তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন খুলনায় বিদেশি পিস্তল ও গুলি সহ এক নারী আটক লাহিড়ীহাটে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাগড়াছড়িতে বন মুরগি নিয়ে নাটক সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল খাগড়াছড়ি প্রতিভা নিকেতনে ১৭ তম গীতাযজ্ঞ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ইছামতীতে টেকসই বাঁধ না থাকায় গিলে খাচ্ছে বাংলাদেশের ভূখন্ড ডিএনসির উদ্যোগে জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ সাউথ লন্ডন ফাউন্ডেশন'র উদ্যোগে তিন রোগীকে আর্থিক সহায়তা প্রদান ঢাকা দোহারে স্বামীর পুরুষাঙ্গ কেটে লাপাত্তা স্ত্রী পায়েল দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান গারো পাহাড়ে উজাড় হচ্ছে শালবাগান পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা আমলীগোলা পার্কে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে পুলিশ সুপারের মতবিনিময় আলভীর নারী আসক্তি ফাঁস করলেন রিমু কামারখন্দ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রেলের টিকিট জালিয়াতি অনলাইনে ১ মিনিটে উধাও আমতলীতে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল বিএনপির নিরঙ্কুশ বিজয়ে ইফতার ও দোয়া মাহফিল ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র কালিগঞ্জে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট বিশ্বকাপ মাতানো তারকা থাকবেন টি-টোয়েন্টির ফাইনালে ঝিনাইগাতীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট আজ তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর -১ আসনের এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে 'আব্দুস সাত্তার ফাউন্ডেশন'-এর উদ্যোগে দুস্থদের মাঝে চাল বিতরণ দুই পথশিশুর মধ্যে মাদক নিয়ে ঝগড়া, ১ জন নিহত কেশবপুরে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে মাটি কাটায় অর্থদণ্ড যে ভুলে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ, সতর্কতা জারি সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক সহ আটক এক ঝিনাইদহ সীমান্তে ৭ ভারতীয় আটক ঢাবি নিয়ে কটাক্ষ করলেন রাকসুর জিএস খুলনা বাইপাস সড়কে বেপরোয়া ডাম্প ট্রাক চলাচল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি ৬ বছরের শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন খালেদ হোসেন পরাগ জ্বালানির মজুত শেষ হলে কী করবে বাংলাদেশ? নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের বার্তা ইরানে ‘বৃহত্তম বোমাবর্ষণ’, সময় জানালেন মার্কিন মন্ত্রী ইসরাইলে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল, ইরানে কতদিন যুদ্ধ চালাতে পারবে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চায় মাওলানা ফয়জুল হাসান

স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
পাঠক সংখ্যা
638

পঙ্কজ সরকার নয়ন, গাজীপুরঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের অনুপস্থিতি, আউটডোর টিকিটে অতিরিক্ত টাকা আদায় এবং প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না দেওয়ার মতো নানা অনিয়মের চিত্র দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। এসব ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল হঠাৎ করেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। পরিদর্শনকালে তিনি প্রায় এক ঘণ্টা হাসপাতালে অবস্থান করে পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, অপারেশন থিয়েটার, আউটডোর বিভাগ এবং ওষুধ বিতরণ কার্যক্রমসহ বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন।

এ সময় তিনি হাসপাতালে কয়েকজন চিকিৎসক ও কর্মচারীকে অনুপস্থিত দেখতে পান। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদকে প্রথমে কর্মস্থলে পাওয়া যায়নি। পরে তিনি বাসা থেকে দ্রুত হাসপাতালে এসে উপস্থিত হন। এ সময় মন্ত্রী তার অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি ছুটিতে থাকার কথা জানান। তবে ছুটির কোনো অনুমোদিত কাগজপত্র দেখাতে পারেননি। পরিদর্শনের সময় চিকিৎসা নিতে আসা কয়েকজন নারী রোগী অভিযোগ করেন, অনেক সময় চিকিৎসকরা সময়মতো হাসপাতালে আসেন না এবং রোগী দেখার পরিবর্তে নিজেদের কক্ষে বসে আলাপ-আলোচনায় ব্যস্ত থাকেন। এছাড়া আউটডোরে চিকিৎসা নিতে সরকারি নির্ধারিত টিকিট মূল্য ৩ টাকা হলেও খুচরা টাকার অজুহাতে রোগীদের কাছ থেকে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ ওঠে।

সরকারি বরাদ্দকৃত ওষুধ বিতরণ নিয়েও অসন্তোষের বিষয়টি সামনে আসে। এক রোগীর হাতে থাকা প্রেসক্রিপশন দেখে স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্য করেন, প্রেসক্রিপশন অনুযায়ী সব ওষুধ দেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান, পরে বাকি ওষুধ দেওয়া হবে বলে রোগীকে বিদায় করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। তবে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা মোটামুটি সন্তোষজনক বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন অনিয়ম ও ত্রুটি নোট করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপের বিষয়টি তুলে ধরে গণমাধ্যমকর্মীরা হাসপাতালটি ৩০০ শয্যায় উন্নীত করার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে একটি ডিও (D.O.) লেটার প্রয়োজন। ডিও লেটার পাওয়া গেলে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডিও লেটারের বিষয়ে জানতে স্থানীয় সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অনুপস্থিত চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিদর্শনকালে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরোয়ার লিমা এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়রা মনে করছেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এ ধরনের আকস্মিক পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বমি করলে কি রোজা ভাঙে?

বমি করলে কি রোজা ভাঙে?

ডেস্ক রিপোর্টঃ মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহারে বিরত থাকেন পবিত্র রমজান মাসে। আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থেকে আল্লাহর রহমত এবং সান্নিধ্য লাভের সুবর্ণ সুযোগ পেতে মাসজুড়ে উপবাস করাই রমজানের অন্যতম বৈশিষ্ট্য। রোজা রাখার বেশ কিছু নিয়ম আছে। সঠিকভাবে রোজা পালন করতে ছোট ছোট বিষয় জানা জরুরি। এর মধ্যে অনেকেই জানতে চান, রোজা অবস্থায় বমি করলে বা অজ্ঞান ও বেহুশ হয়ে পড়লে কি রোজা ভেঙে যাবে কি না। এ ব্যাপারে ইসলামের নির্দেশনা হচ্ছে, বমির পরিমাণ বেশি হোক বা কম, সেটা খাদ্য বমি হোক বা রক্ত বমি, মনে রাখতে হবে, রোজা হলো পানাহার না করার নাম। বমি হলে তো পানাহার করা হয় না; বরং তার বিপরীত হয়। তাই রোজা অবস্থায় বমি হলে রোজা ভাঙবে না। তবে

আরও পড়ুন
language Change