তারিখ লোড হচ্ছে...

রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি আয়কর কর্মকর্তা সাইফুলের সম্পদের তেলেসমাতি, দুদকের অনুসন্ধানে একাধিক ফ্ল্যাট-বাড়ি-জমি জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শহীদনগরে পানির সংকট নিরসনে উদ্যোগ রাজস্ব ফাঁকি রোধে বেনাপোলে কড়াকড়ি, কমছে আমদানি; না পেয়ে চাঁদা অপপ্রচার বিবাহিত নারীদের ব্ল্যাকমেইল ও মাদক ব্যবসা: যাত্রাবাড়ীতে আত্মগোপনে থাকা সাবেক ছাত্রলীগ নেতা তাওসীফকে ... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দ্বিতীয় শ্রেণির পদে থেকে কোটি টাকার সাম্রাজ্য: লুৎফা বেগমের অলৌকিক রাজত্ব আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদোন্নতিতে অনিয়মের অভিযোগে শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার কাউখালীতে উন্নয়নকাজে চাঁদার চাপ, বাধা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরবনের চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ ‎ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি রক্ষমতার আড়ালে অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের সাইফুর রহমানে ওবায়দুল কাদের বিশেষ স্নেহধন্য সওজের আবু হেনা তারেক ইকবাল এখন নব্য জাতীয়তাবাদী লালবাগের শহীদ নগরে তীব্র পানি সংকট, দুর্ভোগে ২৪ নম্বর ওয়ার্ডবাসী নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান সুন্দরবনে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল থেকে মফস্বলে স্বাভাবিক প্রসবের দৃষ্টান্ত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতাল অনিয়মকারীদের অভয়ারণ্য অগ্রণী ব্যাংক সাতক্ষীরার ভোমরা কাস্টমস কর্মকর্তা মুশফিকুর রহমানকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেশবপুরে নজরুল বর্ষ-২৬/২৭-এর উদ্বোধন বরগুনার তালতলী ভূমি অফিসে ঘুষ ছাড়া কাগজে স্বাক্ষর করে না কানুনগো সজল ফোন থেকে গোপন ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে খাগড়াছড়িতে শান্তি- সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফাইনাল খেলা. টাইব্রেকারে কালিগঞ্জ কে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি দল বিক্রি ও মুনাফায় বড় ধাক্কা ওয়ালটনের সংসদের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, উদ্ধার মোটরসাইকেলের রং নিয়ে প্রশ্ন লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা গ্রেফতার সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস জাকারিয়া-সোহাগ মিয়া সিন্ডিকেটে রাজউকে লুটপাট নারী-শিশু ট্রাইব্যুনালসহ বিচারকশূন্য আদালতে দ্রুত নিয়োগের দাবি বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের দায়িত্ব নিলেন ম্রাসাথোয়াই মারমা পরিবেশ রক্ষায় সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই: ভিপি অমর কৃষ্ণ দাস বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় পাবনা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ কবীরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি জালিয়াতির অভিযোগ

নিরাপত্তাকে অজুহাত বানিয়ে অন্যের ভূমি দখল

নিরাপত্তাকে অজুহাত বানিয়ে অন্যের ভূমি দখল
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

নিরাপত্তাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইসরায়েল প্রতিবেশীদের ভূমি দখল করছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের বিভ্রম তৈরির অভিযোগ করেছেন তিনি। আঞ্চলিক দুই শক্তির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে তিনি বলেছেন, ইসরায়েল ‘অধিক ভূমি’ দখলের অজুহাত হিসেবে নিরাপত্তা উদ্বেগকে ব্যবহার করছে।

শনিবার তুরস্কের ভূমধ্যসাগরীয় পর্যটন নগরী আন্তালিয়ায় আয়োজিত আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে দেওয়া বক্তৃতায় এসব অভিযোগ করেছে হাকান ফিদান। গাজা যুদ্ধ থেকে শুরু করে ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা- আঞ্চলিক বিভিন্ন সংঘাত নিয়ে ইসরায়েল ও তুরস্কের মধ্যে প্রায় প্রতিদিনই কূটনৈতিক বাগযুদ্ধ চলছে। আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‌‌ইসরায়েল নিজের নিরাপত্তার পেছনে ছুটছে না। ইসরায়েল আরও ভূমি দখলের পেছনে ছুটছে।

হাকান ফিদান বলেন, বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার আরও জমি দখল করার অজুহাত হিসেবে নিরাপত্তাকে ব্যবহার করছে। ফোরামে এক প্যানেল আলোচনায় ইংরেজিতে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ইসরায়েল নিজেকে নিছক আত্মরক্ষামূলক কর্মকাণ্ডে লিপ্ত হিসেবে চিত্রায়িত করে আন্তর্জাতিকভাবে একটি ‘বিভ্রম’ তৈরি করেছে। তুরস্কের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে এটি খুব স্পষ্ট হয়ে উঠেছে যে, বিষয়টি এর চেয়েও বেশি কিছু। ফিদান বলেন, গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনি ভূখণ্ড থেকে শুরু করে বর্তমানে লেবানন ও সিরিয়া পর্যন্ত ইসরায়েল এই অঞ্চলে দখলদারিত্ব ও সম্প্রসারণবাদ অব্যাহত রেখেছে।

তিনি বলেন, ইসরায়েলকে জানতে হবে, এই অঞ্চলে শান্তিতে বসবাস করার একমাত্র উপায় হলো অন্য দেশগুলোকে তাদের নিজস্ব নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতা ভোগ করতে দেওয়া এবং তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করা।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে মতপার্থক্যসহ নানা বিষয়ে তুরস্ক ও ইসরায়েল প্রায়ই দ্বন্দ্বে জড়িয়েছে। ২০১০ সালে ইসরায়েলি বাহিনী গাজার নৌ-অবরোধ ভাঙার চেষ্টাকারী একটি জাহাজের বহরে অভিযান চালালে দ্বিপাক্ষিক সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এতে ৯ জন তুর্কি অধিকারকর্মী এবং একজন মার্কিন নাগরিক নিহত হন। জাহাজের ওই বহর তুরস্কের একটি ত্রাণ সংস্থার সঙ্গে যৌথভাবে আয়োজন করা হয়েছিল।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রধান উপদেষ্টার সংবর্ধনায় সিক্ত সাফজয়ীরা

স্পোর্টস ডেস্ক॥ নেপালে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ জেতায় বাংলাদেশ নারী দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার দেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলটি। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন নারী দলের ২৩ সদস্য। এসময় নারী দলের পক্ষ থেকে ফুটবলারদের অটোগ্রাফ সংবলিত অধিনায়ক সাবিনা খাতুনের একটি জার্সি উপহার দেওয়া হয় প্রধান উপদেষ্টাকে। পরে নারী দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশন সারেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টাকে সাফজয়ীদের উপহার যাদের হাত ধরে দক্ষিণ এশিয়ায় নারী সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট জিতেছে বাংলাদেশ। সেই ২৩ নারী ফুটবলারকে সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা। সাফজয়ী ফুটবলারদের বাইরে সংবর্ধনায় যোগ দেন প্রধান কোচ পিটার বাটলার ও

আরও পড়ুন
language Change