তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি

ঢাকা সিটি কলেজ: ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনই অবৈধ

ঢাকা সিটি কলেজ ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনই অবৈধ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টারঃ

রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা সিটি কলেজ। শিক্ষার সুনামের আড়ালে দীর্ঘদিন ধরে কলেজটিতে চলেছে নিয়োগ বাণিজ্য আর লুটপাট। কলেজটির ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনের নিয়োগ হয়েছে অবৈধ উপায়ে। তাদের নিয়োগে মানা হয়নি কোনো নিয়োগ নীতিমালা। শুধু তাই নয়, ম্যানেজিং কমিটির সদস্যরা বৈঠকের নামে গত ৯ বছরে ‘সিটি অ্যালাউন্স’ হিসেবে নিয়েছেন প্রায় ২ কোটি টাকা। পাশাপাশি ভ্যাট ও আয়কর ফাঁকির মাধ্যমে সরকারের ক্ষতি হয়েছে প্রায় ৩১ লাখ ২৫ হাজার টাকা। সংশ্লিষ্টদের অভিযোগ, জবাবদিহি এড়াতে এবং নিয়ন্ত্রণমুক্তভাবে প্রতিষ্ঠান পরিচালনার সুবিধা পেতেই একসময় কলেজটির এমপিও সুবিধা স্বেচ্ছায় ত্যাগ করা হয়। ফলে বছরের পর বছর সিটি কলেজ কার্যত অনিয়ম ও দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়।

গতকাল রোববার কলেজটি থেকে নানা খাতে লুট হওয়া আড়াই কোটি টাকা ফেরত আনাসহ সংশ্লিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। তবে কলেজটি পরিদর্শন করা হয় ২০২২ সালের ডিসেম্বরে। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এ কলেজে উচ্চ মাধ্যমিক থেকে মাস্টার্স পর্যন্ত ১০ হাজার ৮১১ জন শিক্ষার্থী পড়াশোনা করে। প্রথমে কলেজটি সরকারি ছিল। এরপর তা এমপিওভুক্ত করা হয়। ১৯৯৯ সালে এসে এমপিও সারেন্ডার করা হয়। বর্তমানে বেসরকারি উদ্যোগেই কলেজটি পরিচালিত হচ্ছে।

১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনের নিয়োগ অবৈধ: কলেজটিতে শিক্ষক নিয়োগে নিয়মনীতির কোনো তোয়াক্কাই করা হয়নি। গভর্নিং বডি ও সিনিয়র শিক্ষকরা যে যার মতো আত্মীয়স্বজন দিয়েছেন নিয়োগ। বর্তমানে কর্মরত ১৯৮ শিক্ষকের মধ্যে ১০৫ শিক্ষককেই নিয়োগ দেওয়া হয়েছে অবৈধ উপায়ে। এর মধ্যে ১০০ শিক্ষককে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ছিল না গভর্নিং বডির অনুমোদন ও কোনো নিয়োগ বোর্ড। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ছাড়া শুধু সাক্ষাৎকার নিয়েই তাদের নিয়োগ দেওয়া হয়। এই ১০০ শিক্ষকের মধ্যে ১৭ জন অধ্যাপক, ৩৬ জন সহযোগী অধ্যাপক, একজন সহকারী অধ্যাপক আর ৪৬ জন প্রভাষক হিসেবে কর্মরত। এর বাইরে বাকি পাঁচজন শিক্ষককে নিয়োগে কোনো বিজ্ঞপ্তিই প্রকাশ করা হয়নি। কোনো নিয়োগ বোর্ড ছাড়া তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এই পাঁচজনের মধ্যে একজন অধ্যাপক আর বাকি চারজন সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

এ ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে নীতিমালা অনুযায়ী প্রাপ্যতার অতিরিক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন এ প্রতিষ্ঠানে। ডিআইএ বলছে, বিধিবহির্ভূতভাবে ৩৪ জন অধ্যাপক পদে এবং ৪৭ জন সহযোগী অধ্যাপক পদে কর্মরত আছেন এবং তারা যথাক্রমে চতুর্থ ও পঞ্চম গ্রেডে বেতন-ভাতাদি গ্রহণ করছেন।

আর্থিক খাতে যত অনিয়ম: আর্থিক ব্যবস্থাপনাতেও একাধিক অনিয়ম পেয়েছে ডিআইএ। ২০১২-২০১৩ অর্থবছর থেকে ২০২০-২০২১-এই নয় অর্থবছরে ৭২ লাখ ৭৭ হাজার টাকা ব্যাংকে না রেখে নগদে খরচ করা হয়, যা আর্থিক বিধির লঙ্ঘন। সরকারি নির্দেশ মতে, যাবতীয় আয়, বেতন, অনুদানসহ অন্যান্য খরচ ব্যংকের মাধ্যমে খরচ করতে হবে। এ ছাড়া এ ৯ অর্থবছরে বিভিন্ন কাজের জন্য ভ্যাট কর্তন করা হয়নি। তাই বিভিন্ন কাজের ভ্যাট বাবদ ২৮ লাখ ৩২ হাজার টাকা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া ২ লাখ ৯২ হাজার টাকা উৎস করও সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে।

গভর্নিং বডির সদস্যরা নিয়েছেন ২ কোটি টাকা সিটি অ্যালাউন্স গভর্নিং বডির সদস্যদের বিরুদ্ধে আর্থিক অনিয়মেরও বিস্ময়কর তথ্য উঠে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, সভায় অংশ নেওয়ার বিপরীতে ‘সিটি অ্যালাউন্স’ নামে বিধিবহির্ভূতভাবে সম্মানী নিয়েছেন গভর্নিং বডির সদস্যরা। এ ৯ অর্থবছরে ১ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৮৩০ টাকা সিটি অ্যালাউন্স নিয়েছেন তারা। অথচ সরকার সাফ জানিয়েছে, সারা দেশের জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজগুলো থেকে নিতে পারবেন না।

শিক্ষা মন্ত্রণালয় এ অর্থ উত্তোলনকে সম্পূর্ণ বিধিবহির্ভূত উল্লেখ করে পুরো অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে জমার চালানের কপি মন্ত্রণালয়ে দাখিল করতে বলা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যরা সভায় অংশগ্রহণের নামে নিয়মিত এভাবে বিপুল অঙ্কের অর্থ গ্রহণ করায় কলেজটির আর্থিক ব্যবস্থাপনায় জবাবদিহির ঘাটতি স্পষ্ট হয়েছে। তাদের মতে, শিক্ষা কার্যক্রমের উন্নয়নের পরিবর্তে পরিচালনা পর্ষদের সদস্যদের জন্য বিধিবহির্ভূত ভাতা চালু হওয়ায় কলেজের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সুশাসন প্রশ্নের মুখে পড়েছে।

শিক্ষা কার্যক্রমেও অসন্তোষ

আর্থিক অনিয়মের পাশাপাশি একাডেমিক কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছে ডিআইএ। প্রতিবেদনে বলা হয়েছে, পর্যাপ্ত শিক্ষক, শিক্ষার্থী ও অবকাঠামো থাকা সত্ত্বেও বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ৮০ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া শিক্ষার্থীর হার সন্তোষজনক নয়। এ ছাড়া কলেজের গ্রন্থাগারে প্রয়োজনীয় সংখ্যক বই নেই। সহশিক্ষা কার্যক্রমও সীমিত। শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে লাইব্রেরি সমৃদ্ধ করা, সহশিক্ষা কার্যক্রম বাড়ানো, আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠাসহ একাধিক সুপারিশ করেছে ডিআইএ। এ বিষয়ে জানতে চাইলে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম বলেন, নিয়মানুযায়ী তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন মন্ত্রণালয় বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে। তবে ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী নিয়ামুল হক এ প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেরপুরের নতুন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম

শেরপুরের নতুন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম

মিজানুর রহমান, শেরপুরঃ শেরপুরের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন একেএম জহিরুল ইসলাম। ২১ এপ্রিল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপসচিব তৌছিফ আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। আর শেরপুরের বর্তমান পুলিশ সুপার মো. কামরুল হাসানকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে। জানা যায়, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামের নিজ জেলা চাঁদপুর। তিনি ২৭তম বিসিএসে পুলিশ ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। শিক্ষাজীবনে তিনি কবি নজরুল সরকারি কলেজ হতে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি চীন, অস্ট্রেলিয়া ও ভারতে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। একেএম জহিরুল ইসলাম বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সচিবালয়-নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে

আরও পড়ুন
language Change