ডেস্ক রিপোর্টারঃ
রাজধানী সদরঘাটের শ্যামবাজার ঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে দুজন নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে পৌঁছায় ৯টা ৫০ মিনিটে। উদ্ধার তৎপরতা চলছে।
নৌ পুলিশের সদরঘাটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, ট্রলারটি কুমিল্লার মুরাদনগরের উদ্দেশে যাচ্ছিল। এ সময় বরিশাল থেকে আসা ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। তিনি আরও জানান, ডুবে যাওয়া ১০ জনের মধ্যে আটজন উদ্ধার সম্ভব হয়েছে। এখনো নিখোঁজ দুজন। তৎপরতা চালানো হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত