তারিখ লোড হচ্ছে...

বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি'র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না: তথ্যমন্ত্রী সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন অনুসন্ধানী সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে গেন্ডারিয়া থানা রিপোর্টার ক্লাবের মানববন্ধন বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সাংবাদিক নেতার সেতু সংস্কার বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত নিহত ৪৩ সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি বিপিজেএফের নলডাঙ্গায় মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালাতের অভিযান মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই কালীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওকৃষি উন্নয়নের প্রণোদনা বিতরণ  কালীগঞ্জের শিশু ফারজানা হত্যার প্রধান আসামি আল মামুনকে আটক  চাঁদপুরের রামচন্দ্রপুরে ডাকাতিয়ার ভাঙ্গন আতঙ্ক চট্টগ্রামে সাংবাদিক আসিফ কে প্রাণনাশের হুমকির অভিযোগ পদত্যাগের পর সাহাবুদ্দিনের পুরোনো বক্তব্য ভাইরাল কেশবপুরে নিষিদ্ধ মাগুর চাষ‌: ব্যবসায়ীকে জরিমানা সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে সেপ্টেম্বরে: আইনমন্ত্রী সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বিশ্ব সাহিত্য কেন্দ্রে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার দীঘিনালায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জের মাছ লুট,ইজারাদারকে হত্যার হুমকিতে সংবাদ সম্মেলন গুজবে সাতক্ষীরার পাম্পে তেল কেনার ভিড়, সরবরাহ স্বাভাবিক থাকার দাবি প্রশাসনের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএর মানববন্ধন স্বাস্থ্যে দুর্নীতির স্বর্গরাজ্য, নেতৃত্বে সচিব কামরুজ্জামান সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শওকতকে যাবজ্জীবন কারাদণ্ড ইশরাক হোসেনকে নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচারের অভিযোগে প্রতিবাদ ​অভিযোগ ভুল প্রমাণিত: স্বপদে ফিরলেন ডিএসসিসির প্রকৌশলী গোলাম কিবরিয়া বৃক্ষরোপণে সাজাই দেশ প্রতিপাদ্যে রাঙামাটিতে বৃক্ষমেলার উদ্বোধন দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট: মহেশখালীর টার্মিনালে ত্রুটির কারণে কমেছে সরবরাহ কেশবপুরে দেশীয় ফল ও প্রদর্শনী মেলার আয়োজন রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও কাজী শামীম, সদস্য সচিব সাংবাদিক নিজাম উদ্দিন নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা ​নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত আরসিইপিতে সম্পৃক্ত হতে সিঙ্গাপুরের সমর্থন চেয়েছে বাংলাদেশ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার দেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারের নিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে সাংবাদিক শফিকের মুক্তি না দেয়ার প্রতিবাদে সাধারণ সাংবাদিকদের মানববন্ধন গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা, নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ আসামিকে আটক কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর ৭ বছরের শিশু অপহরণ অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান

প্রবাসে থাকার সুযোগে পৈত্রিক সম্পত্তিতে মাটিদস্যুতা

প্রবাসে থাকার সুযোগে পৈত্রিক সম্পত্তিতে মাটিদস্যুতা
পাঠক সংখ্যা
638

আবদুল মোতালেব, নোয়াখালীঃ

নোয়াখালীর চাটখিল উপজেলার সাধুরখিল গ্রামে যুক্তরাজ্যপ্রবাসী একটি পরিবারের ১৬৪ শতাংশ পৈত্রিক কৃষিজমি ও মাছের প্রজেক্ট থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারটির দাবি, তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করছে, ফলে তারা কয়েক কোটি টাকার সম্পদহানির ঝুঁকিতে পড়েছেন।

অভিযোগকারী মনোয়ারা বেগম, মৃত আব্দুল কাদিরের স্ত্রী। তিনি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করেন। তার চার মেয়ে-সুজানা আক্তার, তাসলিমা আক্তার, রাবেয়া বেগম ও রাহিমা খাতুন-সবাই প্রবাসে অবস্থান করছেন। পরিবার সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে তাদের ফসলি জমি ও মাছের প্রজেক্ট থেকে ভেকু দিয়ে মাটি কেটে ট্রাকে করে বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে। এতে প্রায় ২০ লাখ টাকার মাটি ইতোমধ্যে বিক্রি করা হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি জমির প্রকৃতি পরিবর্তনের কারণে ভবিষ্যতে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কাও করছেন তারা।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারটি জানতে পারে, সুজানা আক্তারের সাবেক স্বামী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম (পিতা: মৃত চেরাজুল হক, গ্রাম: বাদুলি) স্থানীয় কয়েকজন বিএনপি নেতার সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় মনোয়ারা বেগম গত ২ জুন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মনোয়ারা বেগম বলেন, আমরা প্রবাসে থাকার কারণে দুর্বৃত্তরা দিন-রাত আমাদের জমি থেকে মাটি কেটে বিক্রি করছে। এতে আমাদের ফসলি জমি ও মাছের প্রজেক্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়েছি। তিনি অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধ, ক্ষতিগ্রস্ত সম্পত্তি রক্ষা এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। স্থানীয় সচেতন মহলও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে রামগড় বিএনপি’র বিজয় র‍্যালি

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে রামগড় বিএনপি’র বিজয় র‍্যালি

খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়ির রামগড়ে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ০৪ ঘটিকায় উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির কার্যালয় থেকে বিজয় র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন এর সভাপত্বিতে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভুইয়া, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুইয়া, পৌর বিএপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারন সম্পাদক শেফায়েত উল্লাহ। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ

আরও পড়ুন
language Change