তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
লালবাগ প্রভাতীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা শেরপুর প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  সুলভ মুল্যে দ্রব্য সামগ্রী পাচ্ছে ওএমএস সুফলভোগী পরিবার জামায়াত কর্মী হত্যার নিন্দা-প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারে দাবি খুলনা মহানগরীতে বিদেশি অস্ত্র গুলি ও নগদ টাকা উদ্ধার আটক ২ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত পুলিশে বড় রদবদল, ৫৩ কর্মকর্তাকে বদলি রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী কর্মীর লাশ উদ্ধার অপপ্রচারের অভিযোগে মহিপুর প্রেসক্লাবে যুবদল নেতার সংবাদ সম্মেলন অনিশ্চয়তা কাটিয়ে ঢাকায় পাকিস্তান দল ‎আটপাড়ায় শিক্ষার্থীদের অনুষ্ঠান নস্যাৎ করতে সাকিবের ভুয়া কমিটি কর্মকর্তাদের ছবি-নম্বর দিয়ে প্রতারণা, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয় নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল হক শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ৬ জন আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে হামলা বাউফলে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার ইরানে ভয়াবহ হামলার পর নেতানিয়াহুর বিস্ফোরক বার্তা ইফতারের সময় গ্রাহককে স্টার কাবাবের কর্মীদের মারধর বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন খুলনায় বিদেশি পিস্তল ও গুলি সহ এক নারী আটক লাহিড়ীহাটে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাগড়াছড়িতে বন মুরগি নিয়ে নাটক সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল খাগড়াছড়ি প্রতিভা নিকেতনে ১৭ তম গীতাযজ্ঞ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ইছামতীতে টেকসই বাঁধ না থাকায় গিলে খাচ্ছে বাংলাদেশের ভূখন্ড ডিএনসির উদ্যোগে জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ সাউথ লন্ডন ফাউন্ডেশন'র উদ্যোগে তিন রোগীকে আর্থিক সহায়তা প্রদান ঢাকা দোহারে স্বামীর পুরুষাঙ্গ কেটে লাপাত্তা স্ত্রী পায়েল দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান গারো পাহাড়ে উজাড় হচ্ছে শালবাগান পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা আমলীগোলা পার্কে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে পুলিশ সুপারের মতবিনিময় আলভীর নারী আসক্তি ফাঁস করলেন রিমু কামারখন্দ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রেলের টিকিট জালিয়াতি অনলাইনে ১ মিনিটে উধাও আমতলীতে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল বিএনপির নিরঙ্কুশ বিজয়ে ইফতার ও দোয়া মাহফিল ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র কালিগঞ্জে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট বিশ্বকাপ মাতানো তারকা থাকবেন টি-টোয়েন্টির ফাইনালে

ইফতারের সময় গ্রাহককে স্টার কাবাবের কর্মীদের মারধর

ইফতারের সময় গ্রাহককে স্টার কাবাবের কর্মীদের মারধর
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

পুরান ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীতে অবস্থিত স্টার কাবাব রেস্তোরাঁয় ইফতারের সময় কথা কাটাকাটির জেরে ক্রেতাদের ওপর হামলা করেছেন রেস্তোরাঁটির কর্মীরা। খেজুরের দাম নিয়ে এই কথা কাটাকাটির সূত্রপাত হয়েছিল বলে জানা গেছে।   

শনিবার (৭ মার্চ) ইফতারের সময়ে রেস্তোরাঁটির কর্মীদের কয়েকজনকে চেয়ার ও বোতল দিয়ে ক্রেতাদের মারধর করতে দেখা গেছে। এতে একাধিক ক্রেতা আঘাত পেয়েছেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বিকেলে কয়েকজন ক্রেতা স্টার কাবাবে ইফতার করতে যান। ইফতারের প্লেটে দেওয়া খেজুরের দাম নিয়ে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেস্তোরাঁর বেশ কয়েকজন কর্মী সংঘবদ্ধ হয়ে ক্রেতাদের ওপর চড়াও হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে ও সামনে চরম উত্তেজনা বিরাজ করছে। এ সময় স্টাফদের কয়েকজনকে হাতে থাকা চেয়ার ও পানির বোতল দিয়ে ক্রেতাদের ওপর চড়াও হতে দেখা যায়। ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন কর্মী মিলে একজন ক্রেতাকে ঘিরে ধরে টানাহেঁচড়া ও বেধড়ক মারধর করছেন। আশপাশের লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও কর্মীদের মারমুখী অবস্থানের কারণে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) সুমন নাথ জানান, ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এতে কয়েকজন ক্রেতা আহত হয়েছেন। তিনি আরও বলেন, মারধরের শিকার ক্রেতারা থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। তবে, এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেস্তোরাঁ কর্তৃপক্ষের পক্ষ থেকেও এই বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শিপিং করপোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে হবে

শিপিং করপোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে হবে

ডেস্ক রিপোর্টঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ শিপিং করপোরেশনকে (বিএসসি) একটি শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে হবে। বুধবার (১৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিপিং করপোরেশন কর্তৃক বাস্তবায়িত ছয়টি জাহাজ ক্রয় প্রকল্পের জন্য গৃহীত ঋণ পরিশোধ এবং ২০২৪-২৫ অর্থবছরে ঘোষিত লভ্যাংশ বাবদ সরকারের পাওনা হিসেবে মোট ২০৩ কোটি ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ও বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক প্রধান উপদেষ্টার কাছে চেক হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে যেভাবে বিএসসি একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সেই ধারা বজায় রাখতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা এমনভাবে নিতে হবে, যাতে প্রতিষ্ঠানের আয় দিয়েই বিএসসিকে আরও শক্তিশালী করা যায় এবং বহরে নতুন জাহাজ

আরও পড়ুন
language Change