তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সোবহানার ফিফটিতে দুইশ ছাড়ালো বাংলাদেশ নেট দুনিয়ায় সাড়া ফেলেছে সাবিনার ইয়াসমিনের নতুন গান জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, রাষ্ট্রের মালিক জনগণ এসএসসি পরীক্ষার্থীকে হত্যার ঘটনায় উঠে এলো ফুয়েল পাসে মিলছে বেশি তেল পানির জন্য হাহাকার মিরপুরে কলাবাগান এসটিএস আধুনিকায়ন ডিএসসিসির পাম্পে কমছে অপেক্ষা, ফুয়েল পাস ছাড়া তেল মিলছেও কম অভিমানে নিভে গেল দশম শ্রেণির ছাত্রের জীবন খুলনা মেট্রোপলিটন পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে মিলল নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী মরদেহ  সিরাজগঞ্জে জাল টাকার কারবারে যুবকের ১০ বছরের কারাদণ্ড যুব রেড ক্রিসেন্ট, রামগড় ইউনিটের নতুন কমিটি গঠন সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত ভাটারায় ‘মিনি ক্যাসিনো’র ছড়াছড়ি: জুয়া-মাদকের কারবারে তোলপার ‎রাস্তার পাশে নারীদের জন্য ন্যাপকিন সুবিধা মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার বাস ভাড়া বাড়েনি, সমন্বয় করা হয়েছে ইরানরে পতাকাবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র লোডশেডিং কবে কমবে জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ারজাহানের বিরুদ্ধে দুদকে অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সীমান্ত হবে নিরাপদ, অপরাধ হবে শূন্য-বিজিবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিজানে ভারতীয় মোবাইল ফোন জব্দ সংসদে সংস্কার না হলে রাজপথে কঠোর লড়াই একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড বাইক বিক্রি করে সেতু করে দিলেন দিনমজুর ঢাকা শহরের একেক এলাকায় তাপমাত্রা, ৫ ডিগ্রিরও বেশি সোহরাওয়ার্দী হাসপাতালের সেই ডা. সেহাব এখনো বেপরোয়া বয়স কমাতে চান এর চিকিৎসা কতটা কার্যকর জেনে নিন বাথরুম থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার সত্যকে কখনও আড়াল করে রাখা যায় না হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে ফায়ার সার্ভিস ডিজির বিরুদ্ধে অপপ্রচারের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হত্যার হুমকি শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ এসএসপি নির্বাচনে দপ্তর সম্পাদক পদে লড়ছেন মিম আক্তার সৌদি পৌঁছালেন ২৭ হাজার ৩২৫ হজযাত্রী রাশিয়া-উত্তর কোরিয়া সংযোগকারী সেতুর উদ্বোধন রাজারহাট-আনন্দবাজার সড়কের বেহাল দশা জনসেবার দোহাই দিয়ে জনগণের টাকায় এমপিদের বিলাসিতা অনৈতিক মনিরা শারমিনের মনোনয়ন বাতিল তেলের দাম বাড়ানোর পরেও কমেনি পাম্পে গাড়ির লাইন রেল ও লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি দূরপাল্লা ও আন্তজেলায় ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সচিব বরখাস্ত মাটি চাপায় ২ জন নিহত মেডিকেলে ভাংচুর সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় সেনাবাহিনী নোয়াখালীর সোনাইমুড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে চান ট্রাম্প

লোডশেডিং কবে কমবে জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

লোডশেডিং কবে কমবে জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

তীব্র দাবদাহে পুড়ছে পুরো দেশ। অসহনীয় গরমের মধ্যে লোডশেডিংয়ের যন্ত্রণা জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বিশেষ করে গত কয়েক দিনের অস্বাভাবিক গরম ও বিদ্যুতের ঘন ঘন বিভ্রাটের কারণে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। শিল্প কারখানা থেকে শুরু করে কৃষি উৎপাদন, সবখানেই এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠছে।

তীব্র গরমে মানুষের কষ্ট চরম পর্যায়ে পৌঁছেছে। তবে এই সংকটের দিন শেষ হওয়ার আশা জাগিয়েছে বিদ্যুৎ বিভাগ। আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির সুখবর জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, লোডশেডিংয়ের মাত্রা শিগগিরই সহনীয় পর্যায়ে নেমে আসবে। বিদ্যুৎ বিভাগ থেকে পাওয়া তথ্যানুযায়ী, ২৬ এপ্রিল থেকেই আদানির পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ আবারও স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী ২৮ এপ্রিল থেকে বাঁশখালীর এসএস পাওয়ারের আইপিপি প্ল্যান্ট থেকে ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এই দুটি উৎস থেকে বড় অংকের বিদ্যুৎ পাওয়া গেলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে আশা করছে মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা জানান, ২৮ এপ্রিল থেকে প্রায় ১৩০০ মেগাওয়াট বিদ্যুৎ নতুন করে জাতীয় গ্রিডে যুক্ত হবে।

এতে গ্রাহক পর্যায়ে লোডশেডিংয়ের তীব্রতা অনেকটাই কমে আসবে। পাশাপাশি জ্বালানি সংকটের কারণে বন্ধ হয়ে যাওয়া আরএনপিএন এর ইউনিটটি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ জাতীয় গ্রিডে অতিরিক্ত প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে তিনি নিশ্চিত করেছেন। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত একটি গণমাধ্যমকে বলেন, আদানির পাওয়ার প্ল্যান্টের একটি ইউনিটে কারিগরি ত্রুটির কারণে এতদিন অর্ধেক বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিল বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্টও। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সাথে আলোচনার পর আশা করা যাচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতির উন্নতি ঘটবে। সরকার সাধারণ মানুষের কষ্ট লাঘবে নিরলসভাবে কাজ করছে এবং দ্রুততম সময়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকা-১২ আসনে সাইফুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা-১২ আসনে সাইফুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা

ডেস্ক রিপোর্টঃ ঢাকা-১২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এ সময় বৈধ ঘোষণার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান সাইফুল হক।মনোনয়ন বৈধ ঘোষণার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, গত ১৬ বছর মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের নয়, বরং দেশের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে একটি গণভোট হিসেবেও বিবেচিত হবে। তিনি বলেন, জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। তবে এখনো আইনশৃঙ্খলা

আরও পড়ুন
language Change