তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের অংশ বিশেষ প্রচারের অভিযোগ দেশে ভয়াবহ হারে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু অনিবন্ধিত অনলাইন পোর্টালের জন্য দুঃসংবাদ খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, নিহত ২ মাদক মামলার জট কমাতে পৃথক ট্রাইব্যুনাল প্রস্তাব করা হয়েছে রংপুরে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের সঙ্গে জেন্ডার ভিত্তিক সহিংসতার পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন পাটালি গ্রুপের দুই ছিনতাইকারী গ্রেফতার  ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা   ১৭ বছর পরও অমলিন পপসম্রাট মাইকেল জ্যাকসন দেশের বাজারে আবারও কমলো সোনার দাম চট্টগ্রাম বন্দরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা: প্রধানমন্ত্রী মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সাব- কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত ভোলায় পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগ দুই দিনের রিমান্ডে আলভী একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া দুই কোটি ৩৫ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি চক্র গোয়েন্দা নজরদারিতে গ্রেফতারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যনিষিদ্ধ লীগের ৩ নেতা আটক পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্যাস্ত চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী 

দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার

দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার
পাঠক সংখ্যা
638

তাছলিমা তমাঃ

জেলার আশুলিয়ার বহুল আলোচিত পুকুরে ভাসমান যুবক হাসিবুল ইসলাম জনি হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা। ঘটনার প্রায় দেড় বছর পর মামলার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

পিবিআই সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১২ ডিসেম্বর রাতে আশুলিয়া থানার মধুপুর উত্তরপাড়া এলাকায় হাসিবুল ইসলাম জনি (২১) নামে এক যুবককে মারধর করে হত্যা করা হয়। পরে তার মরদেহ স্থানীয় নাজমুল হোসেনের পুকুরে ফেলে দেওয়া হয়। ঘটনার চার দিন পর পুকুরে জনির অর্ধগলিত মরদেহ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা মো. শহিদুল ইসলাম বাদী হয়ে ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে আশুলিয়া থানায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি পিবিআই ঢাকা জেলা অধিগ্রহণ করে এবং তদন্ত শুরু করে। পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের দিকনির্দেশনায় এবং পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদ, পিপিএম-সেবা’র তত্ত্বাবধানে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৮ জুন ২০২৬ তারিখে আশুলিয়ার মধুপুর এলাকায় অভিযান চালিয়ে মো. শাহ জালাল সরকার (২৮) ও মো. সাইফুল ইসলাম (৪০) নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহ জালাল সরকারকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পিবিআইয়ের তদন্ত ও আসামির জবানবন্দি অনুযায়ী, মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধ ও পূর্বের ক্ষোভের জের ধরে জনিকে হত্যা করা হয়। ঘটনার দিন জনি তার দুই বন্ধু সোহাগ ও রানাকে নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছিলেন। এ সময় আসামিরা লাঠিসোঁটা নিয়ে সেখানে উপস্থিত হলে সোহাগ ও রানা পাশের একটি পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে আসামিরা জনিকে ধরে এলোপাতাড়ি মারধর করে হত্যা করে এবং মরদেহ পুকুরে ফেলে রেখে পালিয়ে যায়। পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদ বলেন, ঘটনার পর থেকেই পিবিআইয়ের ক্রাইম সিন টিম ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে অবশেষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। তিনি জানান, মামলার অন্যান্য জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে আলোচিত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢামেক এর পরিচালক নাজমুলের সেল্টারে বেপরোয়া রাজু সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: রাজু এন্টারপ্রাইজ, তৌসিফ এন্টারপ্রাইজ এর মালিক মিয়া মোহাম্মদ খালেদ রাজু ও পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ নাজমূল হক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তারা মিলে মিশে হাতিয়ে নিয়েছেন শত কোটি টাকা। বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ নাজমূল হক পরিচালক হিসেবে দায়িত্ব পালন এর পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তার কাছে হয়ে উঠে আলাদীনের চেরাগ রুপে। তিনি গড়ে তুলেছেন, রাজু এন্টারপ্রাইজ ও তৌসিফ এন্টারপ্রাইজ এর মালিক আব্দুল খালেক রাজুর নেতৃত্বে বিশাল টেন্ডার সিন্ডিকেট। এই রাজুর সিন্ডিকেটের বাহিরে কোন কাজই হয়নি এই হাসপাতালে। প্রতিটি টেন্ডার পেয়েছেন এই রাজু সিন্ডিকেট। 2022-2023 অর্থ বছরের 23-02-2023 তারিখের ই-জিপি আইডি- 781529 (Supply of Bakery and Confectionary) 3 নম্বরে থাকা রাজুর প্রতিষ্ঠান হোসাইন সাকিক ইন্টারন্যাশনাল বিডি পায় 1 নম্বরে থাকা প্রিতিষ্ঠান থেকে প্রায় 1 কোটি 70 লক্ষ টাকা

আরও পড়ুন
language Change