তারিখ লোড হচ্ছে...

সাংবাদিক শফিকের মুক্তি না দেয়ার প্রতিবাদে সাধারণ সাংবাদিকদের মানববন্ধন গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা, নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ আসামিকে আটক কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর ৭ বছরের শিশু অপহরণ অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান এসআই করুন বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, ঘুষ নিয়ে আটকে ছেড়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ  রাঙ্গুনিয়ায় ২টি দেশীয় বন্দুক ও কার্তুজসহ তিনজনকে আটক সাংস্কৃতিক আগ্রাসন রোধে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডার কে এক লাখ টাকা জরিমানা ঢাকা প্রতিদিনের, সাংবাদিক শফিকরে গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ কালো টাকা’র কাজী ইমদাদ হচ্ছেন দুদক চেয়ারম্যান ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজারহাট-আনন্দবাজার সড়কের বেহাল দশা

রাজারহাট-আনন্দবাজার সড়কের বেহাল দশা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টারঃ

কুড়িগ্রামের রাজারহাট-আনন্দবাজার সড়কের বিভিন্ন অংশে গর্ত খনন করে রক্ষণাবেক্ষণ কাজ শুরুর পর এক বছরেরও বেশি সময় ধরে কাজ বন্ধ রয়েছে। এরমধ্যে রাস্তাটিতে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত, কোথাও কোথাও আবার দেবে গেছে। ফলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষ।

জানা গেছে, গত ২০২৩ সালে রাস্তাটির রক্ষণাবেক্ষণ কাজের টেন্ডার করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর আরসিআইপি রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। কাজের প্রাক্কলিত মূল্য ১৭ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ৩৬৫ টাকা ধরা থাকলেও প্রায় ১৬% লেসে ১৪ কোটি ৪৯ লাখ ৪৬ হাজার ১০ টাকায় নিয়ে চুক্তিবদ্ধ হন রংপুরের ঠিকাদার খায়রুল কবির রানা। এরপর ২০২৪ সালের আগস্ট মাসে কাজ শুরু হয়। এমনিতেই দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশে পিচ ও খোয়া উঠে যায়। তার ওপর রাস্তা খুঁড়ে এবং পুরাতন রাস্তার ইট-পাথর উল্টে রেখে খননের পর এক বছরেরও বেশি সময় ধরে কাজ বন্ধ রাখায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি।

চুক্তির শর্তানুযায়ী ২০২৬ সালের ৩০ জানুয়ারি কাজটি সমাপ্তির কথা ছিল। রাজারহাট উপজেলা সদর বাজারের পুরাতন সোনালী ব্যাংক মোড় থেকে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারের ওপর দিয়ে উলিপুর-কুড়িগ্রাম সড়কের সঙ্গে সংযোগ সড়কটি দুই উপজেলার জন্য অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। ১২ কিলোমিটারের এই সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন এবং পথচারী চলাচল করেন। এছাড়া উপজেলার উমরমজিদ ইউনিয়ন থেকে রাজারহাট উপজেলা সদরে যাতায়াতের অন্যতম সড়ক এটি। সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় অন্তত ১৫ গ্রামের ৩০ হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।স্থানীয় বাসিন্দা ও অটোচালক মোস্তফা মিয়া বলেন, খননের পর কাজ বন্ধ রাখায় রাস্তার অবস্থা খুব খারাপ হয়েছে। ফলে ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করতে হয়।

কলেজছাত্র সুমন বলেন, স্কুল-কলেজ শিক্ষার্থীদের এই রাস্তায় চলাচল করতে অসুবিধা হচ্ছে। স্থানীয় বাসিন্দা আতাউর রহমান আতা বলেন, বাড়িতে যদি আগুন লাগে তাহলে ফায়ার সার্ভিস আসার কোনো উপায় নেই। এমনকি অসুস্থ রোগী পরিবহনে অ্যাম্বুলেন্সও আসতে পারে না। ঠিকাদার খাইরুল কবির রানা বলেন, কিছু সমস্যা ছিল, তবে এখন কাজটি শুরু করা হয়েছে। উপজেলা প্রকৌশলী অতিরিক্ত দায়িত্ব প্রদীপ কুমার বলেন, রাজারহাট থেকে আনন্দবাজার রাস্তার কাজ চলছে, কিছুদিন বন্ধ ছিল। এখন আমরা নতুনভাবে ঠিকাদারের সঙ্গে কথা বলেছি ঠিকাদার আশ্বস্ত করেছেন আর কাজ বন্ধ রাখবেন না। দ্রুত কাজটি সম্পন্ন করবেন। আশা করি, যে জনদুর্ভোগ হচ্ছে সেটি দ্রুত লাঘব হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গাজীপুর মেট্রো পুলিশ এবং টঙ্গী বিসিক শিল্প নগরী সমঝোতা স্বাক্ষর

সৈয়দা রোকসানা পারভীন রুবিঃ গাজীপুরের টঙ্গীতে বিসিক শিল্প কারখানা এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত রাখার নিমিত্তে শিল্প মালিক এবং পুলিশ প্রশাসনের সহিত সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুষ্ঠান করা হয়েছে। ২৬ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় বিসিক এলাকায় ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানার ভিতরে এ অনুষ্ঠান করা হয়। টঙ্গীর বিসিক শিল্প মালিক কল্যান সমিতির সভাপতি সৈয়দ তানভীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন শেখ এর সহযোগীতায় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (হেডকোয়ার্টার্স) মোহাম্মদ ইলতুৎ মিশ, উপ পুলিশ কমিশনার (অপরাদ দক্ষিন) মাহাবুব উজ জামান, উপ পুলিশ কমিশনার (ডিবি দক্ষিন) ইব্রাহীম খান, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনালের হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম, অনন্ত কোম্পানির

আরও পড়ুন
language Change