তারিখ লোড হচ্ছে...

বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী ও অষ্টম শ্রেণির ছাত্রী কন্যাকে কুপিয়ে জখমের অভিযোগ হঠাৎ বন্ধ ফেসবুক-মেসেঞ্জার বিএডিসির ৩৫০ কোটি টাকার সার গুদাম প্রকল্পে অনিয়মের অভিযোগ গৃহায়ন প্রকল্পের আড়ালে ১৭ কোটি টাকা লুট যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে ; নিহত ১, আহত অন্তত ১০ বিশ্বকাপে না খেলেও মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ আন্ডাররাইটিংয়ে ভর করে ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা বাড়লো সাবেক যুবদল নেতা জাকির হোসেন নান্নু মারা গেছেন লঞ্চের ধাক্কায় ডুবে গেল ট্রলার ইরানের বিরুদ্ধে বিবৃতি দিল সৌদি আরব শেখ হাসিনা ও আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিলাইছড়ির বন্যাদুর্গত মানুষের পাশে বাঁধন রাবিপ্রবি ইউনিট দীঘিনালায় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি তৃতীয় হয়ে যত টাকা পেল ইংল্যান্ড পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান আগামী মাসের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কাজ চালু করবে সরকার প্রশিক্ষণের মাধ্যমে তাঁতশিল্পকে বিশ্বমানে রূপান্তরই সরকারের লক্ষ্য: মন্ত্রী ইকবাল হাসান টুকু পালিত হচ্ছে মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী জেনিফার উইনগেট ফিটনেসহীন ও মেয়াদোত্তীর্ণ সব যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিল নিয়ে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সফিউদ্দিন আহম্মেদ সেন্টু চাঁদাবাজির অভিযোগ ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অবশেষে জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেফতার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না ইংল্যান্ড-ফ্রান্স ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল ফারুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী, দ্রুত পুনর্বাসনের আহ্বান কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কেশবপুরে ভূয়া আয়কর কর্মকর্তা আটক ইরানিদের সড়কপথে ভ্রমণ এড়ানোর আহ্বান, নতুন হামলার আশঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ ১৮ জুলাই: রাজপথে বেসরকারি বিশ্ববিদ্যালয়, নতুন মোড় নেয় আন্দোলন সুন্দরবনের অজগর লোকালয় উদ্ধার করে বনে অবমুক্ত করেন বনবিভাগ বিশ্বকাপ ফুটবল, অর্থনীতির মাঠে কে জিতল, কে হারল নলডাঙ্গায় জুলাই শহীদদের স্বরণে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ সীমান্তে বিজিবির অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি ছোট তালতলী গ্রামবাসীর বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ আমতলীতে মিথ্যা মামলা, ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, অপরাধী আমার ভাই হলেও ধরবেন: প্রতিমন্ত্রী জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বাগেরহাটে নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ভোলাহাটে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রামগড়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন জলবায়ু পরিবর্তন ও খাদ্যনিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষির নতুন দিগন্ত

সদরে আসাদুজ্জামানের উন্নয়ন এখন কাগজে-কলমে সীমাবদ্ধ

সদরে আসাদুজ্জামানের উন্নয়ন এখন কাগজে-কলমে সীমাবদ্ধ
পাঠক সংখ্যা
638

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস যেন এখন শিক্ষার উন্নয়নের কেন্দ্র নয়, বরং অনিয়ম ও দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে। টিও আসাদুজ্জামানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং একটি সুসংগঠিত দুর্নীতির নেটওয়ার্কের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, যেখানে শিক্ষা খাতকে ব্যবহার করা হচ্ছে ব্যক্তিগত আয়ের উৎস হিসেবে।

সরকারি অর্থ বরাদ্দের নামে যা হওয়ার কথা ছিল বিদ্যালয়ের উন্নয়ন, তা এখন রূপ নিয়েছে লুটপাটের মহোৎসবে। ২০২৫-২৬ অর্থবছরে নির্বাচন উপলক্ষে ৫৬টি বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত ৬৭ লক্ষ ৭৫ হাজার টাকা কোথায় গেল? এই প্রশ্ন এখন সর্বত্র। বাস্তব চিত্র বলছে, অধিকাংশ বিদ্যালয়ে উন্নয়নের কোনো ছোঁয়া পর্যন্ত লাগেনি। ভাঙা দরজা, অচল বৈদ্যুতিক সংযোগ, জরাজীর্ণ শ্রেণিকক্ষ সবকিছুই আগের মতোই রয়ে গেছে, অথচ কাগজে-কলমে উন্নয়ন কাজ শেষ!

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই অনিয়মকে ঢাকতে তৈরি করা হয়েছে এক ধরনের নীরবতার সংস্কৃতি। প্রধান শিক্ষকদের মুখে কুলুপ এঁটে দেওয়া হয়েছে, সাংবাদিকদের তথ্য না দিতে দেওয়া হয়েছে মৌখিক নির্দেশনা। যেন সত্য প্রকাশ করাটাই এখানে অপরাধ! অভিযোগ আরও রয়েছে, প্রতিটি বরাদ্দ থেকেই অফিস খরচ নামে ১০ থেকে ২০ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। অফিস সহকারী ওয়াদুদের মাধ্যমে প্রায় ৮ লক্ষ টাকা আদায়ের বিষয়টি দুর্নীতির মাত্রাকে আরও স্পষ্ট করে তুলেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং সুপরিকল্পিতভাবে অর্থ আত্মসাতের একটি চক্র সক্রিয় রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, আর্থিক অনিয়মের পাশাপাশি নৈতিক স্খলনের অভিযোগও পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। একাধিক শিক্ষিকার অভিযোগ তাদের অপ্রয়োজনীয়ভাবে অফিসে ডেকে এনে অশোভন আচরণ ও অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছে। এই অভিযোগগুলো প্রমাণিত হলে তা শুধু প্রশাসনিক অপরাধ নয়, বরং একটি গুরুতর সামাজিক অপরাধ হিসেবেও বিবেচিত হবে। অভিযুক্ত কর্মকর্তা বারবার যোগাযোগের চেষ্টা সত্ত্বেও নীরব থেকেছেন যা তার অবস্থানকে আরও প্রশ্নবিদ্ধ করছে।

সচেতন মহলের প্রশ্ন? একজন কর্মকর্তার এতটা বেপরোয়া হয়ে ওঠার পেছনে কারা রয়েছে? কোন শক্তির বলয়ে তিনি এতদিন ধরে থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে?
এখন সময় এসেছে কঠোর পদক্ষেপ নেওয়ার। শুধু তদন্ত কমিটি গঠন নয় প্রয়োজন নিরপেক্ষ, দ্রুত এবং দৃশ্যমান বিচার প্রক্রিয়া। কারণ, শিক্ষা খাতে এ ধরনের দুর্নীতি মানে ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ঠেলে দেওয়া। জনগণের করের টাকায় গড়ে ওঠা এই খাতকে যারা লুটপাটের মঞ্চে পরিণত করেছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে এ ধরনের দুর্নীতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এস আলমের পেটে জনতা ব্যাংকের ২ হাজার কোটি টাকা

এস আলমের পেটে জনতা ব্যাংকের ২ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যাংকিং নিয়মনীতির তোয়াক্কা না করে ক্ষমতার জোর ও জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে প্রায় দুই হাজার কোটি টাকা বের করে নিয়েছে বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ। ভুয়া নথিপত্র তৈরি, জামানত হিসেবে রাখা সম্পত্তির অবিশ্বাস্য অতিমূল্যায়ন এবং নিজস্ব প্রতিষ্ঠানের মধ্যে টাকা ঘোরাঘুরি—এমন নানা জোচ্চুরিতে এই বিশাল অংকের টাকা মেরে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় জনতা ব্যাংকের শীর্ষ নীতিনির্ধারক থেকে শুরু করে শাখা পর্যায়ের কর্মকর্তারা সরাসরি সহায়তা করেছেন বলে অভিযোগ উঠেছে। অবিশ্বাস্য এই জালিয়াতির ঘটনায় এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ, তার তিন ভাই, পরিবারের সদস্য এবং জনতা ব্যাংকের সাবেক দুই চেয়ারম্যান ও এমডিসহ মোট ৩৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৭ ডিসেম্বর দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১–এ সংস্থাটির উপপরিচালক মো. সিরাজুল হক বাদী

আরও পড়ুন
language Change