তারিখ লোড হচ্ছে...

মির্জা ফখরুল ইসলামের আগে দেশে ১৮ জন রাষ্ট্রপতি, কে কতদিন দায়িত্বে ছিলেন সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক

হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া

পাঠক সংখ্যা
638

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজারঃ

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মজলিসপুর গ্রামের বাসিন্দা মো. রেনু মিয়া। পেশায় বিল্ডিং নির্মাণ শ্রমিক। প্রতিদিনের আয় ৪০০-৫০০ টাকা। এ টাকা ও ভাইয়ের আয় দিয়ে চলে সংসার। তবে প্রতি বিশ্বকাপ আসলেই আদি পেশা নির্মাণ শ্রমিকের কাজ না করে বেড়িয়ে যান বিভিন্ন দেশের পতাকা হাতে। পায়ে হেঁটে শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে, এক শহর থেকে অন্য শহরে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা বিক্রি করেন তিনি। এবারের বিশ্বকাপ ফুটবল উপলক্ষেও মৌলভীবাজার সদর এবং শ্রীমঙ্গলে পতাকা বিক্রি করছেন তিনি। সম্প্রতি মো. রেনু মিয়ার সাথে দেখা হয় জেলার শ্রীমঙ্গল শহরের ব্যস্ততম চৌমুহনা চত্ত্বরে। একটি ছোট বাঁশের লাঠিতে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্সসহ নানা দেশের বিভিন্ন সাইজের পতাকা নিয়ে হেঁটে হেঁটে তা বিক্রি করছেন। সাথে রয়েছে বাংলাদেশের লাল-সবুজের পতাকাও। শুধু বাঁশের লাঠিতে নয়, পতাকার ভান্ডার রয়েছে তার পিঠে ঝুলানো কাপড়ের তৈরি ব্যাগেও।

আলাপচারীতায় দিনমজুর রেনু মিয়া জানালেন, নিজ এলাকায় সাড়ে ১১ মাস বিল্ডিং নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন তিনি। বাকি ১৫ দিন তথা ডিসেম্বর মাসের প্রথম থেকে মাঝামাঝি পর্যন্ত মৌলভীবাজার জেলার নানা অলিগলিতে পায়ে হেঁটে বাংলাদেশের জাতীয় পতাকা, ব্যাজ, ক্যাপ, স্টিকার ইত্যাদি বিক্রি করেন। আর বিশ্বকাপ এলেই ব্যবসা হয়ে ওঠে রমরমা। বিভিন্ন দেশের নানা সাইজের পতাকা বাঁশে ঝুলিয়ে ছুটে বেড়ান এক শহর থেকে আরেক শহরে। মো. রেনু মিয়া বলেন, এবার নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ উপলক্ষে পতাকা বিক্রি করছি। এ ব্যবসা এখন প্রচুর চাঙ্গা। প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ হাজার টাকার মতো বিক্রি হয়। লাভও হয় ভালোই। আগামী এক মাস পতাকা নিয়েই হেঁটে বেড়াবো। তারপর ফিরে যাব নিজের পেশায়।

কোন দেশের পতাকার চাহিদা বেশি এ প্রশ্নের জবাবে রেনু মিয়া বলেন, সারা দেশেই আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক অন্য দেশের থেকে অনেক বেশি। এক কথায় বলা যায়, দেশ আজ দুইভাগে বিভক্ত। এক ভাগে ব্রাজিল, অন্যভাগে আর্জেন্টিনা। আমি প্রতিদিন যা পতাকা বিক্রি করি তার মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা শতকরা ৮০ ভাগ, আর বাকি দেশগুলোর পতাকা ২০ ভাগ বিক্রি হয়। পরিবারের সদস্যদের সম্পর্কে তিনি বলেন, আমার মা, বাবা, ভাই, বোন সবই আছেন। এক ভাই ও আমি মিলে সংসারের চাকা সচল রাখতে কাজ করছি। দুই ভাই মিলে যা আয় হয় তা দিয়ে বৃদ্ধ মা, বাবার চিকিৎসাসহ ডাল-ভাত খেয়ে কোনরকম বেঁচে আছি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বরগুনায় মাদক,যৌতুক,বাল্যবিবাহ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরগুনায় মাদক,যৌতুক,বাল্যবিবাহ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হাফিজ খান,বরিশাল ব্যুরোঃ বরগুনায় মাদক, যৌতুক, বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৯ মে রোজ মঙ্গলবার ২০২৬ ইংরেজি তারিখে বেলা সাড়ে বারোটার দিকে ২ নং গৌরীচন্না ইউনিয়ন পরিষদ ভবনে জনসচেতনতামূলক সভাটি অনুষ্ঠিত হয়েছে। জনসচেতনতামুলক অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মিজ্ তাসলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা, সিভিল সার্জন আবুল ফাত্তাহ,অতিরিক্ত জেলা প্রশাসক সজল চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম খলিল, উপজেলা নির্বাহী অফিসার শাহ আজিজ, ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, পিপি এডভোকেট নুরুল আমিন, জামায়াত ইসলামী বাংলাদেশ জেলার আমির মহিবুল্লাহ হারুন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা সভাপতি মোঃ হাফিজুর রহমান খান, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যগণ, স্থানীয় জনসাধারণ এবং

আরও পড়ুন
language Change