স্পোর্টস ডেস্কঃ
শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ নারী দল। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় লঙ্কান মেয়েরা। তাই সিরিজের শেষ ম্যাচটি হয়ে গেছে সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আগে ব্যাটিং করে ২১৩ রান সংগ্রহ করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
রাজশাহীতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন সোবহানা মোস্তারি। দুই ওপেনার ফারজানা হক ও শারমিন সুলতানার ব্যাটে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি ফারজানা। ফিরেছেন ১১ রান করে। আরেক ওপেনার শারমিন ১৭ রান করে রান আউটের শিকার হয়েছেন। ৩৪ রানে দুই ওপেনার ফিরলে দলের হাল ধরেন শারমিন আক্তার ও জ্যোতি। দুই অভিজ্ঞ ব্যাটারের কাঁধে ভর করে শক্ত ভিত পায় দল। ৩৬ বলে ২৫ রান করেছেন শারমিন।
অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৯০ বলে ৪০ রান। প্রচুর ডট বল খেলেছেন জ্যোতি, যার প্রভাব পড়েছে দলের রানরেটে। সময়মতো ব্যাটিংয়ের গিয়ার পরিবর্তন করতে না পারায় বেশ ভুগেছেন তিনি। জ্যোতি যেখানে রান পেতে কাঠ-খড় পুড়িয়েছেন সেই উইকেটেই শুরু থেকে সাবলীল ছিলেন সোবহানা। সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে উঠেন তিনি। ৬০ বলে ব্যাক্তিগত ফিফটি করেন। সবমিলিয়ে ৮০ বএল ৭৪ রান করেন তিনি। আর শেষদিকে রিতু মণি ১৬ বলে ২০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত