তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম সরকারের সিদ্ধান্তে নিম্ন আয়ের বিদ্যুৎ গ্রাহকদের স্বস্তি শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযান: জব্দ ২টি ড্রেজার মেশিন মোংলায় মাদক দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার আওয়ামীলীগ নেতা ও একাধিক মামলার আসামি কতৃক মৎস্য ঘেরের মাছ লুট, বিষ প্রয়োগের অভিযোগ মৎস্যজীবীদের বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক জুন মাসের শেষে সুন্দরবনে ফিরিয়ে দিচ্ছে ফাঁদে আটকা পড়া বাঘ শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের সংঘর্ষে পিকআপ চালক নিহত ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির ২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময় চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ ২১ জন গ্রেফতার সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ হাতের ছোঁয়ায় গড়ি ঐতিহ্য, শিল্পীর মর্যাদায় গড়ি সমৃদ্ধি মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু'র ক্যাশিয়ার কসাই লিটনসহ গ্রেফতার  পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিল, প্রশাসনকে দুষছেন জনগণ মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ শ্রীবরদীতে র‌্যালি, পরিষ্কার অভিযান ও লার্ভিসাইড স্প্রে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার তালা উপজেলায় অভিযানে পিলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস পালন আর্তেরআশার সম্পদ আত্মসাৎ ও বসতভিটা দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৪০ পরিবার চাঁনশিকারী বিজিবির অভিযান চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ ইউরোপের মাটিতে প্রথম জয়ের পর উচ্ছ্বাস ও বাস্তবতা জানালেন বাংলাদেশ কোচ বাগেরহাটের ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা পুলিশে মেধাবীদের বঞ্চনা : দক্ষ নেতৃত্ব হারানোর ঝুঁকিতে প্রশাসন তারেক রহমান মন্দিদের পুরোহিতদের জন্য বেতন ভাতার ব্যাবস্থা করেছেন-নাটোরে হুইপ কেশবপুরে গবাদি প্রাণির সুরক্ষায় খামারিদের প্রশিক্ষণ কেশবপুরে অভিযানে নারীসহ ১১ আসামি গ্রেফতার ঢাকা নবাবগঞ্জে এক সপ্তাহ নিখোঁজের পর মৃতদেহ উদ্ধার মোংলায় ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ দীর্ঘ ৮ বছরের সংগ্রাম পেরিয়ে অবশেষে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক হলেন শেরপুরের কৃতি সন্তান ও সমাজকর্মী আজহ... ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট মহাখালীতে বাস উল্টে প্রাণ গেল হেলপারের

দুই মাসে কত ধরনের কার্ডের সঙ্গে পরিচিত হলো মানুষ

দুই মাসে কত ধরনের কার্ডের সঙ্গে পরিচিত হলো মানুষ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে নতুন সরকার। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুতই চালু করা হয় ফ্যামিলি কার্ড। এর পাশাপাশি গত দুই মাসে আরও কয়েকটি নতুন কার্ড বা কার্ডভিত্তিক উদ্যোগ আলোচনায় এসেছে। চলুন, জেনে নেওয়া যাক সেগুলো সম্পর্কে-

ফ্যামিলি কার্ড
গত ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। এটি একটি ডিজিটাল ডেটাবেজভিত্তিক স্মার্ট কার্ড, যার মাধ্যমে নির্দিষ্ট পরিবার সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য এবং সরাসরি নগদ সহায়তা পাবে। এর লক্ষ্য প্রান্তিক, হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারের অর্থনৈতিক ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে নারীর ক্ষমতায়ন।

প্রকল্পটি বাস্তবায়ন করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক-এই ধারণাকে সামনে রেখে ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন-২০২৬ প্রণয়ন করা হয়েছে। এই কার্ড সবার জন্য নয়। মূলত হতদরিদ্র, দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের নারীরা এ সুবিধা পাচ্ছেন। ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী সদস্য থাকা পরিবার, হিজড়া, বেদে ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার অগ্রাধিকার পাচ্ছে।

প্রতি পরিবারে সর্বোচ্চ পাঁচজন সদস্য বিবেচনায় নেওয়া হবে। পরিবারের প্রধান নারী বা মা কার্ডধারী হবেন। সরকারি চাকরিজীবী, নিয়মিত পেনশনভোগী, বিলাসবহুল সম্পদের মালিক বা বড় ব্যবসায়ী এ সুবিধার আওতায় আসবেন না। কার্ডধারী পরিবার মাসে আড়াই হাজার টাকা সরাসরি পাবে। পাশাপাশি কম দামে চাল, ডাল, সয়াবিন তেল ও চিনি কেনার সুযোগ রয়েছে।

কৃষক কার্ড
পর্যায়ক্রমে সারা দেশের কৃষকদের কৃষক কার্ড দিচ্ছে সরকার। পাঁচটি শ্রেণিতে ভাগ করে দেওয়া হচ্ছে এই কার্ড। এর মাধ্যমে কৃষকেরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণসহ ১০ ধরনের সুবিধা পাবেন। পহেলা বৈশাখ (২১ এপ্রিল) প্রাক-পাইলটিং পর্যায়ে এ কার্ড বিতরণের উদ্বোধন করা হয়। পিওএস মেশিন ব্যবহার করে কৃষকেরা সরাসরি সার, বীজ, খাদ্যসহ বিভিন্ন উপকরণ কিনতে পারবেন।

ফ্রিল্যান্সার আইডি কার্ড
দেশের ফ্রিল্যান্সারদের জন্য নতুন উদ্যোগ হিসেবে আগামী পাঁচ বছরে দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা ব্যাংকিং সুবিধা, আয়ের স্বীকৃতি ও আনুষ্ঠানিক পরিচয় পাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।

এর আগে, এবছরের জানুয়ারি থেকে ফ্রিল্যান্সারদের বিনামূল্যে পরিচয়পত্র দেওয়ার কার্যক্রম শুরু করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। গত ১৪ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ভবিষ্যতে এই ডিজিটাল আইডি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে গ্রহণযোগ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ই-হেলথ কার্ড
সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীতে এটি চালু করার পরিকল্পনা রয়েছে। এই কার্ডের মাধ্যমে রোগীরা ইলেকট্রনিক পেশেন্ট রেফারেল ও ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় চিকিৎসাসেবা পাবেন।

ফুয়েল কার্ড (ফুয়েল পাস)
জ্বালানি সরবরাহ ও বিতরণে শৃঙ্খলা আনতে মোটরসাইকেলের জন্য কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ চালু করা হয়েছে। এর মাধ্যমে জ্বালানি বিতরণ ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত ও স্বচ্ছ করার চেষ্টা চলছে।

ক্যাপ্টেনস কার্ড
সরকারি উদ্যোগ না হলেও বর্তমান সময়ে আলোচনায় এসেছে ‘ক্যাপ্টেনস কার্ড’। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে এই বিশেষ কার্ড চালু করেছে। এই কার্ডধারীরা স্বাস্থ্যবীমা, বিসিবির চিকিৎসাসেবা, আন্তর্জাতিক ও দেশীয় ম্যাচ উপভোগ এবং অন্যান্য সুবিধা পাবেন।

শেষ কথা
স্বল্প সময়ের মধ্যেই একাধিক কার্ডভিত্তিক উদ্যোগ চালু বা প্রস্তাব করার মাধ্যমে বিভিন্ন খাতে সেবা প্রদানের নতুন কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে সরকার। সামাজিক নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও ডিজিটাল অর্থনীতিতে এই উদ্যোগগুলোর প্রভাব কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্টঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া। চোটের কারণে আসন্ন বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার ও দলের অন্যতম ভরসা প্যাট কামিন্স। প্রাথমিক স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত তাকে ছাড়াই বিশ্বকাপ মিশন শুরু করতে হচ্ছে অস্ট্রেলিয়াকে।আইসিসির নিয়ম অনুযায়ী দল পরিবর্তনের শেষ দিন শনিবার ৩১ জানুয়ারি দুই পরিবর্তন এনে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া সিএ। কামিন্সের জায়গায় দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার বেন ডোয়ার্শিসকে। গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় পিঠের নিচের অংশে চোটে পড়েন কামিন্স। গত সাড়ে ছয় মাসে তিনি কেবল অ্যাডিলেড টেস্টে মাঠে নামতে পেরেছিলেন। যদিও সম্প্রতি স্ক্যান রিপোর্টে ইতিবাচক ফলের ইঙ্গিত পাওয়া গিয়েছিল, তবে ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে পুরোপুরি সেরে উঠতে কামিন্সের আরও সময় প্রয়োজন। ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলা হচ্ছে না।

আরও পড়ুন
language Change