তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জঙ্গল সলিমপুরে ইয়াসিন-ফারুক সাম্রাজ্য! উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ভি পি ইকবাল রামগঞ্জে ডিএসএ ইউনাইটেড একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন সাবেক স্বামীর সন্তান অপহরণের চেষ্টার অভিযোগে চাটখিলে নারী আটক জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন ​ফেসবুকে মন্তব্য কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে ছাত্রদলের হামলা, পাল্টা মামলায় বাড়ছে আতঙ্ক চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান চোরাই মোবাইল জব্দ সুন্দরবনে আত্মসমর্পণ করা সুমন বাহিনীর সদস্য অস্ত্রসহ গ্রেফতার ঈদুল আযহা: খাগড়াছড়িতে র‍্যাব-৭-এর নিরাপত্তা জোরদার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪: অনিয়মের ‘হর্তাকর্তা’ ইকবাল ও নুরুল স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার কেশবপুর প্রেসক্লাবে ক্রীড়া প্রতিযোগিদের পুরস্কার বিতরণ ধর্ষণ-হত্যার প্রতিবাদে ফুঁসে উঠল চাটখিল বরগুনা জেলায় পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতি নিষিদ্ধ সংগঠন জাতীয় শ্রমিক লীগ নেতা মুহাম্মদ এয়াকুবের দাম্ভিকতা আদালতের হাজতখানায় স্ত্রীসহ আসামি সোহেল রামিসা হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন বিস্ফোরক ও ভাঙচুর মামলায় আওয়ামী লীগের ২ নেতা কারাগারে রামগড়ে ওপেন হাউজ ডে পালিত শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য: প্রাণিসম্পদ মন্ত্রী ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৫ চায়না বিএনপিতে হাইব্রিড অনুপ্রবেশ আতঙ্ক ‎ইউপি চেয়ারম‍্যান যেনো দুর্নীতির কারখানা দেশের রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ঈদ শান্তিপূর্ণ উদযাপনে মাঠে র‌্যাব-পুলিশ-বিজিবি ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ঈদে যানজট নিয়ন্ত্রণ ঠেকাতে কড়া নির্দেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত ময়মনসিংহের সেরা কৃষি উদ্যোক্তা পুরস্কার পেলেন আব্দুল কাদির গুলিস্তানে হাতাহাতি করা ২ কনস্টেবল সাময়িক বরখাস্ত হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল আজ থেকে প্রাথমিকে টানা ১৫ দিনের ছুটি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে যাচ্ছেন যিনি ডিপিডিসির প্রকৌশলী মোহাম্মদ আতাউর কবির কাজে দুই লাখ টাকা ‘ঘুষ’ দাবী! না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ বাবার খনন করা খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ নজরুল আমাদের সকল মানুষের কবি: আব্দুস সালাম মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে : ব্যারিস্টার খোকন পশুর হাটে দুম্বা, দাম হাঁকা হচ্ছে ৪-৫ লাখ এমডির সেল্টারে জিইএমকোতে ১৫ কোটি টাকার স্ক্র্যাপ ৩ কোটিতে বিক্রি

​ফেসবুকে মন্তব্য কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে ছাত্রদলের হামলা, পাল্টা মামলায় বাড়ছে আতঙ্ক

​ফেসবুকে মন্তব্য কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে ছাত্রদলের হামলা, পাল্টা মামলায় বাড়ছে আতঙ্ক
পাঠক সংখ্যা
638

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নে ফেসবুকে রাজনৈতিক পোস্ট ও পাল্টা মন্তব্যকে কেন্দ্র করে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর এবং নারী সদস্যদের ওপর মরিচের গুঁড়া নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। ঘটনার পর উভয় পক্ষ থানায় অভিযোগ দিলেও হামলার অভিযোগে অভিযুক্ত পক্ষের মামলাই রেকর্ড হওয়ায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।মঙ্গলবার (২৬ মে) ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবারের পুরুষ সদস্যরা বিদেশে থাকায় প্রবাসীর মা ও বোন নতুন করে হামলার আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

তারা প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছেন।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৩ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বদলকোট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. হোসেন তানভীর কয়েকজন সহযোগী নিয়ে রাজ্জাকপুর গ্রামের সাইপ্রাসপ্রবাসী তনিম আহমেদের বাড়িতে যান।

অভিযোগ রয়েছে, ফেসবুকে রাজনৈতিক পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে তানভীর সেখানে গিয়ে তনিমের মা মাহিনুর বেগম (৫২) ও বোন লিমা আক্তারকে (২৮) গালিগালাজ করেন। একপর্যায়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং একটি মোবাইল ফোন নষ্ট করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় মরিচের গুঁড়া ও তরল জাতীয় পদার্থ ছুড়ে মারা হয় এবং বাড়িতে আগুন দেওয়া ও প্রবাসী দেশে ফিরলে হত্যার হুমকিও দেওয়া হয়।পরে এ ঘটনার ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাত সাড়ে ৯টার দিকে দ্বিতীয় দফায় হামলার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ ওঠে।

স্থানীয়রা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং হামলাকারী পক্ষের কয়েকজন আহত হন।ঘটনার পরদিন রোববার সকালে মো. হোসেন তানভীর থানায় লিখিত অভিযোগ দেন। একই দিন ভুক্তভোগী পরিবারও পাল্টা অভিযোগ দায়ের করে। তবে তানভীরের অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ভুক্তভোগী প্রবাসী তনিম আহমেদ অভিযোগ করেন, মামলায় অজ্ঞাত আসামির জায়গায় যেকোনো ব্যক্তিকে জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে। এতে তার পরিবার চরম আতঙ্কে রয়েছে।অভিযুক্ত হোসেন তানভীর দাবি করেন, তিনি তনিম আহমেদের পরিবারের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন।

তার ভাষ্য, ফেসবুকে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে।চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। একটি মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খুনের মামলায় যুবদলের ৮ কর্মী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরে গভীর রাতে যুবদলের দুই পক্ষের গোলাগুলিতে ছাত্রদলের এক কর্মী নিহতের ঘটনায় ৫৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরপর অভিযান চালিয়ে যুবদলের আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে নগরের বাকলিয়া এক্সেস রোডের বগার বিলমুখ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহত ছাত্রদলকর্মীর নাম মো.সাজ্জাদ। তিনি নগর যুবদলের বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) এমদাদুল হক বাদশার অনুসারী ছিলেন। মো. সাজ্জাদ নিহত হওয়ার ঘটনায় তাঁর বাবা মোহাম্মদ আলম বাদী হয়ে গতকাল রাতে বাকলিয়া থানায় মামলা করেন। মামলার আসামিদের মধ্যে ১৭ জনের নামোল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৪০ জনকে। নামোল্লেখ করা আসামিরা হলেন চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাহিত্য সম্পাদক ও বর্তমানে যুবদলের পদপ্রত্যাশী

আরও পড়ুন
language Change