তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিতের দাবি পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ প্রবাসে থাকার সুযোগে পৈত্রিক সম্পত্তিতে মাটিদস্যুতা ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মুদি দোকানদার গ্রফতার ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন মাদকবিরোধী অভিযানে স ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শাহিন আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলি, আহত ৯ মস্কোয় বাংলাদেশ-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম সরকারের সিদ্ধান্তে নিম্ন আয়ের বিদ্যুৎ গ্রাহকদের স্বস্তি শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযান: জব্দ ২টি ড্রেজার মেশিন মোংলায় মাদক দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার আওয়ামীলীগ নেতা ও একাধিক মামলার আসামি কতৃক মৎস্য ঘেরের মাছ লুট, বিষ প্রয়োগের অভিযোগ মৎস্যজীবীদের বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক জুন মাসের শেষে সুন্দরবনে ফিরিয়ে দিচ্ছে ফাঁদে আটকা পড়া বাঘ শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের সংঘর্ষে পিকআপ চালক নিহত ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির ২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময় চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ ২১ জন গ্রেফতার সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ হাতের ছোঁয়ায় গড়ি ঐতিহ্য, শিল্পীর মর্যাদায় গড়ি সমৃদ্ধি মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু'র ক্যাশিয়ার কসাই লিটনসহ গ্রেফতার  পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিল, প্রশাসনকে দুষছেন জনগণ মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ শ্রীবরদীতে র‌্যালি, পরিষ্কার অভিযান ও লার্ভিসাইড স্প্রে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার তালা উপজেলায় অভিযানে পিলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস পালন আর্তেরআশার সম্পদ আত্মসাৎ ও বসতভিটা দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৪০ পরিবার চাঁনশিকারী বিজিবির অভিযান চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ

​ফেসবুকে মন্তব্য কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে ছাত্রদলের হামলা, পাল্টা মামলায় বাড়ছে আতঙ্ক

​ফেসবুকে মন্তব্য কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে ছাত্রদলের হামলা, পাল্টা মামলায় বাড়ছে আতঙ্ক
পাঠক সংখ্যা
638

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নে ফেসবুকে রাজনৈতিক পোস্ট ও পাল্টা মন্তব্যকে কেন্দ্র করে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর এবং নারী সদস্যদের ওপর মরিচের গুঁড়া নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। ঘটনার পর উভয় পক্ষ থানায় অভিযোগ দিলেও হামলার অভিযোগে অভিযুক্ত পক্ষের মামলাই রেকর্ড হওয়ায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।মঙ্গলবার (২৬ মে) ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবারের পুরুষ সদস্যরা বিদেশে থাকায় প্রবাসীর মা ও বোন নতুন করে হামলার আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

তারা প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছেন।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৩ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বদলকোট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. হোসেন তানভীর কয়েকজন সহযোগী নিয়ে রাজ্জাকপুর গ্রামের সাইপ্রাসপ্রবাসী তনিম আহমেদের বাড়িতে যান।

অভিযোগ রয়েছে, ফেসবুকে রাজনৈতিক পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে তানভীর সেখানে গিয়ে তনিমের মা মাহিনুর বেগম (৫২) ও বোন লিমা আক্তারকে (২৮) গালিগালাজ করেন। একপর্যায়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং একটি মোবাইল ফোন নষ্ট করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় মরিচের গুঁড়া ও তরল জাতীয় পদার্থ ছুড়ে মারা হয় এবং বাড়িতে আগুন দেওয়া ও প্রবাসী দেশে ফিরলে হত্যার হুমকিও দেওয়া হয়।পরে এ ঘটনার ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাত সাড়ে ৯টার দিকে দ্বিতীয় দফায় হামলার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ ওঠে।

স্থানীয়রা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং হামলাকারী পক্ষের কয়েকজন আহত হন।ঘটনার পরদিন রোববার সকালে মো. হোসেন তানভীর থানায় লিখিত অভিযোগ দেন। একই দিন ভুক্তভোগী পরিবারও পাল্টা অভিযোগ দায়ের করে। তবে তানভীরের অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ভুক্তভোগী প্রবাসী তনিম আহমেদ অভিযোগ করেন, মামলায় অজ্ঞাত আসামির জায়গায় যেকোনো ব্যক্তিকে জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে। এতে তার পরিবার চরম আতঙ্কে রয়েছে।অভিযুক্ত হোসেন তানভীর দাবি করেন, তিনি তনিম আহমেদের পরিবারের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন।

তার ভাষ্য, ফেসবুকে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে।চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। একটি মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নবীনগরের গর্ব একজন মতিন ভূইয়ার মানবিকতার গল্প

বিপ্লব নিয়োগী তন্ময়,নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: প্রচারের আড়ালে থাকা এমন মানবতার ফেরিওয়ালা ক’জন আছে?ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গরিব অসহায় মানুষের আস্থা বিশ্বাসের নাম মতিন ভূঁইয়া সিপিএ। যিনি প্রতিনিয়ত নবীনগরের অতিদরিদ্র মানুষের কল্যানে নিবেদিত ভাবে প্রায় দেড় যুগেরও অধিক সময় ধরে কাজ করে যাচ্ছেন। প্রতি বছরই এই মানুষটি পুরো উপজেলার জুড়ে অসহায় কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে পবিত্র মাহে রমজানের সময় খাদ্য সামগ্রী বিতরণ করে থাকেন। এ ছাড়াও নিজ জন্মভূমি নবীনগরে মানুষের জন্য একের পর এক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন এই মানবতার ফেরিওয়ালা খ্যাত মতিন ভুঁইয়া সিপিএ। বিধবা ও প্রতিবন্ধীদের জন্য ভাতা দেওয়া,গরিব অসহায় মানুষের বিশুদ্ধ পানির সেবা নিশ্চিত করতে গভীর নলকূপ স্থাপন করে দেয়া, দরিদ্র মানুষকে স্বাবলম্বী করে তুলতে তাদেরকে গবাদিপশু দেয়া,দক্ষ জনশক্তি গড়ে তুলতে নিজের প্রয়াত বাবার

আরও পড়ুন
language Change