তারিখ লোড হচ্ছে...

জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর স্বেচ্ছাসেবকলীগ নেতা সৌমেন সাহা ব্যবসার নামে কোটি কোটি টাকা আত্মসাৎতের অভিযোগে ১২-২০ গ্রেডের চাকরিজীবীদের বড় সুখবর দিল সরকার জ্বালানি সচিবের ভাওতাবাজি ‘সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি’ চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত ৯ লাখের বেশি মানুষ ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী কেশবপুরে হরিহর নদীর পাড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউএনও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সংসদ সদস্য দীপেন দেওয়ান চট্টগ্রামে জোয়ারে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রংপুরে টিকে গ্রুপের কারখানার বিষাক্ত শিল্পবর্জ্যে মরছে মাছ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৭১ গ্রেফতার জিয়া শিশু কিশোর মেলার সাংগঠনিক ও পরিচিত সভা ২০২৬ অনুষ্ঠিত শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে গলাচিপায় সর্বসাধারণের জন্য সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প নলডাঙ্গায় ব্যাটারিচালিত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত দুর্যোগে মানবিক উদ্যোগ: বরকলে বন্যার্তদের পাশে সুবিমল চাকমা নাটোরে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের কোর্তোয়ার ভবিষ্যদ্বাণী, কে হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্ব জনসংখ্যা দিবস আজ টেলিগ্রামে এইচএসসির প্রশ্ন বিক্রির কারবার মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতা  বুলুকে পূর্বের পদে পূর্ণবহাল'এর দাবিতে প্রতিবাদ সভা আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৩৪ শতাংশ ঋণই খেলাপি তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম ডিএসসিসির পিডি রাজীব খাদেমের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি ও হত্যা মামলার অভিযোগ রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চুর ক্যাশিয়ার জাহাঙ্গীরের বিরুদ্ধে গৃহকর্মী কুমু বেগমকে নির্যাতনের অভি... সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে  বিজিবি, শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা... কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করলেন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও খাল খনন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫ প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী মেঘালয়ের পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্কে সোমেশ্বরী নদী তীরবর্তী মানুষ দুর্গত মানুষের পাশে সরকার, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার কাঁথা,বালিশ নিয়ে বিএনপি,র কার্য়ালয়ে আশ্রয় নিলেন-স্বেচ্ছাসেবকদল নেতা বিশ্বকাপের খেলা দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল নতুন কমিটি যৌতুকের জন্য স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামীর যাবজ্জীবন আইপিও প্রক্রিয়া সহজ হবে, পাবলিক ইস্যু রুলস বদলাচ্ছে শিগগিরই সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ভারী বর্ষণের আভাস সিলেট-চট্টগ্রামে ১০ পয়েন্টে বিপৎসীমার উপরে পানি: বন্যার শঙ্কা

মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিতের দাবি

মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিতের দাবি
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রস্তাবিত মেয়াদি (ক্লোজড-এন্ড) মিউচুয়াল ফান্ড পুনর্গঠন নিয়ে শুরুতে সম্পদ ব্যবস্থাপকদের আপত্তির মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন ব্রোকারেজ হাউজ, বিনিয়োগকারী এবং বাজারের বিভিন্ন মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানও প্রকাশ্যে উদ্বেগ জানাচ্ছে। তাদের আশঙ্কা, এ ধরনের পদক্ষেপ এমনিতেই নাজুক অবস্থায় থাকা পুঁজিবাজারকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। বিনিয়োগকারীদের অভিযোগ, পুঁজিবাজার যখনই ঘুরে দাড়ানোর চেষ্টা করে তখনই নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তে বাজার আবার পুরোনো পতনের বৃত্তে ঘুরপাক খেতে থাকে।

মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫ বাস্তবায়নের পর এ বিতর্ক আরও তীব্র হয়েছে। নতুন বিধিমালার আওতায় বিদ্যমান মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোকে অবসায়ন (লিকুইডেশন) প্রক্রিয়ার মধ্যে আনা হতে পারে। বাজার সংশ্লিষ্টদের মতে, এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শেয়ারবাজারে ব্যাপক ধ্বস নামতে পারে এবং বিনিয়োগকারীদের আস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন বিধিমালায় অনেকটা জোর করেই অবসায়নের সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয়েছে। এখানে বিনিয়োগকারীদের ইচ্ছাকে গুরুত্ব দেয়া হয়নি। এই আইনে বলা হয়েছে, দুই তৃতীয়াংশ শেয়ার হোল্ডারদের ভোটে মেয়াদি ফাণ্ডগুলোর রূপান্তর বা অবসায়নের সিদ্ধান্ত গৃহীত হবে। যারা ফান্ডগুলো টিকিয়ে রাখার পক্ষে মত দিয়েছেন তাদের জন্য এখানে তৃতীয় কোনও অপশন রাখা হয়নি। এতে করে যেসব বিনিয়োগকারী দীর্ঘ মেয়াদে ফান্ডে বিনিয়োগ করেছেন তাদের মতামত অগ্রাহ্য করে বিপুল ক্ষতির মুখে ফেলে দেয়া হচ্ছে। এর মধ্যে আছে অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা, সেনা কর্মকর্তা, গৃহিণী, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলামও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নতুন বিধিমালার বিভিন্ন দিক পুনর্বিবেচনার আহ্বান জানান। ডিবিএ সভাপতি বলেন, এটি অবশ্যই উদ্বেগের বিষয়। সবচেয়ে ভালো হতো যদি সম্পদ ব্যবস্থাপকদের সংগঠন বিএসইসিকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করা হতো। নতুন কমিশন গঠনের পর সম্পদ ব্যবস্থাপক, কাস্টডিয়ান ও ট্রাস্টিরা আবারও কমিশনের কাছে গিয়ে মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ পর্যালোচনার আবেদন করতে পারেন। মেয়াদি ফান্ডগুলোর নিট সম্পদমূল্যের (এনএভি) তুলনায় দীর্ঘদিন ধরে ডিসকাউন্টে লেনদেন হওয়ার সমালোচনার ডিবিএ সভাপতি বলেন, বাজারমূল্য নির্ধারণ হয় চাহিদা ও সরবরাহের ভিত্তিতে, ফান্ড ম্যানেজারদের ইচ্ছায় নয়। বিনিয়োগকারীরা যদি প্রাপ্ত রিটার্নে সন্তুষ্ট থাকেন, তাহলে নীতি নির্ধারকদের কোন অসুবিধা হওয়ার কথা না। রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী বলেন, মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোকে অবসায়ন করার দরকার ছিল না। এটি সম্পূর্ণ অপ্রয়োজনীয় একটি উদ্যোগ। যদি কখনো অবসায়ন করতেই হয়, তাহলে তা অবশ্যই পুঁজিবাজার পরিস্থিতির উন্নতির পর সেটা করা উচিত।

সংশ্লিষ্টরা বলছেন, বিএসইসির এই উদ্যোগের সময়টিও অত্যন্ত স্পর্শকাতর। বর্তমানে মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর হাতে প্রায় ছয় হাজার কোটি টাকার তালিকাভুক্ত শেয়ার রয়েছে। ফলে খাতটি দেশের পুঁজিবাজারে অন্যতম বৃহৎ প্রাতিষ্ঠানিক বিনিয়োগভিত্তি হিসেবে বিবেচিত হয়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এই বিপুল মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও যদি হঠাৎ অবসায়ন বা বাধ্যতামূলক পুনর্গঠনের আওতায় আনা হয়, তাহলে দুর্বল ক্রয়চাহিদার বাজারে ব্যাপক সরবরাহ সৃষ্টি হবে, যা শেয়ারদরে অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। রিসার্চে দেখা গেছে এতে করে বেঞ্চমার্ক ইন্ডেক্স ডিএইএক্স (DSEX) ১৫০০ পয়েন্ট পর্যন্ত সংশোধন হয়ে ৩৯০০ পর্যন্ত নেমে আসতে পারে এবং আরও লক্ষাধিক বিনিয়োগকারী বাজার থেকে বের হয়ে যাবে। বিনিয়োগকারী প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, বর্তমানে ২ লাখের বেশি ক্ষুদ্র বিনিয়োগকারীর অর্থ মেয়াদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা আছে। তাদের দাবি, বিনিয়োগকারীরা কখনোই এসব ফান্ডের বাধ্যতামূলক অবসায়ন বা রূপান্তর চাননি। বরং অতীতে এমন উদ্যোগের প্রতিবাদে তারা মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এ পরিস্থিতিতে বিনিয়োগকারী সংগঠনগুলো মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা পূর্বে অনুমোদিত মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোকে নতুন বিধিমালার আওতার বাইরে রাখার আহ্বান জানিয়েছে। পাশাপাশি অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, বাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, বিনিয়োগকারী প্রতিনিধি এবং স্বাধীন বাজারবিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ারও দাবি জানিয়েছে তারা।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রেলওয়ে খালাসী নিয়োগে গুরুতর অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ রেলওয়েচাহিদা ছিল ১০৮৬ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় ১৭৭২ জন বাকী,নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশ হয়, ১৭৭২ জনের তালিকা। প্রশ্ন হলো চাহিদা ছিল বিজ্ঞপ্তি প্রকাশ করলো ১০৮৬ জন। কিন্তু চুড়ান্ত ভাবে ফলাফল প্রকাশ করলো ১৭৭২ জন বাকী ৬৮৬ জনের তালিকা সম্পূর্ণ অবৈধ। এতবড় অনিয়ম করার জন্য সরাসরি সাক্ষাতকালে এ কে এম আবদুল্লাহ আল বাকী অতিরিক্ত মহাপরিচালক (এম এন্ড সিপি) বাংলাদেশ রেলওয়ে ক্যাডার বহির্ভুত কর্মচারী নিয়োগ রেলওয়ে, রেলভবন ঢাকা ও আহবায়ক বিধিমালা ২০২০ এবং ৮ ডিসেম্বর, ২০২১ বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটি এর সাথে তারিখে জারিকৃত বাংলাদেশ রেলওয়ের দেখা করলে, এ কে এম আবদুল্লাহ আল বাকী খালাসী পদে নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক বলেন আমি মন্ত্রী, সচিব এর নির্দেশে এই সব রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীরা খালাসী পদে করেছি আপনি মন্ত্রী, সচিব কে জিজ্ঞেস

আরও পড়ুন
language Change