তারিখ লোড হচ্ছে...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ আমতলীতে মিথ্যা মামলা, ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, অপরাধী আমার ভাই হলেও ধরবেন: প্রতিমন্ত্রী জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বাগেরহাটে নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ভোলাহাটে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রামগড়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন জলবায়ু পরিবর্তন ও খাদ্যনিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষির নতুন দিগন্ত বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ ঢাকায় এবার মনোরেল করতে চায় সরকার ৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা গলাচিপায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির নলডাঙ্গায় সারবোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা, চালক-হেলপার অক্ষত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন বরগুনায় কৃষক স্মার্ট কার্ড বিষয়ক প্রশিক্ষণ মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু কেশবপুরে অবহেলিত নবজাতক প্রসূতির পাশে ইউএনও ৯ ঘণ্টা আত্মগোপন, অবশেষে গ্রামবাসীর হাতে আটক দুই গরু চোর রাঙামাটি সদর হাসপাতালে প্রথমবার চালু হলো কলপোস্কোপি সেবা বাজেট অধিবেশন শেষ ২৬ কার্যদিবসে, ১০ বিল পাস জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: রাষ্ট্রপতির ধরাছোঁয়ার বাইরে প্রধান বনরক্ষক আমির হোসাইন চৌধুরী এনআইবির মহাপরিচালকের বিরুদ্ধে ক্রয় অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ কেশবপুরে দিন দুপুরে দুর্ধর্ষ ডাকাতি সুনামগঞ্জের তাহিরপুরের মোল্লাপাড়া গ্রাম থেকে ২ শত পিস ইয়াবাসহ ৩ জন আটক বাঘাইছড়িতে সরকারি সহায়তার আশ্বাস এমপি দীপেন দেওয়ান মোংলা বন্দরে কর্মচারী সংঘের নির্বাচনের উদ্যোগ, ৩ সদস্যের কমিটি গঠন মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন ফ্যাসিস্টের দোসর ও হাইব্রিডদের স্থান নেই বিএনপিতে দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি জাহাঙ্গীর হত্যা মামলায় স্বামী, স্ত্রী ও কন্যাসহ ৫ জনের যাবজ্জীবন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান একহাতে বদলির প্রজ্ঞাপন অন্ন হাতে সেই প্রজ্ঞাপন বাতিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র টেকনিক্যাল অফিসার মফিজুর রহমান খান রিপনের বিরুদ্ধে দুদকে অভিযোগ এলেনবাড়ি গণপূর্তে অনিয়মের অভিযোগ, ঠিকাদারদের ক্ষোভ ঘাগড়া গ্রামে প্রায় ৩ যুগেরও বেশি উন্নয়নের ছোঁয়া নেই: চরম ভোগান্তিতে এলাকাবাসী চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক সিরাজগঞ্জে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী চার দশকের রাজপথ পেরিয়ে সা.সম্পাদক পদপ্রার্থী রাশেদুল হাসান রঞ্জন হরিদাস থেকে তাওহীদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা কেশবপুরে পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ঢাকায় এবার মনোরেল করতে চায় সরকার

ঢাকায় এবার মনোরেল করতে চায় সরকার
পাঠক সংখ্যা
638

মো: মন্জুরুল কাদের সরকারঃ

রাজধানীর যানজট নিরসন এবং সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রস্তাবিত পাঁচটি করিডোরে প্রায় ৭৯.৪ কিলোমিটার দীর্ঘ মনোরেল নেটওয়ার্ক গড়ে তুলে আগামী তিন বছরের মধ্যে নগরবাসীকে সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

এরই মধ্যে প্রকল্পটির প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার (প্রি-ফিজিবিলিটি স্টাডি) প্রস্তুতি শুরু হয়েছে। ডিটিসিএর পরিকল্পনা অনুযায়ী, রাজধানীতে প্রাথমিকভাবে বিমানবন্দর-জলসিঁড়ি, বিমানবন্দর-সাভার, মোহাম্মদপুর-পাগলা, মধ্য বাড্ডা-তুলতা এবং রামপুরা-ডেমরা-এই পাঁচটি করিডোরে মনোরেল নির্মাণের প্রস্তাব রয়েছে। এসব রুটের মোট দৈর্ঘ্য প্রায় ৭৯.৪ কিলোমিটার। ডিটিসিএ সূত্রে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে প্রি-ফিজিবিলিটি স্টাডি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সমীক্ষার মাধ্যমে সম্ভাব্য রুট, যাত্রী চাহিদা, কারিগরি সক্ষমতা, ব্যয় এবং বিদ্যমান ম্যাস ট্রানজিট নেটওয়ার্কের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো যাচাই করা হবে। প্রি-ফিজিবিলিটি স্টাডির জন্য সরকার থেকে প্রায় ৮ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এ কাজ বুয়েটের মাধ্যমে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে দেশে মনোরেল বিষয়ে বিশেষজ্ঞের অভাব থাকায় ফ্রান্স ও মালয়েশিয়া থেকে বিশেষজ্ঞ আনার পরিকল্পনা করা হয়েছে। তারা আন্তর্জাতিক অভিজ্ঞতার ভিত্তিতে সম্ভাব্যতা যাচাই ও কারিগরি পরিকল্পনায় সহায়তা করবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রি-ফিজিবিলিটি স্টাডি শেষ হওয়ার পর প্রকল্প কমিটি গঠন, প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ, বিস্তারিত নকশা ও ব্যয় নির্ধারণ এবং পরবর্তী সময়ে দরপত্র আহ্বানের মাধ্যমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।

এদিকে বাংলাদেশ-জাপান অষ্টম যৌথ পিপিপি প্ল্যাটফর্ম সভায় উপস্থাপনের জন্য আরেকটি প্রকল্প প্রস্তাব প্রস্তুতের কাজ চলছে। এর মাধ্যমে ঢাকা মহানগরের বিদ্যমান ও পরিকল্পিত মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে মনোরেলের সমন্বয় এবং নারায়ণগঞ্জে মনোরেল বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করা হবে। এ বিষয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান কালবেলাকে বলেন, ‘মনোরেল প্রকল্পটি এখন প্রাথমিক পরিকল্পনা পর্যায়ে রয়েছে। বাংলাদেশ-জাপান যৌথ পিপিপি প্ল্যাটফর্মে উপস্থাপনের জন্য প্রি-ফিজিবিলিটি স্টাডির প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। সমীক্ষার মাধ্যমে সম্ভাব্য রুট, বিদ্যমান মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে সমন্বয় এবং কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই করা হবে। আমরা আশা করছি, পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে ২০২৯ সালের মধ্যেই ঢাকাবাসীকে এ সেবার আওতায় নিয়ে আসতে পারব। একই কথা বলছেন ডিটিসিএর মনোরেল-সংক্রান্ত সমন্বয় কমিটির সদস্য এবং বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান। তিনি কালবেলাকে বলেন, সর্বশেষ আর্বান রিজিওনাল ট্রান্সপোর্ট স্ট্র্যাটেজিক ভিশনে ঢাকার জন্য পাঁচটি মনোরেল রুটের সুপারিশ করা হয়েছে এবং সরকারও দ্রুত মনোরেল বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, সরকার আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনায় শুধু মেট্রোরেল নয়, ইলেকট্রিক গণপরিবহন ও মনোরেলকেও সমান গুরুত্ব দিচ্ছে। অধ্যাপক হাদিউজ্জামান বলেন, তিন মাসের মধ্যে অগ্রাধিকারপ্রাপ্ত দুটি রুট চূড়ান্ত করার পাশাপাশি প্রাথমিক ব্যয় নির্ধারণ, সম্ভাব্য অর্থায়ন পদ্ধতি এবং বাস্তবায়ন মডেল সম্পর্কে সুপারিশ দেওয়া হবে। সরকারি অর্থায়ন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কিংবা টার্নকি-কোন মডেলে প্রকল্প বাস্তবায়ন সবচেয়ে কার্যকর হবে, সেটিও মূল্যায়ন করা হবে।

তিনি যোগ করেন, মনোরেলকে কখনোই মেট্রোরেলের বিকল্প হিসেবে দেখা হচ্ছে না; বরং এটি মেট্রোরেলের সঙ্গে সমন্বিত একটি ফিডার সার্ভিস হিসেবে কাজ করবে। বিশেষ করে এমআরটি লাইন-৬সহ (উত্তরা টু মতিঝিল) অন্যান্য মেট্রোরেল লাইনের সঙ্গে সংযোগ নিশ্চিত করে একটি বহুমুখী গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলাই পরিকল্পনার মূল লক্ষ্য। সরকারের অগ্রাধিকারে রয়েছে-এমন এলাকার বিষয়ে জানতে চাইলে তিনি পুরান ঢাকার প্রসঙ্গে টেনে বলেন, সংকীর্ণ সড়ক ও ঘনবসতির কারণে ওই এলাকায় আধুনিক গণপরিবহন চালু করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ কারণে পুরান ঢাকাকেন্দ্রিক একটি মনোরেল করিডোরকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। এর মাধ্যমে পুরান ঢাকাকে মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে কার্যকরভাবে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১ বছরে মব সন্ত্রাস দমনে কার্যকর উদ্যোগ নেই

১ বছরে মব সন্ত্রাস দমনে কার্যকর উদ্যোগ নেই

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকার গঠনের দুই মাস পর সরকারকে মব সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হলেও পরবর্তী ১০ মাসেও এ বিষয়ে সন্তোষজনক অগ্রগতি হয়নি। বরং সরকারের কোনো কোনো উপদেষ্টা মব (উচ্ছৃঙ্খল জনতা) সন্ত্রাসকে প্রেশার গ্রুপ বলে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করেছেন। এ কথা বলেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। শনিবার রাজধানীর বিজয়নগরে ইআরএফ মিলনায়তনে ‘অন্তর্বর্তী সরকারের এক বছর দায়িত্ব ও ভূমিকা পর্যালোচনা’ শীর্ষক এক সভায় আনু মুহাম্মদ আরও বলেন, সরকার গঠনের দুই মাসের মাথায় মাজার, কবরস্থান, ভাস্কর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ধর্মীয় উপাসনালয় ও বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনা তাঁরা লক্ষ করেছেন। তখন সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছিলেন তাঁরা। কিন্তু পরবর্তী ১০ মাসেও এ বিষয়ে কোনো অগ্রগতি নেই। পর্যালোচনা সভার আয়োজন করে গণতান্ত্রিক অধিকার কমিটি। আনু

আরও পড়ুন
language Change