তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এসএসপি নির্বাচনে দপ্তর সম্পাদক পদে লড়ছেন মিম আক্তার সৌদি পৌঁছালেন ২৭ হাজার ৩২৫ হজযাত্রী রাশিয়া-উত্তর কোরিয়া সংযোগকারী সেতুর উদ্বোধন রাজারহাট-আনন্দবাজার সড়কের বেহাল দশা জনসেবার দোহাই দিয়ে জনগণের টাকায় এমপিদের বিলাসিতা অনৈতিক মনিরা শারমিনের মনোনয়ন বাতিল তেলের দাম বাড়ানোর পরেও কমেনি পাম্পে গাড়ির লাইন রেল ও লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি দূরপাল্লা ও আন্তজেলায় ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সচিব বরখাস্ত মাটি চাপায় ২ জন নিহত মেডিকেলে ভাংচুর সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় সেনাবাহিনী নোয়াখালীর সোনাইমুড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে চান ট্রাম্প একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ আমার দেশ প্রতিনিধির উপর বিএনপি নেতার হামলা মাঝে মাঝে বিদ্যুৎ যায় নাকি আসে, প্রশ্ন আসিফ মাহমুদের হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেফতার বরগুনায় দৈনিক পুনরুত্থান পএিকার ১৩ তম বছরপূর্তি উদযাপন গুপ্ত’ রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দুই মাসে কত ধরনের কার্ডের সঙ্গে পরিচিত হলো মানুষ বিলিং সিস্টেম আধুনিকায়ন: নোয়াখালীতে ৪ দিন বিদ্যুৎ বিল পরিশোধ ব আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো সংরক্ষিত আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ বিদ্যুৎ সংকটে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ৪ দিন বন্ধ চট্টগ্রামে মাটি চাপায় প্রাণ গেল ২ শ্রমিকের জ্বালানি সংকটে বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানীর সমাধানে সংবাদ সম্মেলন দুই জেলায় নতুন ডিসি নিয়োগ সিরাজগঞ্জে শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট, আটক শিক্ষার্থী বাজারে কমল স্বর্ণের দাম প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার সেচ পাম্পের ৩ ট্রান্সফরমার চুরি অন্তর্বর্তী সরকার হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ হজযাত্রীদের নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন ব্যাপক প্রস্তুতি সৌদির প্রতারিত অভিবাসীদের পাশে ব্র্যাক: চাটখিলে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরের নতুন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম অতিথি নিয়ে ব্যস্ত পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর শেরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু গাছের ডালে ‘লাশ’ ভেবে আতঙ্ক, শেষ পর্যন্ত জীবিত উদ্ধার যুবক প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু এসএসসি পরিক্ষা ঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ দোকান নৌপুলিশের প্রধান রেজাউল করিম, রংপুরে কমিশনার আবদুল মাবুদ নৃশংস হামলার শিকার সাংবাদিক আলী আশরাফ

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তাকে ঘিরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে সরকারি চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত কর্মকর্তা হলেন পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক মোঃ মাঈদুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, তিনি মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হন। তবে অভিযোগকারীদের দাবি, তার পিতা প্রকৃত মুক্তিযোদ্ধা নন এবং এ সংক্রান্ত কোনো সরকারি স্বীকৃতি বা বৈধ সনদ তার নামে নেই। এমনকি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট তালিকাতেও তার পিতার নাম পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, মুক্তিযোদ্ধা সনদ গ্রহণের ক্ষেত্রে যে ঠিকানা ব্যবহার করা হয়েছে, সেটিও সঠিক নয়। সংশ্লিষ্টদের মতে, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই করলে প্রকৃত তথ্য উদঘাটিত হতে পারে।
এছাড়া, গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে তাকে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে প্রমাণপত্র প্রদর্শনের জন্য বলা হলে তিনি তা উপস্থাপন করতে ব্যর্থ হন বলেও অভিযোগে বলা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে প্রকাশিত নিয়োগপত্র পর্যালোচনা করে দেখা যায়, পরিবেশ অধিদপ্তরের “পরিদর্শক/ইন্সপেক্টর” পদে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান এবং কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে তিনি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।

অভিযোগে আরও বলা হয়, তার শ্বশুরবাড়ির বর্তমান ঠিকানা কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কাশিয়াগাড়ী গ্রামে। অন্যদিকে, তার পিতার নামে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদ (নং-১৯০৭০৪, তারিখ-১৯/০৫/২০১৩) অনুযায়ী ঠিকানা ধামশ্রেনী, উলিপুর, কুড়িগ্রাম উল্লেখ রয়েছে, যা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।

এ ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদকঃ আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দুই পর্বে ঢাকাস্থ সেগুনবাগিচা কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ১ম পর্বে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। চমৎকার পরিবেশে জমকালোভাবে অনুষ্ঠিত এই আয়োজনে সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী এইচ এম শাহরিয়ার কবির-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও পরিবেশ বিজ্ঞানী জাহাঙ্গীর আলম রুস্তম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক আলমগীর হোসেন জুয়েল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও সংগঠক জহিরুল হক বিদ্যুৎ, কবি ও সংগঠক ড. আবদুল হাকিম, কবি ও সংগঠক মোঃ লায়ন ছিদ্দিকুর রহমান, কবি ও সংগঠক অধ্যাপক মাহবুবুর

আরও পড়ুন
language Change