তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম সরকারের সিদ্ধান্তে নিম্ন আয়ের বিদ্যুৎ গ্রাহকদের স্বস্তি শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযান: জব্দ ২টি ড্রেজার মেশিন মোংলায় মাদক দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার আওয়ামীলীগ নেতা ও একাধিক মামলার আসামি কতৃক মৎস্য ঘেরের মাছ লুট, বিষ প্রয়োগের অভিযোগ মৎস্যজীবীদের বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক জুন মাসের শেষে সুন্দরবনে ফিরিয়ে দিচ্ছে ফাঁদে আটকা পড়া বাঘ শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের সংঘর্ষে পিকআপ চালক নিহত ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির ২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময় চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ ২১ জন গ্রেফতার সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ হাতের ছোঁয়ায় গড়ি ঐতিহ্য, শিল্পীর মর্যাদায় গড়ি সমৃদ্ধি মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু'র ক্যাশিয়ার কসাই লিটনসহ গ্রেফতার  পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিল, প্রশাসনকে দুষছেন জনগণ মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ শ্রীবরদীতে র‌্যালি, পরিষ্কার অভিযান ও লার্ভিসাইড স্প্রে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার তালা উপজেলায় অভিযানে পিলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস পালন আর্তেরআশার সম্পদ আত্মসাৎ ও বসতভিটা দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৪০ পরিবার চাঁনশিকারী বিজিবির অভিযান চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ ইউরোপের মাটিতে প্রথম জয়ের পর উচ্ছ্বাস ও বাস্তবতা জানালেন বাংলাদেশ কোচ বাগেরহাটের ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা পুলিশে মেধাবীদের বঞ্চনা : দক্ষ নেতৃত্ব হারানোর ঝুঁকিতে প্রশাসন তারেক রহমান মন্দিদের পুরোহিতদের জন্য বেতন ভাতার ব্যাবস্থা করেছেন-নাটোরে হুইপ কেশবপুরে গবাদি প্রাণির সুরক্ষায় খামারিদের প্রশিক্ষণ কেশবপুরে অভিযানে নারীসহ ১১ আসামি গ্রেফতার ঢাকা নবাবগঞ্জে এক সপ্তাহ নিখোঁজের পর মৃতদেহ উদ্ধার মোংলায় ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ দীর্ঘ ৮ বছরের সংগ্রাম পেরিয়ে অবশেষে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক হলেন শেরপুরের কৃতি সন্তান ও সমাজকর্মী আজহ... ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট মহাখালীতে বাস উল্টে প্রাণ গেল হেলপারের

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সচিব বরখাস্ত

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সচিব বরখাস্ত
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সচিব জন ফেলানকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। বুধবার পেন্টাগন এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্ব ছাড়ছেন। তবে এর পেছনের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

রয়টার্সের খবরে বলা হয়, প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত আরেকজন ব্যক্তি এই তথ্য নিশ্চিত করেছেন। তাদের দাবি, জাহাজ নির্মাণ দ্রুততর করার সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ধীরগতির পাশাপাশি শীর্ষ সামরিক নেতৃত্বের সঙ্গে মতবিরোধের কারণেই ফেলানকে অপসারণ করা হয়েছে। সূত্রগুলো জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, তার ডেপুটি স্টিভ ফেইনবার্গ এবং নৌবাহিনীর দ্বিতীয় শীর্ষ বেসামরিক কর্মকর্তা হাং কাওয়ের সঙ্গে ফেলানের সম্পর্ক ভালো ছিল না। ফলে নেতৃত্বের সঙ্গে দ্বন্দ্ব ক্রমেই তীব্র হয়। বর্তমানে হাং কাও ভারপ্রাপ্ত নৌসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে পেন্টাগন। ফেলানের বিরুদ্ধে একটি নৈতিকতা সংক্রান্ত তদন্তও চলছিল বলে জানা গেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর প্রশাসননিযুক্ত কোনো সার্ভিস সেক্রেটারিকে এটাই প্রথম বরখাস্তের ঘটনা। বিশ্লেষকদের মতে, পেন্টাগনে সাম্প্রতিক সময়ে নেতৃত্ব পর্যায়ে অস্থিরতা বেড়েছে। এর আগে যৌথ বাহিনীর চেয়ারম্যানসহ শীর্ষ পর্যায়ের একাধিক সামরিক কর্মকর্তাকেও সরানো হয়। চলতি মাসের শুরুতে সেনাবাহিনীর চিফ অব স্টাফ র‍্যান্ডি জর্জকেও কোনো কারণ না জানিয়ে অপসারণ করা হয়। সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জ্যাক রিড এই সিদ্ধান্তকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তার মতে, এটি প্রতিরক্ষা দপ্তরে অস্থিরতা ও বিশৃঙ্খলার আরেকটি উদাহরণ। এদিকে ইরানকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এই পরিবর্তন এলো।

যুক্তরাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যে নৌবাহিনীর উপস্থিতি বাড়াচ্ছে এবং ইরানের ওপর নৌ অবরোধ কার্যকর করছে। ট্রাম্প প্রশাসন আশা করছে, এই চাপের মাধ্যমে তেহরানকে আলোচনায় বাধ্য করা যাবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বহর সম্প্রসারণের বড় চাপের মুখে রয়েছে। চীনের জাহাজ নির্মাণ শিল্প বর্তমানে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে বলে মনে করা হয়। ২০২৭ অর্থবছরের জন্য ট্রাম্প প্রশাসনের ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাবে ১৮টি যুদ্ধজাহাজ ও ১৬টি সহায়ক জাহাজ নির্মাণের জন্য ৬৫ বিলিয়ন ডলারের বেশি বরাদ্দ রাখা হয়েছে, যা গোল্ডেন ফ্লিট উদ্যোগের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নতুন রূপে আসছে বাংলাদেশি পাসপোর্ট

নতুন রূপে আসছে বাংলাদেশি পাসপোর্ট

ডেস্ক রিপোর্টারঃ বাংলাদেশের সাধারণ পাসপোর্টে আবারও পুনর্বহাল করা হচ্ছে এক্সেপ্ট ইসরায়েল (ইসরায়েল ব্যতীত)। একই সঙ্গে পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ পরিবর্তন করে সেখানে যুক্ত করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ছবি ও দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা ও নিদর্শন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো জানিয়েছে, এ পরিবর্তনের অংশ হিসেবে পাসপোর্টের ভেতরের পাতার প্রায় এক ডজন ওয়াটারমার্ক নতুনভাবে ডিজাইন করা হবে। জানা গেছে, ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং অতীতেও কখনো ছিল না। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশি পাসপোর্টে লেখা থাকত, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিস অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল এই পাসপোর্টটি ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ।

আরও পড়ুন
language Change