোরশেদ আলম সিকদার ওই তরমুজ ক্ষেতে গিয়ে প্রায় ২০ শতাংশ জমির চারা উপড়ে ফেলেন বলে অভিযোগ ওঠে। এতে প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন সফিরুল বাসার।

এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল কোর্টে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন সফিরুল বাসার। বিচারক মামলাটি আমলে নিয়ে গ্রেফতারের আদেশ দেন। পরে আসামিরা ২২ ফেব্রুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি বরগুনা জেলা জজ কোর্ট থেকে জামিনে মুক্ত হন তারা। অভিযোগ রয়েছে, জামিনে বের হওয়ার পর থেকেই বাদী সফিরুল বাসারকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন আসামিরা। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে সুজন সিকদার ও খোরশেদ সিকদারের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে সফিরুল বাসারকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে খুঁজতে যায়। এ সময় সফিরুল বাসার প্রাণভয়ে বাড়ি থেকে পালিয়ে যান এবং বর্তমানে আতঙ্কে আত্মগোপনে রয়েছেন।

ভুক্তভোগীকে না পেয়ে অভিযুক্তরা পুনরায় ক্ষেতে ঢুকে আরও ৪ শতাংশ জমির তরমুজের চারা নষ্ট করেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে খেতে প্রয়োগের জন্য রাখা ৮ বস্তা সার ও একটি হ্যান্ড স্প্রে মেশিন ভাঙচুর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সুজন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ভুয়া ডলার বিক্রি-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে এলাকাবাসীর দাবি। এসব কর্মকাণ্ডে স্থানীয়রা অতিষ্ঠ বলে জানা গেছে। ভুক্তভোগী সফিরুল বাসার বলেন, আমি আইনের আশ্রয় নিয়েছি। কিন্তু তারা জামিনে বের হয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি এখন পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চাই।অভিযোগের বিষয়ে জানতে মো. সুজনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, এ বিষয়েএ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে, ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে, ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক

শেখ তাইজুল ইসলাম, মোংলাঃ সুন্দরবনে পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লাকে (৩৫) অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যুদের নির্মূলে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় তৃতীয় দফায় পরিচালিত “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় অভিযান চালিয়ে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে আটক করা হয়। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আটককৃত আব্দুস সামাদ মোল্লা বাগেরহাট জেলার রামপাল থানার শুকদারা বাজার এলাকায় পরিবারের সঙ্গে দেখা করতে আসে। গোপন সংবাদের

আরও পড়ুন
language Change