তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অপপ্রচারের অভিযোগে মহিপুর প্রেসক্লাবে যুবদল নেতার সংবাদ সম্মেলন অনিশ্চয়তা কাটিয়ে ঢাকায় পাকিস্তান দল ‎আটপাড়ায় শিক্ষার্থীদের অনুষ্ঠান নস্যাৎ করতে সাকিবের ভুয়া কমিটি কর্মকর্তাদের ছবি-নম্বর দিয়ে প্রতারণা, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয় নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল হক শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ৬ জন আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে হামলা বাউফলে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার ইরানে ভয়াবহ হামলার পর নেতানিয়াহুর বিস্ফোরক বার্তা ইফতারের সময় গ্রাহককে স্টার কাবাবের কর্মীদের মারধর বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন খুলনায় বিদেশি পিস্তল ও গুলি সহ এক নারী আটক লাহিড়ীহাটে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাগড়াছড়িতে বন মুরগি নিয়ে নাটক সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল খাগড়াছড়ি প্রতিভা নিকেতনে ১৭ তম গীতাযজ্ঞ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ইছামতীতে টেকসই বাঁধ না থাকায় গিলে খাচ্ছে বাংলাদেশের ভূখন্ড ডিএনসির উদ্যোগে জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ সাউথ লন্ডন ফাউন্ডেশন'র উদ্যোগে তিন রোগীকে আর্থিক সহায়তা প্রদান ঢাকা দোহারে স্বামীর পুরুষাঙ্গ কেটে লাপাত্তা স্ত্রী পায়েল দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান গারো পাহাড়ে উজাড় হচ্ছে শালবাগান পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা আমলীগোলা পার্কে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে পুলিশ সুপারের মতবিনিময় আলভীর নারী আসক্তি ফাঁস করলেন রিমু কামারখন্দ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রেলের টিকিট জালিয়াতি অনলাইনে ১ মিনিটে উধাও আমতলীতে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল বিএনপির নিরঙ্কুশ বিজয়ে ইফতার ও দোয়া মাহফিল ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র কালিগঞ্জে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট বিশ্বকাপ মাতানো তারকা থাকবেন টি-টোয়েন্টির ফাইনালে ঝিনাইগাতীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট আজ তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর -১ আসনের এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে 'আব্দুস সাত্তার ফাউন্ডেশন'-এর উদ্যোগে দুস্থদের মাঝে চাল বিতরণ দুই পথশিশুর মধ্যে মাদক নিয়ে ঝগড়া, ১ জন নিহত কেশবপুরে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে মাটি কাটায় অর্থদণ্ড যে ভুলে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ, সতর্কতা জারি সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক সহ আটক এক ঝিনাইদহ সীমান্তে ৭ ভারতীয় আটক ঢাবি নিয়ে কটাক্ষ করলেন রাকসুর জিএস

ইফতারের সময় গ্রাহককে স্টার কাবাবের কর্মীদের মারধর

ইফতারের সময় গ্রাহককে স্টার কাবাবের কর্মীদের মারধর
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

পুরান ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীতে অবস্থিত স্টার কাবাব রেস্তোরাঁয় ইফতারের সময় কথা কাটাকাটির জেরে ক্রেতাদের ওপর হামলা করেছেন রেস্তোরাঁটির কর্মীরা। খেজুরের দাম নিয়ে এই কথা কাটাকাটির সূত্রপাত হয়েছিল বলে জানা গেছে।   

শনিবার (৭ মার্চ) ইফতারের সময়ে রেস্তোরাঁটির কর্মীদের কয়েকজনকে চেয়ার ও বোতল দিয়ে ক্রেতাদের মারধর করতে দেখা গেছে। এতে একাধিক ক্রেতা আঘাত পেয়েছেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বিকেলে কয়েকজন ক্রেতা স্টার কাবাবে ইফতার করতে যান। ইফতারের প্লেটে দেওয়া খেজুরের দাম নিয়ে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেস্তোরাঁর বেশ কয়েকজন কর্মী সংঘবদ্ধ হয়ে ক্রেতাদের ওপর চড়াও হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে ও সামনে চরম উত্তেজনা বিরাজ করছে। এ সময় স্টাফদের কয়েকজনকে হাতে থাকা চেয়ার ও পানির বোতল দিয়ে ক্রেতাদের ওপর চড়াও হতে দেখা যায়। ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন কর্মী মিলে একজন ক্রেতাকে ঘিরে ধরে টানাহেঁচড়া ও বেধড়ক মারধর করছেন। আশপাশের লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও কর্মীদের মারমুখী অবস্থানের কারণে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) সুমন নাথ জানান, ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এতে কয়েকজন ক্রেতা আহত হয়েছেন। তিনি আরও বলেন, মারধরের শিকার ক্রেতারা থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। তবে, এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেস্তোরাঁ কর্তৃপক্ষের পক্ষ থেকেও এই বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নিষেধাজ্ঞা ও ভিসানীতি কার ওপর আসে সেটাই দেখবো: কাদের

স্টাফ রিপোর্টার॥ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়। আর সন্ত্রাসী দল হিসেবে আখ্যা পাওয়া বিএনপি চায় নির্বাচন বাধাগ্রস্ত করতে। কাজেই নিষেধাজ্ঞা আর ভিসানীতি কার ওপর প্রয়োগ হয় সেটাই দেখা হবে। শুক্রবার (১৮ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সভায় ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের নামে ফ্যাসিবাদী তৎপরতা চালাচ্ছে বিএনপি। তারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাকা

আরও পড়ুন
language Change